somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্রাত্য রাইসুর লাইগা রহমান হেনরী একখানা কাব্য লিখছে, সেইটা ছাপাও হইছে। আপনেরা এট্টু পড়েন।

১৯ শে আগস্ট, ২০০৮ ভোর ৪:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

র হ মা ন হে ন রী
ইহা হইতেছেন কান্দুপট্টিতে রচিত

রইচুদ্দিন মোল্লা ও ব্রাত্য রাইসু- প্রথমজন আমজনতা, দ্বিতীয়জন কবি; দু'জনেই ব্যঙ্গরসাত্মক, দু'জনেই আমার বন্ধুস্থানীয়, দুজনেই সৃষ্টিশীল ও মহান--

একবার লাম্বা চুল, একবার খাটোখাটো... পুংডাটা আসছিলো কাইল... দশটাকা কম দিয়া কয়, লা'গতেছে চিনতে পারো না! কয় কবিতা ক'রতেছি, আজকাইল ব্যতিক্রম সব... তারে নাকি সক্কলতেই একনামে চেনে! সেইখানে কী জানি মার্কেট আছে, অইখানে...

তয়, কেমতে চিনুম কও? একবার লাম্বা চুল, একবার খাটোখাটো... সাক্ষাৎ নিতেছে কয়, ফির কয় পদ্য ক'রতেছে; ফির শুনতে আছি, দর্শনের জলসা ক'রতেছে... মাগার, কেমতে চিনুম কও? আমরা কী দর্শন বুঝি! কইলে খালি খ্যাট খ্যাট হাসে... বেশরম; খবরের চাকরি ক'য়া একবার বিশ ট্যাকা কম দিছে; আসলে মান্দির পুত, কুন কাম করে?

কয়, তোমার ঠোঁটের ভাষা সোন্দর লা'গতেছে, তাই কবিতা লে'খতেছি আর তোমার ঠোঁট ছাড়া ভাল্লাগতেছে না বইলা সন্ধ্যাবেলা, সারারাইত ছটফট ক'রতেছি খালি এবং এবং শোনো, সাঁঝবেলা কেমুন কেমুন জানি ক'রতেছে মন শোনো 'কেনাবিবি', (সোন্দর নাম দিছে... ) মন লা'গতেছে না কাজে... কয়- সেইখানে সক্কলতেই মান্য ক'রতেছে আর কুন এক কবি নাকি তুর্কি বান্ধক ক'য়া লিখতেছে... কয়, তোমার শইল্যে বড় ওম লাগে 'কেনাবিবি'... আর ইট্টু কাইত হও, জুত কইরা দেখি, ইস! তাজ্জব লা'গতেছে..

পুংডাটা এইসব ক'য় আর দশট্যাকা কম দেয় আর লাম্বা চুল এইবার খাটোখাটো লা'গতেছে, এইবার সবকিছু খাটোখাটো লা'গতেছে... তয়, চিনতেছি মনে লয়; আরো কয়, ঢাকাই মিশাল দিয়া কবিতা করতেছে... আগের বছর ক'য়, কার সাথে মিলে জানি গল্প লে'খতেছে... তাতে আমারও শইল আছে, ঠোঁট আছে, সেই গল্প কাগজে ছা'পতেছে আর প'ড়তেছে লোকে... এইসব কয়, আর কয় তোমার শইলডা আইজ ঢিলা ঢিলা লা'গতেছে... তখন আমিও কই-- আর কই-- তোমারও শইলডা আইজ খাটোখাটো লা'গতেছে, কুনখানে অপচয় করো?

আর দশট্যাকা কম দেয়... দিউক, তয় মায়াও লা'গতেছে; কবিতা লে'খতেছে কয়, সাক্ষাৎ করতেছে, সংবাদও করতেছে কয় আর কয় মিলেমিশে গল্প লে'খতেছে, তাতে আমারও শইল আছে, ঠোঁট আছে... এতোকিছু ক'রতেছে! এইডাও করুক; এইবার আরও দশ কম নিমু, সেইখানে লোকে তারে খাতির ক'রতেছে, কী জানি মার্কেট আছে, অইখানে... আমার ঠোঁটের ভাষা.. কবিতা ক'রতেছে সব ব্যতিক্রম... ছোটো পত্রিকারও কথা কয়... আর কয়, এখনও চিনতেছো না! অই যে পুরিয়া দিছিলা!

এইবার আরো দশ কম নিমু, মাগার ইবার আইলে পুরিয়া টুরিয়া তারে আবার দিমু না; তাতে সবকিছু খাটোখাটো ঢিলাঢিলা লাগে... একবার কয় ছাগল টাগল নিয়া কী জানি লে'খতেছে আর ভারসিটির মাস্টরও সেইডা নিয়া দশগুণ বেশি বেশি সুনাম লে'খতেছে... সেইবার লাম্বা লাম্বা চুল!

আরও দশ কম নিমু, ঢাকাই মিশাল দিয়া কবিতা করতেছে... তার মাইনে কান্দুপট্টি বাংলা কবিতার সাথে মিশেল করতেছে... পুংডাটা ব্যতিক্রম! মাগার ইট্টু ইট্টু ঢিলাঢিলা, খাটোখাটো লা'গতেছে... তয় চিনতেছি মনে লয়... সেইখানে কী জানি মার্কেট আছে, অইখানে ছাহাবা ছমেত থাকে... মাঝে মইদ্যে...
সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০০৮ ভোর ৪:৪২
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×