somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

democracy নাকি demo crazy ?

১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০০৮ সালে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠটার মাধ্যমে ক্ষমতায় আসে বাংলাদেশ আওয়ামীলীগ লিডিং মহাজোট সরকার । মানুষ অনেক আসায় বুক বেঁধেছিল দেশ এগিয়ে যাবে । কিন্তু "বেশি আশা ভালো না " গ্রাম্য মানুষের সেই কথাটিকে সত্যিতে পরিণত করল মহাজোট সরকার । সরকারের নেতিবাচক দিকগুলোর কথা না বলে মূল কথায় আসি ; সরকার সংখ্যাগরিষ্ঠতার বলে গায়ের জোরে বাতিল করল তত্তাবধায়ক সরকার ব্যবস্থা ; যা এদেশের সাধারণ মানুষ মেনে নেয় নি , এমনকি আওয়ামীলীগের অনেক প্রবীণ নেতাও এই সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল । কিন্তু পদ হারানোর ভয়ে প্রকাশ্য প্রতিবাদ করে নি । গণভোটের ব্যবস্থা এদেশে নেই যদি থাকতো তাহলে সরকার বুঝত দেশের মানুষ তত্তাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের সিদ্ধান্তের কতোটা বিরোধী ।

সংসদের বিরোধী দল এই সিদ্ধান্তের বিরোধী অবস্থান নিয়ে লাগাতার মিছিল , মিটিং ও সমাবেশ করে আসছে । কিন্তু বিরোধী জোটের গণতান্ত্রিক প্রক্রিয়ার সকল আয়োজনে সরকার কর্ণপাত করেনি । সরকার শুনেও না শুনার ভান করে শেষ করল তাদের নবম জাতীয় সংসদের সেশন । সর্বশেষ দশম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সেই মহাজোট সরকার নেমেছিল কঠিন এক তামাশায় । জাতিসঙ্গের বিশেষ দূত তারানকো এসেও সরকারের নীতিতে কোন পরিবর্তন আনতে পারে নি বরং কলা দেখিয়ে সময় ক্ষেপণ করেছে মাত্র । সরকারের পদলেহী নির্বাচন কমিশনারকে দিয়ে চালিয়ে নিল নির্বাচনের কাজ ; হয়ে গেল ইতিহাসের নির্লজ্জতম বিরোধীদলহীন একতরফা নির্বাচন ।

"যদি তোর ডাক শুনে কেউ না আসে , তবে একলা চলো" । ----- অনেকটা রবি ঠাকুরের কবিতার এই নীতিতে চলছে বর্তমান আওয়ামীলীগ সরকার ; মুখোমুখি অবস্থানে আওয়ামীলীগ সরকার ও বিরোধীজোট । কেউ ছাড় দিতে নারাজ , সরকারের অজুহাত একটাই --- এই নির্বাচন সাংবিধানিক বাধ্যবাধকতা । কিন্তু ভোটার আসুক আর নাই আসুক নির্বাচন হয়ে সংবিধান রক্ষা করতে পারলেই সব ঠিক ।

সরকারকে বুঝতে হবে ডেমোক্রেসির অজুহাত এটা নয় । গণতন্ত্র কাদের জন্য ? বিশেষ দলের সুবিধার জন্য গণতন্ত্র নয় । গণতন্ত্র হচ্ছে জনগনের বিবেকের সুবিচারের জন্য ।

আজ দেশে democracy এর স্থলে চলছে demo crazy এর বৃথা আস্ফালন । প্রাণ হারাচ্ছে সাধারণ জনতা । ব্যর্থতার চাকায় পিষ্ট হচ্ছে দেশের অর্থনীতি । দেশের শিক্ষাপ্রতিষ্ঠান গুলো প্রায় দু মাসের অধিক সময় ধরে অচল । ক্লাস , পরীক্ষা না হওয়ায় স্থবির হয়ে গেছে শিক্ষা কাযক্রম ।

ভোগান্তির শিকার হয়েছিল পিএসসি পরীক্ষার প্রায় ত্রিশ লক্ষ শিক্ষার্থী ও জেএসসি পরীক্ষার প্রায় বিশ লক্ষ শিক্ষার্থী ।
নতুন বছরে নিয়মিত শিক্ষা কাযক্রম থেকে বঞ্চিত হচ্ছে স্কুল লেভেলের প্রায় ১ কোটি শিক্ষার্থী । প্রায় থমকে গেছে ৫০০০০ শিক্ষার্থীর পাবলিক ভার্সিটিতে ভর্তি পরীক্ষা ও ভর্তি প্রক্রিয়া ।

দেশ রসাতলে যাচ্ছে যাক , তাতে কি ; তাও গণতন্ত্র উদ্ধার হোক -----অনেকটা এই রকম ভাব সরকারের ।
গণতন্ত্রের নামে এই একতরফা উন্মাদনা আর কত দিন ?
কিন্তু সরকারের বোধোদয়ের জন্য কে পদক্ষেপ নেবে ?
কে জেগে জেগে ঘুমিয়ে থাকা সরকারের ঘুম ভাঙাবে ?

এই প্রশ্ন আজ দেশের প্রায় ১৬ কোটি মানুষের ।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবনের স্টেশনে

লিখেছেন হুমায়রা হারুন, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৫৭

রেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক সিরাজুর রহমানের বিরুদ্ধে মরণোত্তর মামলা করা হোক।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৫

আ ন ম সিরাজুর রহমান (১৯৩৪ – ১ জুন ২০১৫) ছিলেন একজন বিশিষ্ট বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক, যিনি দীর্ঘ চৌত্রিশ বছর বিবিসি বাংলা বিভাগে অত্যন্ত সফলতার সাথে কাজ করেছিলেন.... ...বাকিটুকু পড়ুন

১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৫

১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন, তা নিয়ে অনেক অপরাজনীতি হয়েছে। সরকার এই অপরাজনীতি খুব সহজে বন্ধ করতে পারেন। যদি ১৯৭১-এ নিহতদের একটি ডাটাবেইজ তৈরী করা যায় তাহলেই,... ...বাকিটুকু পড়ুন

পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:১৯


সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ অপ্রত্যাশিত উপহার

লিখেছেন সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০




সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার... ...বাকিটুকু পড়ুন

×