somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি এবং ... (১ম পর্ব)

০২ রা সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

[একুশে বইমেলা, বাংলা একাডেমী, শাহবাগ, ঢাকা]

- ওহ নো নো, সরি সরি আমি খুবই দুঃখিত, সরি ম্যান। (ইংরেজিতে)
মেয়েটি আমার দিকে হাত বাড়িয়ে দিল, একটু আগে যার সাথে হতচকিতে ধাক্কা খেয়ে আমি বইয়ের দোকানের প্রবেশ মুখে পড়ে যাই। আমি বের হচ্ছিলাম আর সে ঢুকছিল। আমার সাথে আমার এবং মেয়েটির হাতে থাকা বইগুলোও মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। আমি কি অন্যমনস্ক ছিলাম?
- কাম অন ম্যান। (ইংরেজিতে)
উঠে আসার জন্য মেয়েটি আবারো তাগাদা দিল। তার হাত বাড়ানোই ছিল। মেয়েটির পরনে সাদা টপস’র উপর কালো ব্লেজার আর প্যান্ট। সম্ভবত অষ্টাদশী। বাচন ভঙ্গি আর গায়ের রং বলে দিচ্ছে মেয়েটি পশ্চিমা দেশের। সোনালী কেশ আর কালো মাস্কে তাকে অপূর্ব লাগছিল। আমি কি মেয়েটির সৌন্দর্যে মুগ্ধ হয়ে যাচ্ছি? না পাঠক, আমি বরঞ্চ অবাক হয়েছি একটি গ্রন্থ দেখে। যা মেয়েটির হাতেই ছিল। মেয়েটির বেশভূষার সাথে বইটি যায় না। যায় না বলার আমি কে? বাহ্যিক অবস্থা দেখে কাউকে বিচার করা কি ঠিক? ধবধবে ফর্সা হাতের স্পর্শ এড়িয়ে বইগুলো সমেত আমি উঠে দাঁড়ালাম। কাপড়ে লেগে থাকা ধুলোবালি পরিষ্কার করছিলাম।
- তুমি কি আমার উপর রাগ করেছ? হাত বাড়ালাম, ধরলে না। আমি আসলে তোমায় দেখিনি। (ইংরেজিতে)
- না না, তোমার কোন দোষ নেই। আমি একটু অন্যমনস্ক ছিলাম। তোমার একটি বই অল্প ছিঁড়ে গেছে। দুঃখিত। বইগুলো নাও। (ইংরেজিতে)
- কোন সমস্যা নেই। তোমার নাম? (ইংরেজিতে)
মেয়েটি আমার হাত থেকে তার বইগুলো নিল। আমি নাম বললাম। ভাগ্যিস বিশ্ববিদ্যালয়ের ইংরেজির ছাত্র ছিলাম, নইলে ইতালীয়দের মতো নিজ মাতৃভাষার ঔদ্ধত্য দেখিয়ে সটকে পড়তে হত। বর্তমানে যে বেকার জীবন কাটাচ্ছি সেটাও মজা করে তাকে জানালাম। আমাদের কথোপকথন ইংরেজিতেই চলতে লাগল।
- গুড। আমি মেরি আরইয়া মিম ফ্রম এ্যমেরিকা।
এ বলে মেয়েটি আবারো হাত বাড়িয়ে দিল। মহা ঝামেলায় পড়া গেল দেখছি। আমি ইতস্তত হয়ে বললাম,
- আমাদের ধর্মে প্রাপ্তবয়স্ক মেয়েদের বিবাহবহির্ভূত স্পর্শ করা নিষেধ।
- দেখ, আমি তোমাকে শুরুতেই একজন মানুষ হিসেবে সম্বোধন করেছি। বালক কিংবা পুরুষ বলিনি। তুমি আমাকে মেয়ে হিসেবে দেখছ কেন? প্রথমত, আমি তো একজন মানুষই। লিঙ্গ পরিচয় তো পরের বিষয়।
- তোমার যুক্তি ঠিক আছে, কিন্তু ..
- আমি তোমার দেশে একজন অতিথি। প্রত্যেক ধর্মেই অতিথিকে স্বাগত জানানো আর সমাদর করার কথা বলা আছে। আর তুমি এখানে ধর্মকে টেনে আনছো কেন? সবার আগে তো মানুষ, পরে অন্য কিছু। পৃথিবীতে কে আগে এসেছে, ধর্ম না মানুষ?
আমি হাসিমুখে হাত বাড়িয়ে দিলাম।
- আমার দেশে তোমায় স্বাগত মিম।
মুখ হতে মাস্ক খুলে মিমও হাসিমুখে আমার সাথে করমর্দন করল। আমার সম্মুখে অসম্ভব সুন্দরী একজন তরুণী যার হাতে আমি এখন কার্যত বন্দি। আমি কি রোমাঞ্চিত? জীবনে এই প্রথম বিবাহবহির্ভূত নারীর সাথে স্পর্শ। আমি কি আবারো নারী-পুরুষের বৃত্তে আটকে যাচ্ছি? পরিচিত কেউ যদি দেখে ফেলে তবে তো সর্বনাশ। কিন্তু নিজের কাছে আমি তো সৎ। আমি কি কোন অন্যায় করছি? দূর থেকে অনেকে আড়চোখে আমাদের কান্ড দেখছে।
- তোমার ধর্ম নিশ্চয় ইসলাম। দেখ, আমি একটি খ্রিস্ট্রিয় পরিবারে বড় হয়েছি। ছোটবেলায় ধর্মের সবক দেয়া হলেও প্রাপ্তবয়স্ক হওয়ার পর আমাদের দেশে কারো উপর ধর্ম চাপিয়ে দেয়া হয় না। আর ব্যক্তিগত ভাবে বর্তমানে আমি কোন ধর্মে নেই। আমার কাছে মানবধর্ম আর মানবপ্রেমই প্রধান।
- এখানে তোমার সাথে কিছুটা দ্বিমত আছে আমার। সেটা পরে হবে। কিন্তু তোমার হাতে এই বইটি কেন?
আমরা কথা বলতে বলতে কখন যে বইমেলার বের হবার ফটকে চলে এসেছি টের পাইনি।
(চলবে)

সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:০৮
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পবিত্র কোরআনুল কারীম এর তেলাওয়াত ১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে জানুয়ারি, ২০২৬ দুপুর ২:২৮


অশান্ত মনে প্রশান্তি আনতে পবিত্র কোরআনুল কারীম এর তেলাওয়াত শুনুন অথবা পড়ুন। যখন আপনার মন অশান্ত থাকবে তখন তেলাওয়াত শুনন; অবশ্যই ভালো লাগবে। মন শান্ত হবে। মনে এক ঐশরীক... ...বাকিটুকু পড়ুন

টবি ক্যাডম্যানের প্রস্থান: ট্রাইব্যুনাল না কি ট্র্যাজেডি?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে জানুয়ারি, ২০২৬ দুপুর ২:২৮

টবি ক্যাডম্যানের প্রস্থান: ট্রাইব্যুনাল না কি ট্র্যাজেডি?

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আবারও আন্তর্জাতিক আলোচনায়-তবে কোনো ন্যায়বিচারের দৃষ্টান্ত স্থাপনের জন্য নয়, বরং একজন আন্তর্জাতিক আইনি বিশেষজ্ঞের নীরব প্রস্থান ঘিরে। ব্রিটিশ ব্যারিস্টার টবি... ...বাকিটুকু পড়ুন

=ব্যাকুলতা....=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২১ শে জানুয়ারি, ২০২৬ রাত ৮:২৮


ইদানিং মন বড় ব্যাকুল হয়ে থাকে
কৈশোরের উঠোনে ফিরে যেতে,
অদ্ভুত আনন্দঝরা দিনগুলি সেই;
চোখগুলো হয় মনের জানালা...
জানালায় উঁকি দিয়ে নিস্তব্ধতায় কাটে
ভাবনাগুলো হয় নীল পায়রা;
উড়াউড়ি করে কৈশোরের উঠোনজুড়ে।

সেই বটগাছ; মাথা ছিল আকাশসম
তার... ...বাকিটুকু পড়ুন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হতে যাচ্ছেন হাসনাত আব্দুল্লাহ ।

লিখেছেন সৈয়দ কুতুব, ২১ শে জানুয়ারি, ২০২৬ রাত ১১:১১


দেবিদ্বারের রাজনীতির আকাশে এখন এক অদ্ভুত প্রশান্তি বিরাজ করছে, যেখানে যুদ্ধের দামামা বাজার আগেই বিজয়োল্লাসের প্রস্তুতি শুরু হয়ে গেছে। আমাদের তরুণ তুর্কি হাসনাত আব্দুল্লাহর সামনে এখন এক দিগন্তজোড়া খোলা... ...বাকিটুকু পড়ুন

১২ই ফেব্রুয়ারি ২০২৬ : বাংলাদেশের নির্বাচনী ভাগ্যলিপি (একটি রূপক ভবিষ্যৎবাণী)

লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে জানুয়ারি, ২০২৬ রাত ১:৩৯


এটি কোনো বাস্তব পূর্বাভাস, জরিপ বা রাজনৈতিক অবস্থান নয়; বরং সময়, জনমানস ও
রাষ্ট্রের সম্ভাব্য গতিপথ নিয়ে একটি আলঙ্কারিক ভাবনা।

সময়ের পাণ্ডুলিপিতে লেখা
১২ই ফেব্রুয়ারি ২০২৬ নির্বাচন
সেদিন সূর্য উঠবে কুয়াশা ভেদ... ...বাকিটুকু পড়ুন

×