ভাইরাল জিনিসটা কী আমি এখনো সেটা বুঝে উঠতে পারিনি। আজ একটা লেখায় দেখলাম কোথায় নাকি এক স্বামী তার স্ত্রীকে ডিভোর্স দিয়েছে শুধুমাত্র সন্তান না হওয়ার কারণে! এবং তাদের এই ডিভোর্স দেওয়ার ভিডিও নাকি ভাইরাল হয়েছে! ভাইরাল, অথচ আমি দেখিনি, এটা হলো! যিনি লিখেছেন তিনি তাঁর এ লেখায় একটি সুন্দর জিনিস বলেছেন, সেটা হল, আমরা দুর্বলকে 'তুই' বলে সম্বোধন করি আর সফল মানুষদের 'পা' ধরতেও দ্বিধা করি না। কথা ঠিক।
বেশ কয়েকদিন আগে আরেকটি খবরে দেখলাম আফগানিস্তানের এক লোক চার বিয়ে করে ৫৩ বছর বয়সে ৫২ সন্তানের জন্ম দিয়েছেন! সে যুক্তি দিয়েছে, নবীজি সা. নাকি বেশি উম্মত নিয়ে গর্ব করবেন! উম্মতের অবস্থা দেখেন! অবশ্য আফগানিস্তান অনেক বড় একটা দেশ, সেই তুলনায় সেখানে জনসংখ্যা অনেক কম। সুতরাং তারা পয়দা করুক।
বাংলাদেশ অনেক ছোট একটা দেশ। এখানে পারমানবিক বিস্ফোরণের মত সন্তান জন্মদানের বিস্ফোরণ হচ্ছে। সুতরাং এখানে কারো সন্তান না হলে তার তো বরং খুশি হওয়া উচিত। বউ-জামাই নিরিবিলি সাধনা করবে! কেউ বিরক্ত করবে না।
উপরওয়ালার লীলা আসলে বুঝা কঠিন। কেউ সন্তান চেয়েও পায় না আর কেউ না চাইতেই পেয়ে যায়।
সুতরাং যারা পান নাই তারা বিবিকে ছোটবেলার খেলার সাথী বানিয়ে ফেলুন, ঘরের মধ্যে লুকোচুরি, গোল্লাছুট আর হাডুডু খেলুন। ভুলেও আবু বকরের মত হবেন না, ওগুলো সিরিয়ালে মানায়, ঘরে নয়। ঘরকে মাঝে মাঝে ইরান-যুক্তরাষ্ট্র বানিয়ে ফেলবেন, আবার মজনু হয়ে বিবির দিকে উদাস নয়নে তাকিয়ে থাকবেন, দেখবেন মজাই মজা।
আর যারা পেয়েছেন, যেমন আমি, সন্তানকে মানুষ করতে করতে নিজে অমানুষ কিংবা রোবট হয়ে যাইয়েন না। বউকে ভালোবাসুন কারণ ভালোবাসতে পয়সা লাগে না। নিজের বউকে ভালোবাসতে না পারলে অন্যের বউকে সরি বইকে ভালোবাসুন। খবরদার, বেগানা নারীর দিকে চোখ দেওয়া যাবে না।
সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



