somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মনপাখিটি তার নিজ ঠিকানায়

১২ ই মে, ২০১৩ রাত ১২:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অচেনা পাখিটি এলো কোন দেশে। পথ খুঁজে খুঁজে ক্লান্ত হয়ে ফেরার পথে এত সুখ এত শান্তির হাতছানি এলো কোথা থেকে। সত্যিই মনে হয় পৃথিবীর সব সুখ নিমীষের মাঝেই কাছে এসে ধরা দেয়। সুখ কারো এত হাতের নাগালে থাকতে পারে জানা ছিল না তো? বিশাল এই পৃথিবীর বুকে ক্ষুদ্র এই আমি। তবে কেন এত সুখের হাতছানি।
আমাদের এই ভালোবাসায় ভরা পৃথিবীটি একটি ছোট্ট নিবাস মাত্র। তাই সময়টা অনেক কম কিন্তু কাজতো অনেক বেশি। তাড়াতাড়ি সব কাজ শেষ করে আবার চলে যেতে হবে। এতটুকু সময়ের মাঝে নিজেকে প্রতিষ্ঠিত করা, সমাজে নিজের একটা অবস্থান তৈরী করা, পরিবারের ইচ্ছা অনিচ্ছকে মাথায় রেখে পথ চলা... আরো কত কিছু।
এত কিছুর মাঝে নিজের মন যে কি চায় তা তো ভুলেই গিয়েছিলাম। যখন মনে পড়ল যা করছি তা তো মন চায়না। মন চায়না তাতে কি, সমাজ আর পরিবার তো চায়। তাদের দেখানো পথে চলতে চলতেই তো মনকে ভুলে যাওয়া। তবে এখন মনে হয় সময় এসেছে মনের দিকে একটু ফিরে দেখবার। ফিরে দেখি মনপাখিটি তার নিজ ঠিকানায়। এত অবহেলার মাঝে সে নিজেই খুঁজে বের করেছে তার ঠিকানা। কিন্তু এ কি, মনপাখিটা এ কোন ঠিকানা খুঁজে বের করে? এ তো শান্তির নীড় বাধতে শুরু করেছে। সেখান পর্যন্ত আমি পৌঁছাবো কিভাবে। এ পর্যন্ত যেতে হলে তো এই মায়া ভরা খেলার পৃথিবীর নিয়ম ভাঙ্গতে হবে। তা তো কোন ভাবেই সম্ভব না। তাহলে যে এতদিনের গড়া রাজমহলে সীমাহীন শূন্যতার ভরা ডুবি আসবে। এখান থেকে আমাকে কে সাঁতরে পার করবে। এ কি আশ্চর্য, যার জন্য এ ভাঙ্গন সে বলে স্বপ্নের দেশে নিয়ে যাচ্ছি তোমায়, আস্তে আস্তে এগিয়ে এসো। সময় কিন্তু কম তারপর পৌঁছে যাবে যে যার নিজ ঠিকানায়। সীমাহীন শূন্যতা ভেবেই পা বাড়াও তবেই দেখতে পাবে সামনে সাজানো হয়েছে তোমার জন্য সুখের বাগান।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধর্মোন্মাদদের কল্পিত বাস্তবতা: "দি ম্যাট্রিক্স" এবং নীল বড়ি

লিখেছেন শ্রাবণধারা, ২২ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৭


বাংলাদেশ ধর্মোন্মাদ ও জঙ্গিদের কবলে পড়েছে। সামাজিক যোগাযোগমাধম্যের কল্যানে এই ধর্মোন্মাদনা দাবানলের মতো সারা দেশে ছড়িয়ে পড়ছে।

ধর্ম অবমাননার অভিযোগ তুলে, কদিন আগে সাতক্ষীরায় একদল ধর্মোন্মাদ ও জঙ্গি ওয়াহিদুজ্জামান শামীম... ...বাকিটুকু পড়ুন

ফেসবুক অ্যাক্টিভ মানেই- অনলাইন অ্যাক্টিভিস্ট নয়।

লিখেছেন জুল ভার্ন, ২২ শে অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৩

ফেসবুক অ্যাক্টিভ মানেই- অনলাইন অ্যাক্টিভিস্ট নয়।

বর্তমান ডিজিটাল যুগে ‘অনলাইন অ্যাক্টিভিস্ট’ একটি বহুল ব্যবহৃত পরিচয়। সামাজিক এবং রাজনৈতিক অঙ্গনে এই পরিচয়ের কদর দিন দিন বাড়ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে- ফেসবুকে নিয়মিত পোস্ট... ...বাকিটুকু পড়ুন

যারা ব্রয়লার মুরগী খায় তারা সমকামী

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৫৩


ওয়াজ শোনেন অথচ মুফতি কাজী ইব্রাহিম হুজুরকে চেনেন না, এমন মানুষ বাংলাদেশে খুব কমই আছেন। হুজুরের আরেকটি বড় পরিচয় হলো, তিনি করোনার ওষুধ স্বপ্নে পেয়েছেন বলে দাবি করেছিলেন। হুজুর... ...বাকিটুকু পড়ুন

শেইপ শিফটার ৩ - মাছ কন্যা

লিখেছেন হুমায়রা হারুন, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৯


২০১১ এর দিকে নর্থ –ইয়র্কে থাকাকালীন রুমার বাসার আশেপাশে তেমন কোন বাঙালি দোকান ছিল না ।সেই টরোন্টর নামকরা চাইনিজ সুপারমার্কেট –টা বেশ দূরে। পায়ে হেঁটে যাওয়ার পথ নয়।... ...বাকিটুকু পড়ুন

যে পথ ধরে রথো রাফি হেঁটে যেতেন: চলে গেলেন ব্লগার রাফি

লিখেছেন শরৎ চৌধুরী, ২২ শে অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

কবি, ব্লগার ও অনুবাদক রথো রাফির স্মরণ
রথো রাফি ব্লগ
রথো রাফি আর নেই—সত্যটি মেনে নেওয়া ভীষণ কঠিন। একজন মানুষের চিরপ্রস্থানের পর আমরা কেবল তার শারীরিক অনুপস্থিতিই টের পাই না, বরং গভীরভাবে... ...বাকিটুকু পড়ুন

×