somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চলছে আওয়ামী-জামাত যৌথ প্রযোজনার নাটক

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছোটবেলা একটা বাগধারা পড়েছিলাম। 'ডিম পাড়ে হাঁসে, খায় বাগডাশে'। যার মর্মার্থ হলো একজনের পরিশ্রমের ফসল অন্যজনের চাতুরি করে ভোগ করা। এই মুহুর্তে শাহবাগের অবস্থায় সেটা মনে হচ্ছে। রাজাকার কাদের মোল্লার বিরুদ্ধে ফাঁসির দাবি নিয়ে আন্দোলন শুরু করেছিলো কিছু সাধারন মানুষ। যাদের ভেতর অনেকেই ছিলো বাম দলগুলোর। বাম দলগুলোর আশা ছিলো এই সুযোগ কাজে লাগিয়ে হাসিনার তথা আওয়ামীলিগের কাঁধে আরেকটু চাপ দিয়ে পা বসানো। আবার কেউ কেউ স্বপ্নের ভেলায় ভেসে এই শাহবাগকে দিয়ে নিজের বাম দলকে দেশের মূল ধারার রাজনৈতিক দল হিসেবে দাঁড় করিয়ে ফেলার স্বপ্ন ও দেখেছিলেন। কিন্তু তারা যে বাম, তাই তাদের বিধিও বাম :((

শাহবাগ এখন আওয়ামীলিগারদের দখলে। প্রমানিত, চিহ্নিত রাজাকার যাকে ফাঁসি দেয়া ছাড়া অন্য কোন উপায় নেই , তাকে ফাঁসির দড়ি থেকে বাঁচিয়ে , জামাতের সাথে আঁতাত করে এখন সেই আওয়ামীলিগ নেতারাই আবার ফাঁসির দাবি নিয়ে মায়াকান্না করছেন। শাহবাগে এখন 'শেখ হাসিনার ভয় নাই ' স্লোগান ওয়ালারা ঘুরে বেড়াচ্ছে, ইনু-ইয়াফেস এর মত বাঘা বাঘা মন্ত্রীরা এসে জ্বালাময়ী বক্তব্য দিচ্ছে ;) ছাত্র ইউনিয়ন নাকি একটা ব্যানার নিয়ে এসেছিলো , কিন্তু তাদের ভাগিয়ে দিয়েছে 'শেখ হাসিনার ভয় নাই ' স্লোগান ওয়ালারা। আহারে বেচারারা :(( কত কষ্ট করে তারা ডিম পাড়লো, আর সেই ডিম সেদ্ধ করে খাচ্ছে কারা /:)

দারুন মজা লাগছে। একদিকে চলছে জামাত-আওয়ামীলিগ যৌথ নাটক আর আরেকদিকে চলছে আম পাবলিকের সীমাহিন দুর্ভোগ। শাহবাগের এই রাস্তা বন্ধ করার কারনে ভয়াবহ জ্যাম তৈরি হয়েছে আশেপাশে সব জায়গায়। আজ অফিসে যাওয়ার সময় বাসে বসে মানুষকে যেভাবে আওয়ামীলিগ-জামাতের গুষ্টী উদ্ধার করতে শুনলাম এই দুর্ভোগে পড়ে , তাতে এটা স্পষ্ট যে শাহবাগ নাটক দিয়ে শেখ হাসিনা শুধুমাত্র তার বিপদই বাড়াচ্ছেন। মানুষ এত বোকা না, নাটক বোঝার মত বুদ্ধি তাদের আছে।

কাল সারা ঢাকায় জামাতের কোন নাচুন-কুদন দেখেছেন? যেই জামাত পুলিশ পিটায়ে খাল পার করে দিচ্ছে তারা গতকাল কি ভদ্র হয়ে গেলো :D নেতাদের হোগায় বাঁশ দিলে যারা নাকি বাংলাদেশকে উলটায় ফেলবে তারা হরতাল বন্ধ করে সুড়সুড় করে ঘরে ফিরে গেলো। আর আওয়ামীলিগের প্রযোজনায় নাটক চলতে লাগল শাহবাগে। কাহিনী কি বুঝতেছেন?

রাজধানীর ব্যস্ততম, গুরুত্বপুর্ন সড়ক আটকিয়ে আওয়ামী-জামাত নাটক এবং কাঁটাতার দিয়ে -পুলিশ দিয়ে ঘিরে রেখে , প্রথম আলু গোষ্ঠীর প্রচারনায় চেতনার ব্যবসা এসব দিয়ে যদি হাসিনা আর জামাত ভাবে তারা পার পাবে তবে ভুল করবে। মানুষের দুর্ভোগ সীমা ছাড়াচ্ছে। এই মানুষ যখন ক্ষেপবে তখন কাদেরের হোগায় বাঁশ আর শাহবাগের রাস্তা আটকায়ে নাটকের ক্যাড়াব্যাড়া দুইটা একসাথেই দেয়া হবে। আওয়ামী-জামাত নাটকের নাট্যকারেরা কথাটা মাথায় রাইখেন।
১২টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের শাহেদ জামাল- ৯৬

লিখেছেন রাজীব নুর, ২৩ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:২৩



আমার নাম শাহেদ। শাহেদ জামাল।
আজ আপনাদের বলবো আমার জেল জীবনের কথা। জেলখানার খাবারের মান ভালো না। ফালতু খাবার। একদম ফালতু। এত ফালতু খাবার হয়তো আপনি জীবনে খান... ...বাকিটুকু পড়ুন

দ্য প্লান (ছোট গল্প)

লিখেছেন আবু সিদ, ২৩ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:৫৪

ষাট বছরের মাজেদা গত দুই সপ্তাহ ধরে শুধু প্লান করেছে, সে তার একমাত্র নাতিটাকে দেখতে যাবে। মেয়ে-জামাই বাড়ি বলে কথা! খালি হাতে কি যাওয়া যায়? তার ওপর তার সাত বছরের... ...বাকিটুকু পড়ুন

-প্রতিদিন একটি করে গল্প তৈরি হয়-৫০

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ২৩ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:৫৯



একটি সাইকেলের জন্য কন্যা অনেক দিন ধরে অপেক্ষা করছে। সে মাটির ব্যাংকে টাকা জমিয়েছে।


ক্লাস ওয়ানে উঠলে তাকে বাই সাইকেল কিনে দেবো বলেছিলাম।

তো একদিন গেলাম, দেখলাম কিন্তু কিনলাম না।... ...বাকিটুকু পড়ুন

গুগুল মিটে হঠাৎ ব্লগীয় আড্ডা (টেস্ট)

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে এপ্রিল, ২০২৬ রাত ১০:৩৯

ব্লগের সবাই আশা করি ভালো আছেন। আজ বাংলাদেশের রাত ১০.৪৫ মিনিটে একটি ব্লগীয় আড্ডা'র আয়োজন করেছি। নিচে গুগল মিটের লিংক দিয়েছি। আপনারা সবাই আমন্ত্রিত। ইচ্ছা করলে, নিজের ভিডিও অফ রেখে... ...বাকিটুকু পড়ুন

আখিরাত ঠিক করার পাশাপাশি দুনিয়ার রাজনীতিতেও ঢুকে পড়লেন

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে এপ্রিল, ২০২৬ রাত ২:০৮


জাতীয় নির্বাচন শেষ হওয়ার দুই মাস পার হয়েছে। দেশের মানুষ একটু দম ফেলছে , চায়ের আড্ডায় যখন ভোটের উত্তাপ ফিকে হয়ে আসছে, ঠিক তখনই খবর এলো সংরক্ষিত নারী আসনের নির্বাচনের।... ...বাকিটুকু পড়ুন

×