somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রতিপালকহীন গাধার গন্তব্যহীন পথ

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এ নিয়ে চতুর্থবার দোযখ থেকে এসেছে পত্র। নতুন শহরে এসে গোপন রেখেছিলাম ঠিকানা, অথচ নিষ্ঠুর পিয়ন জানিয়ে গেল, 'মানুষ কখনোই পারে না লুকাতে হৃদয়ের ঘ্রাণ'। এগিয়ে যাই, ফিরে আসি; অথচ ভোর হয় এই দুঃশ্চিন্তা নিয়ে, বাণিজ্য শেষে ফিরবে কি বণিক ঈশ্বর অথবা প্রেয়সীর কাছে? কোনো সদুত্তরই ফিরিয়ে দিতে পারে না শব্দ, অথচ বৃত্তবন্দী ঠিকানা, আগলে রাখে চারপাশের অনুর্বর ফসলের খেত। সবকিছুই গাঢ় সংকেতময়, যেমন সন্ধ্যা ঘনিয়ে এলে প্রকান্ড রাক্ষসের চোখের নিচে থমকে থাকে রাত! একজন মূক অভিনেতা, বোধহীন উন্মাদ ও রূপসী হিজড়ার মধ্যে পার্থক্য নিরুপণ করা দায়। শরীরের গন্ধ এভাবেই হয়ে উঠে পশুদের মতো আর গৃহকর্তার মুখে প্রশস্ত হয়ে উঠে সুখ।

পাখি পালক অথবা কসাই পুনরায় জানিয়েছে অপারগতা আর চোখে চোখ রেখে বলেছে, গৃষ্শকালে পশুদের ভয় জলের মতোই সহনীয়। এমন কন্ঠস্বর যা বাড়িয়ে দেয় তৃষ্ণা এবং রেখে যায় আগুনের ভয়, আমাকে ডেকে থেমে যায়, অতঃপর রাতভর বলতে থাকে ক্লান্তির পথ। সমস্ত দিকেই ধীরে ধীরে বেরিয়ে আসে চোখ আর নিজেকে মনে হয় এক বয়োজ্যেষ্ঠ গাধা, যে কিনা নিজেরই আগাম লাশ মূল্যবান বোঝা ভেবে পৌঁছে দিতে চায় গন্তব্যহীন মালিকের ঠিকানায়।

অরণ্য
ঢাকা, বাংলাদেশ
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×