somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অরুদ্ধ সকাল
বলার মতো কিছুই নেই তবুও যদি কারো নিতান্তই জানতে ইচ্ছে হয় তাহলে ঢু-মারুন facebook.com/aru.sokal-কিংবা[email protected]

কথাগুলো গল্প হলেও পারতো

০২ রা মার্চ, ২০১৪ রাত ১০:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




অপুত্রক
অপুত্রক রজনীকান্ত চেয়েছিলেন তিনি পটল তুলবার আগেই রুপমতীর জন্য কেউ অন্তত থাকুক। দূর্ঘটনায় পা হারাবার পর থেকে সে ভাবনাটা আর বেশি ভাবিয়ে তুলেছিল। ষোল-একত্রিশে বিয়ে হলে পরে পুরুষদের বোধহয় একটু আগেই অপসারিত হতে হয়। শরীরটাও মাঝে মাঝে সেরকমটাই জানান দেয়। নিজের জন্য না হোক রপমতীর মাথার উপর থেকে একটা ছাতা থাকুক। অনেকটা অপরাগ হয়েই সমাজের অপাংক্তেয় কোন এক সুফিয়াকে সারোগেসিওর জন্য ভাড়া করে নিলেন তিনি। রুপমতীকে ভালোবেসে বিয়ে করেছিলেন বলেই অতটা মায়া জন্মে গিয়েছিল। এতটা বছর কেটে গেলেও ঘরে আর একটা ঘোমটা টানা কারো আয়োজন করতে পারেননি।
দশমাস পর নিরবিচ্ছিন্ন ঘর যখন কান্নাঘরে পরিনত হলো তখন মনের ভেতর থেকে কিছুটা স্বস্তি অনুভব করতে পেরেছিলেন রজনীকান্ত। মরে যাবার মত বয়েস না হলেও অজানা পাপে মৃত্যুভয়টা রোজ তাড়া করে ফিরত। নীচতলায় বসেই রজনীকান্তের মনে হতো চোখ দুটো তার পেরিস্কোপ হয়ে গেছে যেন তিনি ঠিক দেখতে পাচ্ছিলেন উপর তলায় বেড়ে উঠছে একমাত্র প্রতিভাসিত সন্তান।
নীচতলায় বসে দোকানদারি করেই ভেবেছিলেন একদিন চলে যাবেন কিন্তু প্রতীক্ষামান দিন ফুরিয়ে গিয়ে রুপমতীই একদিন হঠাৎ করে চলে গেল যে ভয়টা নিজেকে নিয়ে ছিল সেটা যে এভাবে পাল্টে যাবে তা বুঝে উঠতে পারেননি।







ঋষভ
এ্যাই, ঋষভ আমাকে চিনতে পারছিস না? আমি উর্মি!
এক অনাড়ম্বর অনুষ্ঠানে যাবার জন্য সি.এন.জি নিয়েছিলাম। সেটা থেকে যখন নামতে গেলাম তখনই দেখা হয়ে গেল ওর সাথে। অনেকদিন পর দেখা প্রায় একযুগ। ঋষভ আর আমি; আমরা বন্ধু ছিলাম স্কুলের শেষ দু-ক্লাস থেকে কলেজের হায়ার সেকেন্ডারি পর্যন্ত। তারপর আর ওর দেখা পাইনি গ্র্যাজুয়েশনের জন্য আমি শহরে চলে এলাম ব্যাস তারপর থেকে যোগাযোগটাও ঢিলে হয়ে গেল। প্রথম প্রথম অবশ্যি বাড়ি গেলে দু-একবার দেখা হতো তারপর শেষের দিকটায় আমার বিয়ের আগে ওর কোন দেখাই পেলাম না যে কারনে বিয়ের কার্ডটাও দেয়া হয়ে উঠেনি অথচ ও বলেছিল আমার বিয়েতে কবজি ডুবিয়ে খাবে। আহা! সেসব দিনের কথা এখন শুধু এ্যালবামের পাতায় বন্দি। ঋষভ গিটার বাজাতে পারতো সর্ব শেষ জেনেছিলাম অনভিপ্রেত কোন কারনে গিটারিস্ট হবার ইচ্ছেতে জলাঞ্জলি দিয়ে দিয়েছে। এরপর আমি গ্রামের পাট চুকিয়ে পাকাপোক্ত ভাবে শহুরে বাসিন্দা হয়ে গেলাম বন্ধুত্বের সম্পর্ক গুলোতে শ্যাওলা জমে গেল। কখনো কখনো সে শ্যাওলায় স্মৃতিগুলো আছরে পড়ে এক-আধটু ব্যাথা পেত এই যা।
আজ ঋষভের সাথে দেখা হয়ে অনেকদিন পর সে ব্যাথাটা জেগে উঠলো কঠিন ভাবে। সন্ধ্যের আগে দাঁড়িয়েছিলাম সিএনজির জন্য অফিস কর্তার বাড়ি যাব বিয়ে বার্ষিকীতে মোড়ের এদিকটায় রিকসাও আসেনা অনেকক্ষণ দাড়িয়ে থাকবার পর হঠাৎ সি.এ.জির দেখা পেলাম কোন রকম দরদাম না করেই উঠে বসলাম। জেলা স্মরনীর মোড়ে এসে নামতে গিয়ে দেখি ভাংতি নেই কুড়ি টাকার নোটটা আলগোছে এগিয়ে দিতেই ড্রাইভার বললো ভাংতি লাগবে তো? আমি বললাম কুড়ি টাকাই নিয়ে নেন ফেরত দেয়া লাগবে না। ব্যাগ নিয়ে নেমে পড়েছিলাম কিন্তু এ সময় ড্রাইভার বলে উঠলে অনুকম্পা দিচ্ছেন ম্যাডাম? এবার মুখের দিকে চেয়ে অবাক হয়ে গেলাম। এ-যে গিটারিস্ট ঋষভ!
টাকা নিল না। ওকে এ অবস্থায় দেখে মনটা স্বাভাবিকের চেয়ে বেশি খারাপ হয়ে গেল। মন খারাপ নিয়ে হাসতে পারাটা খুব কঠিন! কিন্তু তারপরও হাসতে হলো যদিও ভেতরে তখন ভীষন রকমের তোলপাড়। আজ একই শহুরে বাতাসে একই শহুরে আকাশে দুজন হাটি, অথচ কতটা ব্যবধান! না চেনার অভিনয় করে পথচলা, না চেনার ভান ধরে কথা বলা অথচ কতখানি স্থান জুড়ে স্মৃতির কলকাকলী।



________________________________________
রচনাকাল:
১লা মার্চ-২০১৪ খ্রিঃ
নর্থ ষ্ট্রিট,
সুসং নগর।

১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×