একটা বছর স্লোগানের , একটু করে স্বপ্ন
একটা বছর অন্য , ফাঁসির স্বপ্নে মগ্ন ।
একটা বছর শকুনের, ছড়ানো উগ্র এাস
নিজের ফাঁদে নিজেই গলায় জড়ানো ফাঁস ।
একটা বছর উকুনের, গিরগিটি আর ছাগলের
ঘরের ভিতর বন্দি হতভাগা কোন পাগলের ।
একটা বছর আয়নায় চেয়ে দেখা নিজ অবয়ব
মুখোশ খুলে পড়ে জ্ঞাণী,সুশীল আর নবয়ব ।
একটা বছর আঘাত, পালাক্রমে ষড়যন্ত্র
বুকের মাঝে জ্বলে লাল সবুজের মন্ত্র ।
একটা বছর সংগ্রাম, ধর্মের কল নড়ে
দুষ্টু গরু শিষ্ট হয়ে হেফাজত কার করে ?!!
একটা বছর তারুন্যের, লুকিয়ে থাকা ভিরুদের
একটা বছর উদ্যমের , গর্তে ভেজা বিড়ালের !
একটা বছর সফলতা, কাদের ঝুললো ফাঁসি
একটা বছর প্রাপ্তির,শহিদ জননীর হাসি ।
একটা বছর প্রজন্মের নতুন ছবি আঁকি
যাএা সবে শুরু , অনেক পথ বাকি ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


