নিয়তি কি জানে,অবারিত সবুজ মাঠে বিছানো স্বপ্নের ফানুস আর যদি নাই উড়ে তো মূর্ছা যাবো না । সেই চৈএেই তো কষ্টের সাথে দ্বি-পক্ষিয় চুক্তি সেড়ে ফেলেছিলাম । কষ্ট আর নষ্টের ''লিভ টুগেদার'' অনুমতি পেয়েছিলো শুল্ক সুবিধা ছাড়াই ! কাঁঠফাঁটা রোদের বৈরীতায় কোন এক ব্যর্থ বিকেলে এক অসম মুকুল ফুটেছিলো কৃষ্ণচূড়ার আগায় । রক্তবর্ণা মুকুলটির শুদ্ধতা সুবাস ছড়ানোর আগেই সন্ধ্যা নেমে আসে । জগতের শুদ্ধরা সন্ধাপ্রদীপ জ্বালায় আর নিভে যায় ফানুস। তিমিরের মধ্যে মুকুলটি খুঁজে লাভ নেই তাই নষ্টের সাথেই সহবাস ।নাহ , এই উপলব্ধি অনেক পরের। মাঝে পুরো সময় পয়সা উশুল করা সিনেমা । অ্যাকশন, রিঅ্যাকশন, প্লট, সাব-প্লট, ইমোশন, হতাশা, ক্রোধ, হারজিত,মান-অভিমান …যেন এক মহাভারত ।আমার ভিজুয়ালাইজেশনটা অনেকটা এমনই । পরিশেষে, এক জলজ্যান্ত শ্বশান …… শ্বশান থেকে উঠে আসে এক একটি নতুন মানুষ, নতুন জীবন, নতুন পৃথিবী । যারা জয়ী তারাও পরাজিত এক অর্থে !আর যারা পরাজিত তারাও জয়ী নিজনিজ ভাবনায় । নাকি পরাজিত আমার দুই স্বত্তা - নষ্ট আর কষ্ট ! মিথুন রাশির জাতকরা সময়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বয়ে নিয়ে বেড়ায় দুটি ব্যাক্তিত্ত – একটি ‘বাস্তবিক’ অন্যটি ‘আবেগি’ । আমার অভিধানে আবেগি সত্তাটার নাম দিয়েছি ‘কষ্ট’ আর বাস্তবিকটা ‘নষ্ট’ । ‘নষ্ট’ পরাজিত হয়নি এটুকু বলতে পারি। সে মোহময়টা বা ভাবুকতার ঊর্ধে উঠে অবস্থান নিতে জানে। আর ‘কষ্ট’ জন্মই নিয়েছে মধুর পরাজয়ের জন্য । সে যতবার পরাজিত হয় ততবার সমৃদ্ধ হয়। আমার আবেগি পদ্যগুলো যখন ক্ষুরধার, দুর্বোধ্য ,অশুদ্ধ,অসুন্দর গদ্যে রূপ নেয় তখন কষ্ট আসলে হেরেই যায় । সম্পর্কের ভারসাম্য তাতে রক্ষা পায় বোধকরি । যদি আমি জিতে যাই তবে তোমাকে যে হারতেই হবে ...... এই পবিত্র সুন্দরটি আরও বেশি সত্য হয়ে ওঠে তখন ।
আলোচিত ব্লগ
২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন
৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন
পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?
টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন
বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!
পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন
পুরানো সেই দিনের কথা ....

নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।