এই শহর থেকে চরম অসম্মান করে বের করে দেওয়া হয়েছিলো তাঁকে। তখন তিনি জনবল হীন, এতিম। শহর থেকে পালিয়ে যেতেও অনেক সংগ্রাম করতে হয়েছে। ধরতে পারলে মেরা ফেলা হবে। ধরে দিতে পারলে মিলবে পুরষ্কার।
আজ ঘটনা ভিন্ন। ধুলোয় মলিন সেই মুখ খানায় স্মিত হাসি জমেছে। এতিম মানুষটার পাশে দাঁড়িয়েছে সময়ের সাহসী সন্তানেরা। তারা ভালবাসেন প্রানের নেতাকে। তাঁর একটা সম্রাজ্য হয়েছে। খেজুর পাতার পাটিতে বসে তিনি রাজ্য পরিচালনা করেন। পাথরের টিবিই তাঁর সিংহাসন।
তাড়িয়ে দেওয়া শহরে তাঁর নেতৃতে আক্রমণ করা হয়েছে। মুখোধ্বনিতে ভেঙ্গে পড়েছে প্রতাপশালী শত্রু শিবির। কুকুরের মত পালিয়েছে সব।
সেনাপতি হেঁটে বেড়াচ্ছেন শৈশবের স্মৃতি বিজড়িত প্রিয় শহরে।
এক বৃদ্ধা নিজের চেয়ে তিনগুন বড় পুটলি নিয়ে পড়েছে বিপদে। শরীর টেনেই পালানোর সমর্থ নেই তার। আত্মীয়রা নির্দয়ভাবে বৃদ্ধাকে ফেলে পালিয়েছে। এতদিনের কষ্টে উপার্জিত সম্পদ রেখে কি করে যায়? সমূদয় সম্পদের একটা পুটলি বাধলেন। এখন এটা টেনে নেওয়াও বিপদ।
ফর্সা, লম্বা গড়নের একজন মানুষ এলেন। মুখে তাঁর আন্তরিকতার হাসি
-বুড়িমা কোথায় যাবেন?
-বাবা আমি দুরের ঐ পাহাড়টার আড়ালে যাবো।
-পুটলিটা আমার মাথায় দেন।
বৃদ্ধা সন্দেহের দৃষ্টিতে তাকায়, মেরে দেবে না তো? তাকিয়ে দেখে এই চোখে মুখে নির্ভরতার ছাপ। এই দৃষ্টি কাওকে ঠকাতে পারেনা। আপন মনে হাটে বুড়ি। আগে আগে পুটলি কাঁধে অচেনা মানুষটি।
-বাবা তুমি কোথায় যাবে? নিরাপদে পৌঁছে জিজ্ঞেস করে বুড়ি।
-আমি এই শহরেই যাবো।
-না!! এ শহরে যেওনা। আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদ এসেছে। সে সবাইকে মেরে ফেলবে। আমরা তাঁকে অনেক কষ্ট দিয়েছি আজ তার প্রতিশোধের পালা। পেলেই খতম। তুমি আমার সাথে লুকিয়ে থাকো।
লোকটি হাসেন।
কথা বাড়ায় বৃদ্ধা
-বাবা, আমার আত্মীয়রা সবাই পালিয়ে গেলো নিজেকে নিয়ে, তুমি নিজের চিন্তা না করে এত ভারি পুটলি এতদুর এগিয়ে দিলে বিনা পরিশ্রমে।ইচ্ছে করলে আমায় মেরে সম্পদগুলো নিয়ে পালিয়েও যেতে পারতে। এ যুগে এমন মানুষ হয়না বাবা। তা তোমার নাম কি? কোন শহরে জন্ম তোমার?
-বুড়িমা, এই শহরের ছেলে আমি। নাম মোহাম্মাদ, বাবার নাম আব্দুল্লাহ। যার ভয়ে আপনি নগর ছেঁড়ে পালাচ্ছেন।
'নিখিল দরুদ পড়ে লয়ে নাম/ সাল্লালাহু আলাইহে ওয়াস সাল্লাম...'
(হে বিশ্বনবী (সঃ)! আমাদের ক্ষমা করবেন, আপনার জীবনী পড়ে চোখের জল ফেলা লোকের অভাব নেই। শিক্ষা নেওয়া লোকের বড্ড অভাব।)
আলোচিত ব্লগ
২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন
৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন
পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?
টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন
বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!
পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন
পুরানো সেই দিনের কথা ....

নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।