somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নতুন শিক্ষা ব্যবস্থা ও নব্য, আধুনিক ও রপ্তানিযোগ্য শিক্ষাবিদ!

০৫ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১২:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


চিত্রঃ অন্তর্জাল


নতুন শিক্ষা কারিকুলাম চালু হইছে দেশে।

বরাবরের মত জাতির সিংহভাগই ধারণা করছে এই শিক্ষা ব্যবস্থা কোনো কাজের ই না।

এই শিক্ষা ব্যাবস্থা দেশের শিক্ষারে পংগু কইরা দিবে, জাতির মেরুদণ্ড ভাইংগা দিবে (ছিল কবে?)

তবে আপনাদের সহমত ভাই হইতে পারি নাই বইলা আমি অত্যন্ত দু:খিত।

এই শিক্ষা ব্যবস্থা যে আসলেই কার্যকর, সে আপনাদের প্র‍্যাক্টিক্যাল উদাহরণ দিয়া ই বুঝাইয়া দেয়ার অপপ্রয়াস চালাচ্ছি:

দেখেন, এই শিক্ষা ব্যবস্থা চালু হওয়ার ফলে, আচুক্কা দেশে শিক্ষাবিদের সংখ্যা বাইড়া গেছে কয়েক মিলিয়ন!

ভাবা যায়!

৩ বারে এসএসসি পাশ করা লোকও শুধুমাত্র এই কারিকুলাম এর প্রভাবে শিক্ষাবিদ!

৪ বারে দাখিল পাশ করা ব্যক্তিএ এই কারিকুলাম এর ছোয়ায় শিক্ষাবিদ!

৫০০ এমসিকিউ দাগায়া পাশ করা ব্যক্তিও এই কারিকুলাম এর স্পর্শে শিক্ষাবিদ!

চার হাত পায় নকল কইরা পাশ করা ও ব্যক্তিও এই কারিকুলাম এর স্পর্শে শিক্ষাবিদ!

সেই "আই এম জিপিএ ৫" ও কিন্তু আজ শিক্ষাবিদ!

মুখস্ত বিদ্যার ধারক ও বাহক তোতা পাখি ও এই কারিকুলাম এর আলোয় উদ্ভাসিত হয়া শিক্ষাবিদ!

প্রশ্ন ফাস কারী চিটার, ও কর্মীগন, চোকিং্যের নোট সরবরাহকারী, সাজেশন বিক্রেতাগনও আজ শিক্ষাবিদ!

ফেসবুকে "ই" রে "য়" এবং "য়" রে "ই" লেখা মহান ব্যক্তিগনও আজ এই কারিকুলাম এর স্পর্শে শিক্ষাবিদ!

যাদের হাতে দেশ উচ্ছন্নে গেল তারা ও এই কারিকুলাম এর ছোয়ায় আজ শিক্ষাবিদ!

শিক্ষার নামে, মহান আল্লাহপাকের নামে রাস্তায় দাড়ায়া যারা বাচ্চাদের দিয়া ভিক্ষাবৃত্তি করায়, আজ তারা ও এই কারিকুলাম এর ছোয়ায় শিক্ষাবিদ!

ভাইবা দেখেন, এরা কেউই এই কারিকুলাম পাঠ করে নাই, পাঠ না কইরা ই শুধুমাত্র এর আলোয় আজ শিক্ষাবিদ!

আর এরা সকলে যদি পড়ত, বুঝতেই পারছেন..

বিগত হাজার বছরে এই বংগভূমিতে এরকম আলৌকিক কিছু এ বিশ্ব অবলোকন করে নাই।

এই শিক্ষা কারিকুলাম যে কাজ কার্যকর, তার সব থেকে বড় প্রমান আপনারা, যারা এর বিরোধিতা করছেন; দেখেন, আপনাদের মাঝেই পরিবর্তন ঘটছে, আপনারা প্রশ্ন করা শিখছেন, এই কারিকুলাম এর ছোয়ায়।

দেশে যে হারে শিক্ষাবিদ যে হারে বৃদ্ধি পাইছে, তাতে এইটাই সঠিক সময়, কিছু শিক্ষাবিদ বাইরে রপ্তানি করার, এই ডলারের সংকটকালীন সময়ে বড়ই উপকার হবে বৈদেশিক মূদ্রা আমদানিতে।

আর বাংলাদেশ হবে, বিশ্বের ১ম শিক্ষাবিদ রপ্তানিকারক দেশ!

বিরোধিতা করা সাপোর্ট করি, সেটা যৌক্তিক ও বস্তুনিষ্ঠ হোক।

বিরোধিতা করার জন্য বিরোধিতা করা, বা ব্যক্তিগত গেইনের জন্য বিরোধিতা করা গ্রহনযোগ্য না।

এইটা আর ও ক্ষতিকারক, এই পয়েন্টলেস বিরোধিতা শিক্ষা ব্যবস্থার যে অংশ নিয়া সমালোচনা করা দরকার, সেইটারে আড়াল করে ফেলছে, মূল ফোকাসটা সরে যাচ্ছে, আল্টিমেটলি আমরাই ক্ষতিগ্রস্ত হচ্ছি।
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১২:১৮
১৯টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠের সওয়াব

লিখেছেন শিমুল মামুন, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৬


লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে।

সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়
আবদুল্লাহ ইবনে আমর... ...বাকিটুকু পড়ুন

সী পার্ল এবং চারপাশ

লিখেছেন রোকসানা লেইস, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৪


খুব ভোরে ঘুম ভাঙ্গল। সূর্য তখনও জাগেনি। ব্যালকুনিতে গিয়ে বসলাম কিছুক্ষন। সামনে সাগর আপনমনে ঢেউ তুলে নাচছে। একজন মানুষও নাই সাগরপাড়ে। এমন নিরিবিলি সাগরপাড়ই চেয়েছিলাম। যেখানে পুরোটাই আমার থাকবে।... ...বাকিটুকু পড়ুন

ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়

লিখেছেন এমএলজি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ২:৪০

= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =

বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

হয় না দেখা আর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৯ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৩৩


কতদিন হলো, হয় না দেখা
রঙধনু মেলা, শীত কাটে না
আর ঐশ্বর্য উষ্ণ বেলা
চঞ্চলতায় টিপুটিপু খেলা;
বিস্মৃতির পাতায় ডুবে যাচ্ছে
চাঁদ না দেখার আর্তনাদ,
ভেঙ্গে পরেছে অমোঘ
অপেক্ষায় দীর্ঘশ্বাস ঘুণ ধরেছে
নুনে পরেছে সময়ের ছলনা
মুখ ফিরেছে বাতাসের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

×