somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তথ্যগুলো দেবেন কি?

০৯ ই জুলাই, ২০১৪ দুপুর ২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গণিত এবং পরিসংখ্যানে সংখ্যার ব্যবহার আপরিহার্য। কিন্তু সংখ্যার ব্যবহার সঠিক না হলে সেটা ভুল তথ্য প্রদান করতে পারে। অর্থাৎ সংখ্যার ব্যবহার এবং উপস্থাপনে যথেষ্ট সতর্কতা প্রয়োজন; সংখ্যার সঠিক অর্থ বুঝতে তথ্যের সমাবেশ গুরুত্বপূর্ণ।

ধরা যাক, রহিম এবং করিমের কাছে যথাক্রমে ২০০০.০০ টাকা এবং ৪,০০০.০০ টাকা আছে; একই সময় যদু এবং মধুর কাছে যথাক্রমে ১৯৮,০০০.০০ টাকা এবং ২০০,০০০.০০ টাকা আছে। এখন আবুল এসে আপনাকে বলল করিম এবং মধুর কাছে রহিম এবং যদুর চাইতে ২০০০.০০ টাকা বেশি আছে। কাজেই উভয়কেই ২০% কর ধার্য করা যায়!

আবুল আপনাকে একটি সঠিক উপাত্ত দিয়েছে, কিন্তু সংশ্লিষ্ট তথ্য চেপে গেছে যা থেকে আপনি বুঝতে পারতেন করিমের উপর ২০% কর ধার্য করা রীতিমত জুলুম। আবুল আপনাকে শুধু উপাত্ত (সংখ্যা) দিয়েছে কিন্তু কোন তথ্য দেয়নি, কারণ আবুল আপনাকে সঠিক পরিস্থিতি জানাতে চায় না।

আসুন অন্য আরো একটি উদাহরণ দেখা যাক। কামাল বাজারে মাছ কিনতে গেল। সে ৫০০.০০ টাকা দিয়ে একটি বোয়াল মাছ কিনে বাড়ি দিকে হাটা দিল। একই বাজারে জামালও মাছ কিনতে গেল। সে ২০০.০০ টাকা দিয়ে ৩টি বোয়াল মাছ কিনে বাড়ির দিকে হাটা দিল। পথিমথ্যে আবুলের সাথে তাদের দেখা। সে উভয়কে জিজ্ঞেস করল কিরে কি মাছ কিনলি? কত দিয়া কিনলি?

জামাল বলল জ্যাঠা ৩টা বোয়াল কিনলাম ২০০.০০ টাকা দিয়া। কামাল মুখ কাচুমাচু করে বলল আমি ১টা কিনতেই ৫০০.০০ টাকা গেল! আবুল কামালকে ঠাট্টা করে বলল, হ্যারে কি ঠকাটাই না ঠকলি!

কে ঠকল? একই সমস্যা, শুধু উপাত্ত বলা হয়েছে সাথে সংশ্লিষ্ট তথ্য দেওয়া হয়নি। কামালের মাছটি অনেক বড় কাজেই বেশী ওজনের হতে পারে এবং সেটি তাজা হতে পারে। অন্যদিকে জামালের মাছগুলো ছোট হতে পারে এবং পচাও হতে পারে। তথ্য ছাড়া আবুলের নিদান ঘোষনার কারণে কামাল ঠকে যায় নি।

এবার অন্য কোন সমস্যা দেখি। ষন্ডাদার কাছে ২০.০০ টাকা আছে। পাচুদির কাছে ২.০০টাকা আছে। উভয়ের কাছে গড়ে কত টাকা আছে? এ কোন সমস্যা হল? সাধারণ (গাণিতিক) গড় করলেই বেরিয়ে যাবে গড়ে উভয়ের কাছে ১১.০০টাকা আছে। এখন আপনাকে বলা হল কোন একটি গাড়ির গড় গতিবেগ বের করতে। আপনি যদি গাণিতিক গড় দিয়ে গাড়ির গতিবেগ নির্ণয় করতে যান তাহলে হবে না, আপনাকে সেই জন্য হারমনিক গড় ব্যবহার করতে হবে।

অর্থাৎ সমস্যার প্রকার অনুযায়ী সঠিক পদ্ধতি প্রয়োগ করে সমাধান বের করতে হবে।

আরো একটি সমস্যা দেখা যাক। আবুল বলল বাংলাদেশে গাড়ি/সড়ক দুর্ঘটনার জন্য পুরুষ চালকরাই দায়ী, কোন নারী চালক দায়ী নয়। পুরুষেরা চালক হিসেবে নারীর চাইতে ভয়ংকর। সে আপনাকে আবারও কিছু সংখ্যা হাজির করল। ধরুন ৪০০০ জন প্রতি বছর এই পুরুষ চালকের হাতে মারা যায়। কিন্তু আবুল আপনাকে বলল না এই ৪০০০ জন প্রতি বছর হাইওয়েতে দুর্ঘটনায় মারা যায় যেখানে কোন নারী চালক কর্মরত নেই। আবুল আপনাকে দেশে মোট কত জন পুরুষ এবং নারী চালক আছেন সেই উপাত্তও দিল না। আবুল আপনাকে মোট দুর্ঘটনার কত শতাংশের জন্য পুরুষ চালক দায়ী এবং কত শতাংশের জন্য নারী চালক দায়ী তাও জানালো না। সে আপনাকে সব চাইতে গুরুত্বপূর্ণ যে তথ্য, অর্থাৎ পুরুষ চালকের কত শতাংশ দুর্ঘটনার জন্য দায়ী এবং নারী চালকের কত শতাংশ দুর্ঘটনার জন্য দায়ী তা জানালো না!

অর্থাৎ উপরার সকল ক্ষেত্রেই আবুল আপনাকে শুধু কিছু বাছাইকৃত সংখ্যা (উপাত্ত) দিয়ে আপনাকে বিভ্রান্ত করছে। সে কোন তথ্য দিচ্ছে না! কিন্তু কেন?

এবার আসুন আসল প্রসঙ্গে আসা যাক: বঙ্গোপসাগরে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিরোধপূর্ণ এলাকা ছিল প্রায় ২৫ হাজার ৬০২ বর্গকিলোমিটার। রায়ে বাংলাদেশ ১৯ হাজার ৪৬৭ বর্গকিলোমিটার এলাকা পেয়েছে।ভারতের ভাগে পড়েছে ৬১৩৫বর্গকিলোমিটার।

“রায়ে ভারত ও বাংলাদেশ উভয় দেশের বিজয় নিশ্চিত হয়েছে": পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী

আবুল সাহেব সাথে সংশ্লিষ্ট তথ্যগুলো দিলে বুঝতে সুবিধে হত। তথ্যগুলো দেবেন কি?
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০১৪ দুপুর ২:০৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ব্লাইন্ড স্পট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৩৭



ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫৫

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার... ...বাকিটুকু পড়ুন

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

×