মাননীয় প্রধানমন্ত্রী বরাবর!
============================
প্রধানমন্ত্রী উন্নতির লম্বা এক তালিকা শোনালেন আমাদের ।
আমরা বিনয়ের সাথে বলতে চাই,
মাননীয় প্রধানমন্ত্রী,
আপনি যে সব উন্নতির কথা বলেছেন সেরকম উন্নতি বা তার চেয়ে অনেক বেশী উন্নতি হিটলারের জার্মানীতে, মুসোলিনির ইটালিতেও হয়েছে। পাকিস্তান আমলে আইয়ুব খানের আমলেও হয়েছে।
এইসব উন্নতিই যদি একটা সরকারের সফলতার মাপকাঠি হয় তাহলে হিটলার, মুসোলনি ও আইয়ুব খানের সরকারই সফলতম সরকার।
অথচ বিশ্ব ইতিহাস তা বলেনা।
আধুনিক বিশ্বে বিশ্বব্যাংক ও জাতীসংঘ নির্ধারিত সরকারের সফলতার মাপকাঠি হলো,
স্বচ্ছতা,জবাবদিহিতা,আইনের শাসন,দক্ষ ও কার্যকর সরকার, দূর্নিীতি দমন, অন্তর্ভুক্তিমুলক শাসন, জনতার মতামত ভিত্তিক সরকার,সরকারে জনতার অংশগ্রহন ও জনগনের প্রতি ইতিবাচক সাড়া দেয়া।
কয়টা সেতু বানানো হলো না হলো ইত্যাদি সফলতার মাপকাঠি না।
অতএব,
বিনয়ের সাথেই বলি,
বাংলাদেশের জনগনকে আর এটাসেটা বলে ভুল বোঝাবেন না। আমরা কোন দিনই বোকা ছিলাম না।
আমাদের বোকা মনে করে নিজেদের বোকা হিসেবে প্রমানিত করবেননা
আমরা শান্তিতে বাঁচতে, আর তেমন কিছু চাওয়ার নেই । প্লিজ আমাদেরকে একটু বাঁচতে দিন ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


