somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মিডিয়ার মুখে তালা: সাংবাদিকের হাত বাঁধা

১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যদি আপনি কাউকে দেখেন গুন্ডামিতে লিপ্ত এবং তার কিছুদিন পরেই যদি তাকে আবার দেখেন সে সমাজের কিংবা কোন দলের বড় নেতা হয়েছে, তাহলে আপনি নিজেকে তখন কী উত্তর দেবেন?
যদি আপনি কোন লোককে চুরি-বাটপারিতে দক্ষতা নিতে দেখেন, তার কয়েক বছর পরেই যদি তাকে আবার কোনো সরকারের মন্ত্রীসভায় দেখেন, তাহলে আপনি নিজেকে তখন কী উত্তর দেবেন?
যদি আপনি দেখেন এস.এস.সি-এইচ.এস.সি পাস করেও অনেক যুবক পেটের দায়ে সাইকেল রিকশা কিংবা ব্যাটারিচালিত অটো রিকশা অথবা সিএনজি চালিত রিকশা চালায় এবং পক্ষান্তরে যদি আবার অনেককেই সাংবাদিক হিসেবে দেখেন, যাদের এস.এস.সি কিংবা এইচ.এস.সির কোন ডিগ্রীই নেই, তাহলে আপনি নিজেকে তখন কী প্রশ্ন করবেন?
অথচ এসব ঘটনাগুলো সত্য। কিন্তু নাম ধরে সরাসরি আমাদের বলার উপায় নেই। বললে ‘কল্লা’ যাবে। কারণ, কেউই এখন বলতে চায় না। মিডিয়ারও মুখে তালা, সাংবাদিকেরও হাত বাঁধা। জেল খাটতে সাংবাদিকগণ এখন খুবই ভয় পান। তাই অনেক ক্ষেত্রেই অপরাধীর সঙ্গে কম্প্রোমাইজে চলে যান। তারপর তো ‘মাল’ কামানোর খেলা...।
সৎ লোককে অসৎ লোক ল্যাং মেরে পিছনে ফেলে সামনে এগিয়ে যায়। কিভাবে এগিয়ে যায়, সেই পদ্ধতিটা কেউ আর খোঁজ করে দেখে না। শুধু এগিয়ে যাওয়াটাই বা আর্থিক উন্নতিটাই দেখে। পন্থাটা কেউ আর তলিয়ে তেমন দেখে না। বরং দুর্নীতিগ্রস্থ সেসব পন্থা ওদের দক্ষতা হিসেবেই সমাজে স্বীকৃতি লাভ করে। একজন ফটো সাংবাদিক একবার থানার ওসিকে প্রশ্ন করেন, ‘‘স্যার, ইউ.ডি মামলা কী?’’
ওই ওসি ভদ্রলোক ছিলেন। তাই ওই সাংবাদিককে তিনি ইউ.ডি মামলা কাকে বলে, তা বুঝিয়ে দেন। কিন্তু প্রশ্ন হলো, ইউ.ডি [আননেচারেল ডেথ] মামলার নাম যে জীবনেও শুনেনি, সে কিভাবে সাংবাদিক হয়ে যায়?
যদি আপনি দেখেন কোনো লোক নিয়মিত ‘..................’ বিক্রি করার জন্য ম্যাজিষ্ট্রেট এর হাতে ধরা খেয়ে জেলযাপন করেছে, তারপর যদি দেখেন সেই লোকও সাংবাদিক পরিচয়ে আপনার কাছে ফিরে এসেছে, তখন আপনার কেমন লাগবে?

দেশে এখন পত্রিকার সংখ্যাও অনেকই বেড়েছে। দৈনিক এবং সাপ্তাহিক মিলিয়ে অনেক পত্রিকাই। নিয়মিত এবং অনিয়মিতভাবে এগুলো প্রকাশিত হচ্ছে।
প্রতিটি পত্রিকার সাংবাদিক সংখ্যা মিলে দেশে দেশে এখন হাজার হাজার সাংবাদিক। কিন্তু তাদের রিপোর্ট কোথায়? পত্রিকাগুলো কি পাঠকের পাঠচাহিদা কোনোভাবেই মেটাতে পারছে?
দেশে এই যে সাংবাদিকের সংখ্যা হঠাৎ বেড়ে গেল, তা কোন দোষের বিষয় নয়। কিন্তু বিষয় হলো পত্রিকাগুলোর গুণগত মান বেড়েছে কী না, তাও বিবেচ্য বিষয়।
অধিকাংশ সাংবাদিকেরই এখন একাডেমিক-নন একাডেমিক প্রশিক্ষণ প্রয়োজন।
ঢাকা শহরে যেমন পত্রিকার সংখ্যা বেশি, টেলিভিশনের সংখ্যাও অনেক, তেমনি সাংবাদিকদের পাঠ বা প্রশিক্ষণের জন্য পাবলিক ও সেরকারী বিশ্ববিদ্যালয়সহ অনেক সংস্থার কর্মসূচিও অব্যাহত রয়েছে।
কিন্তু দেশের জেলা শহরগুলোতে এই প্রশিক্ষণের বিষয়টি প্রায় অনুপস্থিত। জেলা বা উপজেলাগুলোর অধিকাংশ সাংবাদিকেরই ভাবখানা এমন যে,পুলিশ হওয়ার জন্য শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন আছে, প্রশিক্ষণের দরকার আছে, আইনজীবি হওয়ার জন্যও শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন রয়েছে, প্র্যাকটিস দরকার আছে, কিন্তু সাংবাদিক হওয়ার জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষা- প্রশিক্ষণ-প্র্যাকটিস কিছুই দরকার নেই।
তাই অনেক অযোগ্য লোকও এখন সাংবাদিকতার পরিচয়পত্র নিয়ে সর্বত্র পরিচয় দিয়ে ঘুরে বেড়ায়। এতে করে প্রকৃত পেশাজীবি সাংবাদিকদেরও যথেষ্ট মানহানি হচ্ছে। কোনো কোনো ফটোগ্রাফার আবার নিজ নেতাদের ছবি তোলাকেই ‘ফটো সাংবাদিকতা’ মনে করে। সমাজের হাজারো সমস্যাকে তারা চোখেও দেখে না। সভ্য সমাজে এটা কোনোভাবেই কাম্য নয়।
সৎ এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকের সংখ্যা যদি হয় 9 জন, সেই হারে 90 জনকেই দেখা যায় সাংবাদিকতাকে পেশার বদলে ব্যবসার কাজে ব্যবহার করছে।
সাংবাদিকদের অর্থ উপার্জন করাটা জরুরীও। কিন্তু সেটা তার ব্যক্তিত্বকে বাদ দিয়ে অবশ্যই নয়।
বরং মানুষ যে আইনজীবীর কাছে গেলে টাকা দেয়, ডাক্তারের কাছে গেলে টাকা দেয়, আর সাংবাদিকদের টাকা দিতে চায় না, সেটা ওইসব ভন্ডদের কারণেও অনেকটা হয়েছে।
তারা একটি বিজ্ঞাপন কিংবা ধান্দার জন্য তাদের পত্রিকাকে যে পরিমাণ নিচে নামাতে পারে, প্রকৃত সাংবাদিক কি সেই পরিমাণ নিচে নামতে পারবেন? কক্ষনোই নয়।
কারণ, প্রকৃত সাংবাদিক ব্যক্তিত্বকে বিসর্জন দিয়ে ‘মাল’ কামাতে পারবেন না। আর এসব লিখলে যদি সাংবাদিকদের সঙ্গে বা পত্রিকার মালিকদের সঙ্গেও শত্রুতা বাড়ে, তাহলে সমাধানটা কী? মিডিয়ারও মুখে এমন তালা আর সাংবাদিকেরও হাত এমন বাঁধা অবস্থায় আর কতোকাল দেখবো আমরা? আমাদেরও কি ক্লান্তি বলতে কিচ্ছুটিই নেই?

সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৩৬
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×