মোবাইল ভার্সনে মাইনাস অপশন আছে, অথচ এখানে নেই...
১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ব্লগের মোবাইল ভার্সনে (লিংকের আগে একটা m. দিলেই হবে) কি সুন্দর মাইনাস দেবার ব্যবস্থা আছে অথচ মূল ভার্সনে নেই।
এমন এমন পোস্ট আসে সেখানে মন্তব্য করতে ইচ্ছা করে না। সেখানে একটা মাইনাস দিয়ে দিলেই পোস্টদাতা জানতে পারতেন ব্লগাররা কী ভাবছেন পোস্ট নিয়ে। এতে করে একজন ব্লগার সহজেই বুঝতে পারবেন তার লেখা কতজন পছন্দ করছেন না। এটি তাকে পরবর্তী পোস্টের ব্যাপারে সজাগ করবে। এমনকি বাজে পোস্ট ড্রাফট বা ডিলিট করার ব্যাপারটিও পোস্টদাতাকে ভাবাবে।
ইদানিং ব্লগে যে হারে বাজে পোস্টের আর কপি পেস্টের হিড়িক পড়েছে তা থেকে বাঁচতে এই মুহূর্তে 'মাইনাস বাটন' ফিরিয়ে আনা হোক। এ নিয়ে অনেক পোস্ট দিয়েছেন ব্লগাররা। দু'একজন হয়তো 'মাইনাস' না থাকার পক্ষে বলেছিলেন। কিন্তু কর্তৃপক্ষের এতদিনে বুঝা উচিত যে 'মাইনাস' ফিরিয়ে আনা দরকার।
'লেখাটি ভাল লাগলো' এর বিপরীতে কখনোই লাল কালিতে 'আপত্তিকর' অপশনটা আসতে পারে না। 'লেখাটি ভাল লাগলো' আর 'আপত্তিকর' এর মাঝে অবশ্যই 'লেখাটি ভাল লাগেনি' বা 'মাইনাস' থাকা উচিত।
আবারো ব্লগারদের মতামত আশা করছি।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে...
...বাকিটুকু পড়ুনঅচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর...
...বাকিটুকু পড়ুন
ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘
পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক...
...বাকিটুকু পড়ুনকাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুন