somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রিয় এক্যুস্টিক গানগুলো (পর্ব - ১)

১১ ই অক্টোবর, ২০১২ দুপুর ১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সামুতে প্রথম পোস্টটা কি নিয়ে দেয়া যায় ভাবছি সেই সকাল থেকে ! অবশ্য শুধু ভাবছিই না, (আমি তো আর মহান দার্শনিক না যে, গালে হাত দিয়া খালি ভাবমু !!) সাথে সাথে গানও শুনছি । আর শুনতে শুনতে হঠাতই মনে হল, গান নিয়েই পোস্ট দেই না কেন ? আমি আসলে ব্যাপক গান-পাগল মানুষ । সারাদিন গান শুনি, উঠতে-বসতে, চলতে-ফিরতে এমনকি ওয়াশরুমে গেলেও মোবাইলে গান শুনি ! তাই গান নিয়েই প্রথম পোস্ট দেয়াটাই বোধহয় সঙ্গত । যাই হোক, গান নিয়ে তো পোস্ট দিব, কিন্তু কি গান ? এই কথা যখন ভাবছি, তখন পিসিতে বাজছে একটা এক্যুস্টিক এবং খুবই ear soothing একটা গান । তাহলে, এই টাইপ গান নিয়েই লিখি, নাকি ? কিছু কিছু গান শুনলে মনে হয় শুধুমাত্র একটা (কিংবা একাধিক !! :D) এক্যুস্টিক গীটার দিয়েই এরকম দুর্দান্ত কিছু গান, সুর সৃষ্টি করা কিভাবে সম্ভব ? এমন কিছু গান নিয়েই এই পোস্ট, প্রথম পর্বে ১০ টা থাকলো । (তার মানে এই পোস্টটা টানার ইচ্ছে আছে)...

১. Two Steps Behind-Def Leppard : আমার খুবই প্রিয় একটা রক ব্যান্ড হচ্ছে এই ডেফ লেপার্ড । ব্রিটিশ রক ব্যান্ডটা ক্লাসিক রকের অন্যতম গুরুই বলা যায় । তারা হঠাত করেই ১৯৯৩ সালে পুরোপুরি এক্যুস্টিক বেসড এই গান সৃষ্টি করে মুক্তি দেয় তাদের রেট্রো এক্টিভ এলবামে (অবশ্য এটার একটা ইলেকট্রনিক ভার্শনও আছে) । এতে তাদের ডাই হার্ড অনেক ফ্যান আবার মাইন্ডও খায়্যা বসে । তারা ভাবে, ডেফ লেপার্ড ক্লাসিক হার্ড রক থেকে দূরে সরে যাচ্ছে । যাই হোক, আমার কাছে দুর্দান্ত লেগেছে এই গানটা । এই গানটার মিউজিক ভিডিওই প্রথম মিউজিক ভিডিও যেখানে দেখানো হয়, সবাই ব্যাকওয়ার্ডস এ যাচ্ছে, যা পরে অনেক জনপ্রিয় হয়, আর এখনতো এটা হরহামেশাই ব্যাবহার করা হচ্ছে বিভিন্ন গানের ভিডিও তে । আর এ গানটা আরনল্ড শোয়ার্জনেগার এর ‘Last Action Hero’ মুভির সাউন্ডট্র্যাক এও ছিল । যাই হোক, শুনে দেখেন, খারাপ লাগার কোন কারণ নাই বোধহয়, তাছাড়া লিরিকটাও ভীষণ সুন্দর !
লিংকঃ Two Steps Behind

২. I’ll Follow You Into The Dark- Death Cab For Cutie : আমার প্রিয় অনেকগুলো গান আছে এরকম যে, আমি সেগুলো ডাউনলোড করেছি শুধু গানের নাম দেখে । বৃক্ষের যে কেবল ফলে পরিচয় তা না, নামেও মাঝে মাঝে পরিচয় পাওয়া যায় । অবশ্য এতে ধরাই খাই বেশি, সুন্দর নাম দেখে নামিয়ে দেখা যায়, গাগা টাইপ গান X(। যাই হোক, এটাও সেরকম নাম দেখে নামানো গান । আমার কাছে মনে হয়, আন্দাজে আমার ডাউনলোড করা এইটা বেস্ট গান । আমি এই গানে এতটাই বুঁদ হয়ে আছি যে, এই Death Cab For Cutie ব্যান্ডের আরো অনেক সুন্দর, জনপ্রিয় গান থাকলেও ওগুলো এটার ধারে-কাছে বলেও মনে হয় না । এই গানটা তৈরির পেছনেও মজার কাহিনী আছে । ব্যান্ডের ভোকাল বেন গিব্বার্ড এর তখনো কোন গার্লফ্রেন্ড নেই... হঠাত একবার অসুস্থ হয়ে সে ঘোরের মধ্যে দেখলো তার বিছানায় বসে একটা সুন্দরী মেয়ে বলছে যে, সে মারা গেলেও মেয়েটা তার সাথে সাথে থাকবে । পরে এই ভাবনা নিয়েই গানটা লেখা হয় । এমন দুর্দান্ত লিরিকও খুব কমই আছে ।
লিংকঃ I'll Follow You Into The Dark

৩. Your Call- Secondhand Serenade : এই গানটা Secondhand Serenade প্রজেক্টের অনেক জনপ্রিয় একটা গান । জন ভেসলীর বিচ্ছেদের পরপরই এটা লেখা । ব্যাটার বউ চলে যাওয়ার পর বেচারা আসলেই অনেক দুঃখ পেয়েছে বোঝা যায় তার গানগুলো শুনলে... সবগুলোই ঘুরেফিরে একই কথা । এইটা লেখা প্রিয়জনের একটা ফোনকল পাওয়ার অপেক্ষা নিয়ে । গানটা শুনলে একটু হলেও সেই কষ্টটা টের পাওয়া যায় । ওর আরও অনেক সুন্দর সুন্দর এক্যুস্টিক বেসড গান থাকলেও আমার সবচেয়ে প্রিয় এটাই । লিরিকও দুর্দান্ত...

“Cause I was born to tell you I love you
And, I am torn to do what I have to,
To make you mine
Stay with me tonight’’

লিংকঃ Your Call

4. Patience- Guns N Roses: প্রথমে ভেবেছিলাম এই গানটা list এ রাখবোনা । কারণ, এটা তো প্রায় সবারই শোনা । কিন্তু, পরে ভাবলাম, না, এটা বেয়াদবী হয়ে যায় । GNR এর একজন মৃত শক্ত পাংখা (die hard fan ) হয়ে আমি এটা স্কিপ করি কিভাবে ? শুরুতে রোসের শিসের ইন্ট্রো, স্ল্যাশ এর অনবদ্য গীটার সলো প্লেয়িং, আর কালজয়ী গানর কথা সব মিলিয়ে এই গানটাকে বোধহয় বিশ্বের সবচেয়ে সেরা এক্যুস্টিক গান বললেও ভুল হবে না ! কত বার যে নিজের উত্থাল-পাথাল মনকে সান্তনা দিয়েছি এই গানের কথাগুলো বারবার আউড়িয়ে... “All we need is… just a little Patience” !! লিস্টের বাকি গানগুলো শুনুন আর না শুনুন এটা মিস করবেন না, or, you’ll die having regrets !!
লিংকঃ Patience

৫. You Belong To Me- Jason Wade: তখন বোধহয় স্কুলে পড়ি, প্রথম শ্রেক দেখলাম । দেখেই এই মুভির একটা গানের প্রেমের পড়ে গেলাম (বুঝতে হবে, আমি পিচ্চিকাল থেকেই পাকনা :P ) ! আর সেই গানটা হল এই You belong to me ! গানটা আসলে লেখা হয়েছে ১৯৪০ এর দশকে, খুব সম্ভবত লিখেছেন এই তিনজন- Pee Wee King, Chilton Price এবং Redd Stewart । মিস প্রাইস এর ভাষ্যমতে, এই গানটা আসলে একজন আমেরিকান নারীর বিরহগাঁথা, যার প্রিয়তম দ্বিতীয় বিশ্বযুদ্ধে চলে গেছে । যাই হোক, আমি যখন গানটা প্রথম শুনি, তখনো লাইফহাউস এর কোন গান শুনিনি (লাইফহাউস কিসের ? তখন তো ইংলিশ গানই শুনিনা)। তাই জানতামও না, এটা আমার প্রিয় ব্যান্ড লাইফহাউস এর ভোকাল Jason Wade এর গাওয়া । এটা বব ডিলানও গেয়েছেন । কিন্তু ওয়েড এর গাঁজাখুরি ভয়েসেই এ গানটা বেশি দুর্দান্ত লেগেছে B-) !

লিংকঃ You Belong To Me

৬. 1234- Plain White T’s: এ গানটা আমার খুব favorite একটা গান । আমি বাজি ধরে বলতে পারি এমন রোমান্টিক ব্যালাড দুনিয়াতে খুব কমই আছে । লিরিকটাও এত ভয়ানক সুন্দর যে, চাইলে ‘ঐরকম কাউকে” এসএমএস- টেসএমএস ও করে ফেলতে পারবেন !এই গানের Quotation নিয়ে আমেরিকায় যে কার্ড বের হয়েছিল, তা ভ্যালেন্টাইন ডে’র আগে রেকর্ড পরিমাণ বিক্রি হয়েছিল । সবাই এই ব্যান্ডের Hey There Delilah গানটা নিয়ে বেশি মাতামাতি করে, কিন্তু এই 1234 গানটাও কম সুন্দর না !

লিংকঃ 1234

৭. For You- Peter Bradley Adams: এই গান নিয়ে আমি খুব বেশিকিছু বলতে পারবোনা, কারণ এই Artist/Track কোনটা সম্পর্কেই আমি বেশি কিছু জানিনা । কিভাবে কিভাবে যেন ডাউনলোড করেছিলাম খুব বেশি বিখ্যাত না হওয়া এই শিল্পীর এই গানটা । শুনেই মনে হল, আজিব এক চিজ হ্যায় ইয়ে মাগার মাছ….নাইলে, গাগা, বিবার এরা ক্যামনে এইসব আর্টিস্ট থুইয়্যা হিট হয় ??! X(( X((
লিংকঃ For You

৮. Life is a song- Patrick Park: বহুত তো রোমান্টিসিজম হইলো, খালি ভালোবাসা, প্রেম-পিরিতি কি আর জীবন রে ভাই ;) ?তাইতো, জীবনটা আসলে কি ? এর উত্তর গানে বোধহয় এই Patrick Park ব্যাক্তির চেয়ে আর কেউ ভালভাবে বলতে পারেনি ।
লিংকঃ Life is a song

Well life is a dream 'cause we're all walking in our sleep
You could see us stand in lines like we're dead upon our feet
And we build our house of cards and then we wait for it to fall
Always forget how strange it is just to be alive at all

এই ব্যাক্তিও অখ্যাত শিল্পী, কিন্তু, এই গানটা আমার শোনা সেরা গানগুলোর মধ্যে একটা !যাই হোক, এই গানটাও শুনে দেখবেন । ভালো লাগবে, গ্যারান্টি !

৯. Only You- Joshua Radin: এ গানটা আসলে Yazoo নামের একটা duo project এর গান । পরে এটা Joshua Radin কভার করেন ২০০৬ সালে বের হওয়া We Were Here এলবামে । মজার ব্যাপার হল Radin গীটার শেখাই শুরু করেন মাত্র এই এলবাম বের হওয়ার ২ বছর আগেই । ব্যাটার সাহস আছে, কইতে হইবো । যাই হোক, সে গান গায় দুর্দান্ত, আর এটা আরও বেশি দুর্দান্ত গান । শুনেই দেখেন...
লিংকঃ Only You

১০. Miss You- MYMP: একটা ডুয়েট গান দিয়েই এবারের পর্ব শেষ করি, কি বলেন ? Philipino ব্যান্ড MYMP (যাদের নামের elaboration হল Make Your Momma Proud) এর সাথে প্রথম পরিচয় ওদের Nothing’s Gonna Stop Us Now এর কভার শুনে । তারপর একে একে এদের সব গানই গিলেছি । আর, সবগুলোর মধ্যে এটা সবচেয়ে সুন্দর ! মিস করতে থাকলে প্রিয় কাউকে এর উপরে গান হয় না ! শুনেন এটা আর মিস করতে থাকুন !
লিংকঃ Miss You

Happy Listening !!!

আমার প্রথম পোস্ট টা উৎসর্গ করছি ব্লগার কালীদাস ভাই কে, যার ব্লগ দেখে মনে হল, গান নিয়ে কিছু লিখি । (তার মানে, প্রথম কথাগুলো, মানে ভূমিকাটা পুরাই চাপাবাজি) !! যাই হোক, আপনাদের জীবন সুন্দর হোক, আপনাদের কারণে আশেপাশের মানুষের জীবনও সুন্দর হোক !! ও, ভালো কথা, আপনারাও আপনাদের প্রিয় এক্যুস্টিক গানগুলো শেয়ার করুন !!
সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০১২ রাত ৯:১৫
১৭টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পিঠে কোদাল, হাতে মোবাইল

লিখেছেন মুনতাসির, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:২৪



শীতের সকাল।
কুয়াশার চাদরে মোড়ানো মাঠ,
পিঠে কোদাল, হাতে সময়—
মাটি আর মানুষের প্রতিদিনের নিরব সংলাপ।

বগুড়া, ২০২৬। ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগের প্রত্যাবর্তন

লিখেছেন কিরকুট, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৫৪

*** জামাত শিবির এর যারা আছেন তারা দয়ে করে প্রবেশ করবেন না ***


বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ভবিষ্যৎ এখন আর কেবল একটি দলের ভাগ্যের প্রশ্ন নয় এটি রাজনৈতিক ভারসাম্য, গণতান্ত্রিক কাঠামো... ...বাকিটুকু পড়ুন

পৃথিবীর বুকে এই দুর্যোগ যেন কোনওদিন না আসে

লিখেছেন অর্ক, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২২



পৃথিবীর বুকে এই দুর্যোগ যেন কোনওদিন না আসে। দুর্ধর্ষ মাফিয়া একটি রাষ্ট্রের মালিক হতে যাচ্ছে। দেশ সীমানা ভূখণ্ডের গণ্ডি পেরিয়ে, পৃথিবীর জন্যই অত্যন্ত বিপদজনক। অবশ্য নির্মম বাস্তবতা হলো, আগাগোড়া অসভ্য,... ...বাকিটুকু পড়ুন

অবশেষে দেশে গণতন্ত্র কায়েম হইলো

লিখেছেন জ্যাক স্মিথ, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪৩

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়ে গেছে এখন আমাদের আর কোন টেনশন রইলো না। ত্রয়োদশ সংসদ নির্বাচনের বিজয়ী প্রার্থীদের আজ শপথ গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমেই মূলত দেশ আবার গণতন্ত্রের ট্রেনে যাত্রা শুরু করলো।... ...বাকিটুকু পড়ুন

রঙিন ডালিম ফলের একটি ব্যতিক্রমি অঙ্গ বিশ্লেষন ( Anatomy of Pomegranate )

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:১১


সবুজ পাতার আড়াল ভেঙে
ডালিম ঝুলে লাজুক রঙে
বাইরে রক্তিম খোলস কঠিন
ভিতরে দারুন জীবন রঙিন।
শত দানার গোপন ভুবন
একসাথে বাঁধা মধুর টান
হৃদয়ের হাজার স্বপ্ন যেন
লুকিয়ে থাকা রক্তিম গান।

উপরে প্রচ্ছদ চিত্রে রেনেসাঁ... ...বাকিটুকু পড়ুন

×