somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফ্ল্যাশ-মব এবং আমার কিছু আজাইরা ভাবনা :|

১৭ ই মার্চ, ২০১৪ রাত ১১:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ সন্ধ্যায় আমার শিক্ষা-প্রতিষ্ঠানের(যেখানে আমি আমার শৈশব এবং কৈশোরের সোনালী দিনগুলো পার করেছি) ফ্ল্যাশ-মবের ভিডিও ফেসবুকে শেয়ার করতে গিয়ে, একটা ভাবনা মাথায় খেলে গেলো। আমরা অধুনা বাংগালী জাতি আসলে একটা ভন্ড জাতি। শালা, আমাদের দেশপ্রেম এখনো ভারত-পাকিস্তান আর দেশী মুরগীতেই আটকে আছে- এ থেকে আমরা এখনো বের হতে পারলাম না।
কিছুদিন আগে এ.আর রহমানের সংগীত সন্ধ্যার পর দেশ ভারত হয়ে গেলো বা ভারতের কাছে বিক্রি হয়ে গেছে এ নিয়ে ভার্চুয়াল দুনিয়ায় ব্যাপক তোলপাড়। তখন বিদেশি কেউ, যিনি বাংলা ভাষা জানেন, ফেসবুক বা ব্লগে ঢুকলে মনে করতেন বাংগালীর মতো দেশপ্রমিক জাতি মনে হয় আর হয় না(আহা মধু...মধু)। দেশের শিল্পীদের যথাযথ মুল্যায়ন করা হয় নাই বলে সবার চেতনা দেখে আমি বাকরুদ্ধ(আবেগে)। কিন্তু কোন দেশপ্রেমিক শালা(তথাকথিত) এই প্রশ্ন তুললো না যে, এরকম একটা অনুষ্ঠানে দেশীয় শিল্পীরা ফিলার হইতে রাজি হইলো ক্যান। আমার এক শ্রদ্ধেয় স্যার ছাড়া আর কাউকেই দেখলাম না বিষয়টা নিয়ে কিছু বলতে।
এ তো গেলো ভারতীয় সংগীত নিয়ে আমাদের চেতনার কথা। ঊর্দু সংগীত নিয়ে কিছুই বলবোনা- তা যত ভালো গান-ই হোক না ক্যানো অথবা হ্যামিলনের বাশিওয়ালার মত পাগল করে দেয়া কোন শিল্পীই গান গাউক না ক্যানো। আমার কাছে সব পাকিই এক। সব সময়ই এক থেকে যাবে। ওদের সম্পর্কে আমার নিকৃষ্টতম ধারণা এবং ঘৃনা কখনোই বদলানোর নয়। একটা ছোট ঘটনা দিয়ে ব্যাপারটার তুলনা করা যায়। ভয়ংকর সুনামিতে বাবা-মা হারানো এক বাচ্চা সমুদ্র সৈকতে দাড়িয়ে সাগরকে বলছিলো-'যদি লক্ষ বছরও তুমি আমার পায়ে এভাবে আছড়ে পড়ে ক্ষমা চেয়ে যাও, তবুও কোনদিন আমি তোমাকে ক্ষমা করবোনা।'
তো বিজাতীয় সংগীত নিয়ে আমরা যখন এরকম সোচ্চার, তখন কিন্ত কেউই ফ্ল্যাশ মব নিয়ে টু-শব্দটা পর্যন্ত করছিনা। কারন এটা ভারত বা পাকিস্তান থেকে আমদানীকৃত কোন বিষয় নয়,বরং পশ্চিমা সংস্কৃতি। সুতরাং এ ব্যাপার নিয়ে কিছু না বললেও চলবে। বরং চেতনার জন্মস্থান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে টেকনাফ টু তেতুলিয়া, কে কত ভালোভাবে বিষয়টা(বেহায়াপনা ছাড়া আমার কাছে আর কিছুই মনে হয় নাই) উপস্থাপন করতে পারে তার একটা প্রতিযোগীতা শুরু হয়ে গেছে। হায়রে দেশপ্রেম.....হায়রে ভন্ডামি(আমি নিজেও একজন ভন্ড, কারন একটু আগেই ফ্ল্যাশ মবের ভিডিও 'ফিলিং প্রাউড' বলে শেয়ার করেছি)।
সামনে পহেলা বৈশাখ আসছে নির্লজ্জভাবে আমাদের ভন্ডামি চোখে আঙ্গুল দিয়ে দেখাতে(অবশ্য আমাদের যদি লাজ শরম থাকে)।
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Will you remember me in ten years!

লিখেছেন করুণাধারা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫৫



উপরের ছবিটি ২০১৫ সালের জানুয়ারিতে একজন ব্লগার তার এক পোস্টে দিয়েছিলেন। জানতে চেয়েছিলেন দশ বছর পর কেউ তাকে মনে রাখবে কিনা!! গতমাসে এই পোস্ট যখন আমার নজরে এলো, হিসাব... ...বাকিটুকু পড়ুন

মানুষ

লিখেছেন বিপ্লব০০৭, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৫৭



মানুষ আসলে কী?

Sophies Verden কেতাবে নরওয়েজিয়ান ইয়স্তেন গার্ডার (Jostein Gaarder) এক বিশাল বয়ান পেশ করেছেন ছোট্ট মেয়ে সোফির জীবনের গল্প বলতে বলতে। নীতি-নৈতিকতা, জীবন-জগৎ, সৃষ্টি নিয়ে সোফির ধারণা ছিলো... ...বাকিটুকু পড়ুন

শোনো হে রাষ্ট্র শোনো

লিখেছেন রানার ব্লগ, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:০২


নিশ্চল শহরে আজ ক্ষুধারা হাঁটে পায়ে পায়ে
ফুটপাথে শুয়ে রয় ক্ষুদার্ত মুখ।
চালের বস্তার সেলাই হয়নি ছেড়া,
রুটির দোকানে আগুন ওঠেনি জ্বলে।
ক্ষুদার্ত আধার জাপটে ধরে আষ্টেপৃষ্টে।

আমার চোখ লাল, ভেবো না নেশায়... ...বাকিটুকু পড়ুন

আজব পোশাক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৪৬


এক দেশে ছিল একজন রাজা। রাজার হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া। সিপাহী-সামন্ত লোকলস্করে রাজপুরী গমগম। রাজার ধন-দৌলতের শেষ নেই। রাজা ছিল সৌখিন আর খামখেয়ালি। খুব জাঁকজমক পোশাক-পরিচ্ছদ পরা তার শখ। নিত্যনতুন... ...বাকিটুকু পড়ুন

নির্বাচনী অঙ্গীকার চাই ফুটপাথ ফেরাও মানুষের কাছে

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৬


ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?

ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের... ...বাকিটুকু পড়ুন

×