somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হুমকি...........

২১ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আফগানিস্তান এবং ইরাকের পর এবার বাংলাদেশ আক্রমনের হুমকি দিলো যুক্তরাষ্ট্র। বাংলাদেশের বিভিন্ন মেডিকেল কলেজ এবং বেসরকারী হাসপাতালগুলোতে ক্রমবর্ধমান গনহত্যার প্রেক্ষাপটে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করে যুক্তরাষ্ট্র বলেছে, বাংলাদেশের 'অমর' জনসাধারনকে 'মরনশীল' করলে বাংলাদেশকে চরম মূল্য দিতে হবে। পাশাপাশি ন্যাটোও বাংলাদেশকে হুমকি দিয়েছে। গতকাল শনিবার ওভাল অফিসে সাংবাদিকদের কাছে এমনই ইঙ্গিত দিলেন প্রেসিডেন্ট বারাক ওবামা। খবর এপি এবং রয়টার্স ।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জেন সাকি জানান, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বাংলাদেশের হাসপাতালগুলোতে গনহত্যা এবং গনবিধ্বংসী অস্ত্রের(ডাক্তার) সর্বশেষ পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী এবং বিরোধীদলীয় নেত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। সাকি বলেন, ‘কেরি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এরকম গনহত্যা এবং অমর মানুষকে মরনশীল করার প্রচেষ্টা বাংলাদেশের জন্য ক্ষতি ডেকে আনবে।’ পাশাপাশি তিনি এসব অমর মানুষের জীনতত্ত্ব উদঘাটনের জন্য বাংলাদেশ থেকে কিছু ভালো মানের 'অমর' মানুষ যেমন- প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের দাবী জানিয়েছেন। এসময় কেরি বাংলাদেশের অষ্টম শ্রেনী পাশ জনশক্তি(বিশেষ করে সাংবাদিক)দেরকে সি.আই.এর ঝাড়ুদার করারও প্রস্তাব দেন।

এদিকে ন্যাটোর মহাসচিব অ্যান্ডারস ফগ রাসমুসেন গতকাল প্যারিসে সংবাদ সম্মেলনে বলেন, ‘ইরাকের গনবিধ্বংসী অস্ত্রের সাথে বাংলাদেশের অস্ত্রের তুলনা করলে তা হবে ঐতিহাসিক একটি ভুল। এটা আমাদের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে গুরুতর পরিণতি ডেকে আনবে এবং তারা আন্তর্জাতিকভাবে আরও নিঃসঙ্গ হয়ে পড়বে।’ এএফপি।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রিয় কন্যা আমার- ৯২

লিখেছেন রাজীব নুর, ২৫ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:০০



প্রিয় কন্যা আমার-
ফাজ্জা তোমার স্কুল বন্ধ। তুমি তোমার নানা বাড়ি গেছো। এবার অনেকদিন থাকবে নানা বাড়ি। নার্সারি থেকে কেজি ওয়ানে উঠলে। বেতন বেড়েছে। খরচ বেড়েছে। আমি নিশ্চিত... ...বাকিটুকু পড়ুন

হাসাহাসি থেকে সাফল্যের ইতিহাস: বঙ্গবন্ধু স্যাটেলাইট-১

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে জুন, ২০২৬ রাত ৯:৫২



এক সময় অনেক সমালোচনার মুখে ছিল বাংলাদেশ স্যাটেলাইট-১ (সাবেক বঙ্গবন্ধু স্যাটেলাইট-১)। তখন অনেকেই বলেছিল, এত টাকা খরচ করে এসব করে কোনো লাভ হবে না। কিন্তু আজ ধীরে ধীরে সেই... ...বাকিটুকু পড়ুন

গোসাইপুর ১৯৭১

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৬ শে জুন, ২০২৬ ভোর ৪:৫০



জুন মাসের পড়ন্ত বিকেল, ভ্যাপসা গরমে আগন্তুক ঘেমে একাকার। গায়ে ময়লা হাফ শার্ট আর নীল ফুলপেন্ট। শার্টের রঙ কোনো এক সময় হয়তো সাদা ছিলো, ময়লা হতে হতে এখন প্রায়... ...বাকিটুকু পড়ুন

নিউইয়র্কের ডায়েরী: ওয়েস্ট ভার্জিনিয়া থেকে লং-আইল্যান্ড

লিখেছেন কাছের-মানুষ, ২৬ শে জুন, ২০২৬ ভোর ৫:৫৪


আমাদের সামার ভেকেশন চলছে এখন। প্রায় তিন মাসের ছুটি। এই ছুটিতে বসে না থেকে নিউইয়র্কের একটি ন্যাশনাল ল্যাবে জয়েন করলাম ভিজিটিং ফ্যাকাল্টি হিসেবে! গবেষণা করে যে পৃথিবীকে উদ্ধার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ মোহমায়া

লিখেছেন ইসিয়াক, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:৪৬



খরস্রোতা নদীও একসময়
ক্ষীণ নালায় পরিণত হয়
কালের পরিক্রমায়,সময়ের চাহিদায় ।
তবু আশা বেঁধে রাখি।

ফিরবে সব আগের মত
চলবে জীবন অবিরত
কোন একদিন।


হারানো মুহুর্তরা কি সত্যিই  ফিরে আসে?
শত ব্যস্ততায়- মায়ের মত... ...বাকিটুকু পড়ুন

×