somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Dedicated to all Y- chromosomes(পুরুষ জাতি)

০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পুরুষ মানুষ হচ্ছে সৃষ্টির সবচেয়ে রহস্যময় প্রানী, আবার দুর্ভাগাও বটে।

গাধাকে সৃষ্টি করার পর বলা হলো- সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাকে কঠিন পরিশ্রম করতে হবে। সারা জীবন তাকে পিঠে ভারী বোঝা বইতে হবে, খেতে পাবে শুধু ঘাস আর তার মাথায় কোন বুদ্ধি থাকবে না। আর আয়ু হবে ৫০ বছর। গাধা করজোড়ে সৃষ্টিকর্তাকে বললো আমি ৫০ বছর বাঁচতে চাই না, আমাকে ২০ বছর আয়ু দেয়া হোক। সৃষ্টিকর্তা সেটাই মেনে নিলেন।
কুকুরকে যখন সৃষ্টি করা হলো তখন তাকে বলা হলো সে হবে মানুষের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু। কিন্তু সে খাবে মানুষের ঊচ্ছ্বিষ্ট এবং তার আয়ু হবে ৩০ বছর। কুকুর সৃষ্টিকর্তাকে বললে আমি এতো বছর বাঁচতে চাইনা, আমাকে ১৫ বছর আয়ু দেয়া হোক। সৃষ্টিকর্তা সেটাই মেনে নিলেন।

এরপর বানর। বানরকে বলা হলো তুমি শুধু গাছের এ ডাল থেকে ও ডালে ঝুল খাবে এবং নানারকম ফন্দিফিকির করে মানুষকে আনন্দ দেবে, তোমার আয়ু হবে ২০ বছর। বানর বললো আমি ২০ বছর বাচতে চাইনা,আমাকে ১০ বছর আয়ু দেয়া হোক। সৃষ্টিকর্তা সেটাই মেনে নিলেন।

এবার এলো পুরুষ মানুষের পালা। তাকে বলা হলো তুমি হলো প্রানীকূলের মধ্যে সবথেকে বিচক্ষন এবং বুদ্ধিমান।সেইজন্যে তোমাকে প্রানীদের শিরোমনি করা হলো এবং তোমার আয়ু হবে ২০ বছর। তখন পুরুষ মানুষ করজোড়ে সৃষ্টিকর্তাকে বললো যে ২০ বছর আয়ু অত্যান্ত কম। হে প্রভু, আমাকে ঐ গাধার সে যে ৩০ বছর চায়নি সেটা আমায় দেয়া হোক, ঐ যে কুকুর ১৫ বছর ফিরিয়ে দিয়েছিলো, সেটাও আমায় দেয়া হোক আর যে বানর ১০ বছর নেয়নি,সেটাও আমায় দেয়া হোক। ২০ বছর অত্যান্ত কম, আমি দীর্ঘদিন বাঁচতে চাই। সৃষ্টিকর্তা সেটাও মেনে নিলেন।

সেই থেকে ছেলেরা পুরুষ মানুষ হিসেবে বাঁচে ২০ বছর,তারপরের ৩০ বছর সংসারের বোঝা পিঠে করে বয়ে বেড়ায়, সেটা কার মতো- গাধার মতো। তারপরের ১৫ বছর সে তার ছেলেমেয়েরা যা দেয়, সেইরকম ঠিক কুকুরের মতো ঊচ্ছিষ্ঠ খেয়ে বাঁচে। আর তারপর বৃদ্ধ বয়সে, ঠিক বানরের মতো, যেমন গাছের এ ডাল থেকে ও ডালে ঝুল খায় বানর, তেমনি এই ছেলের বাড়ি থেকে ঐ ছেলের বাড়ি আর নানারকম ফন্দিফিকির করে তার নাতি-নাতনিদের আনন্দ দেয়ার চেষ্টা করে।(Sad but true,কঠিন বাস্তব)
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৫
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব

লিখেছেন চারাগাছ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৮



ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব

​ক্যালেন্ডারে নামটা দেখেছেন হয়তো— ফাতেহা-ই-ইয়াজদাহম।
​ছোটবেলায় স্কুলে পড়েছেন যারা, তাদের অনেকের কাছেই নামটা পরিচিত। কারণ, এই নামটার সঙ্গে জড়িয়ে আছে... ...বাকিটুকু পড়ুন

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা... হৃদয় নিঃসৃত কথোপকথন!

লিখেছেন জুল ভার্ন, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩২

মন কথনিকা... হৃদয় নিঃসৃত কথোপকথন
মন কথনিকা- হৃদয়ের একান্ত গোপন কথোপকথন। কিছু কথা থাকে, যা কাউকে বলা যায় না; কিছু অনুভূতি থাকে, যা ভাষায় প্রকাশ করা যায় না। সেগুলো একান্তই নিজের,... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

×