somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তারুণ্যের জয়গান !!!!

১৩ ই জুলাই, ২০১২ রাত ১২:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কিছু করার ইচ্ছে, কিছু বদলানোর স্বপ্ন অপরিসীম কল্পনা। এই তিনের যোগসূত্রে আমাদের পথ চলা। স্বপ্ন একটা সুন্দর বাংলাদেশের, ইচ্ছে একটা বৈষম্যহীন অভাবহীন বাংলাদেশের, লক্ষ্য স্বপ্নের বাংলাদেশ গড়ার। আপনিও কি সেই সপ্নই দেখছেন? চলে আসুন আমাদের ভেলায়। নদীমাতৃক বাংলা মায়ের কোলে নেমে পড়ুন স্বপ্ন সত্যি করার অভিযানে বর্ণমালা এর সাথে।

আমাদের মূল লক্ষ্য বাংলাদেশের সামাজিক অবস্থান কে উন্নত করা। ক্রমবর্ধমান কিছু সামাজিক সমস্যাকে প্রতিহত করে সামাজিক সুস্থিরতা ফিরিয়ে আনা। ইভটিজিং, নারী নির্যাতনের মতো সামাজিক সমস্যাগুলোর বিরুদ্ধে সোচ্চার হওয়া, প্রয়োজনে নিজেদের সামর্থ অনুযায়ী সাহায্য করা।
এ ছাড়াও দূর্যোগ যেমন প্রাকৃতিক দূর্যোগ ( বন্যা, ঘূর্নিঝড়, ভূমিকম্প ) ইত্যাদিতে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়ানো, তাদের সাহায্য করা নিজ নিজ অবস্থান থেকে। অথবা মানবসৃষ্ট দূর্যোগ ( অগ্নিকান্ড ) এ মানুষ কে সাহায্য করা।

সমাজের ছোট ছোট সমস্যা যেগুলো গোষ্টীবদ্ধ ভাবে বিরাট আকার ধারন করতে পারে, তাদের ঠেকানোর লক্ষ্যে সোচ্চার হওয়া। মাদকাসক্তি, এসিড সন্ত্রাস, শিশু শ্রম, পর্নোগ্রাফি ইত্যাদি। আপনিও চলে আসুন আমাদের সাথে। করুন সামর্থ মতো সাহায্য, সেটা যে কোন ধরনের হতে পারে। আর্থিক কিংবা মানবিক। অন্তত পাশে থেকে উৎসাহ দিন। আমরা আছি আপনার সাথে, আপনার পাশে।
মনে করতে দোষ কি, পাড়ার মোড়ের দোকানে আমরাও আছি???

ইতিমধ্যে আমাদের কাজে স্বেচ্ছাশ্রম দিতে স্বতঃস্ফূর্ত ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান এবং প্রাক্তন এক ঝাঁক ছাত্র-ছাত্রী যোগ দিয়েছেন , সেই সাথে আমাদের উপদেষ্টা পরিষদের অংশ হতে সাংবাদিক ,পরিচিত লিখক ব্লগার, সাথে জনপ্রিয় কিছু মিডিয়া এবং ক্রীড়া মুখকে আমরা সাথে পাছি , যা আমাদের অত্যন্ত বিশাল একটি ব্যাপার।

কন্ট্রিবিউট ৩ রকমের হয়, আর্থিক, শারিরিক ও মানসিক... এখনো ছাত্র এবং বাবার ঘাড়ে বসে খাওয়া প্রানীর ক্ষেত্রে আর্থিক ভাবে কন্ট্রিবিউট করা হয়ত সম্ভব হবে না তেমন, তবে শারিরিক যেকোন প্রকার সহায়তায় রাজি আছি যেকোন সময়ে। সামাজিক কর্মকাণ্ডগুলোতে সবসময়ই আগ্রহ নিয়ে যুক্ত থাকি সময় এবং সুযোগ মত...


আমাদের কার্যক্রম কে সামনে নিয়ে যেতে যে কোন আর্থিক সাহায্য পাঠাতে চাইলেঃ

Account Name : SAMINA NOWSHEEN
ACC NO : 1513202378333001
BRANCH : MOTIJHEEL GRAPHICS BUILDING BRANCH
BRAC Bank Limited

যোগাযোগ কিংবা তথ্যের জন্যঃ অরীত্র আহমেদ, অপারেশনাল এক্সিকিউটিভ
+8801750034242
+৮৮০১৭৫০০৩৪২৪২

আর্থিক বিষয়ে অনুসন্ধানঃ সামিনা নওশিন
মিডিয়া সেলঃ অর্পিতা অর্পি
ইভেন্ট ম্যানেজমেন্টঃশাহজাহান সিরাজ
গ্রাফিক্স ডিজাইনারঃ মঞ্জুর মাহাবুব আনান

--> "আমরা সঠিক অথবা ভুলের পথে যাব না, আমরা মঙ্গলের পথেই যাব... কারন, মঙ্গলের পথ ই আমাদের সঠিক দিকে নিয়ে যাবে"
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০১২ রাত ১:০১
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×