somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব !!! এই কথাটি কতটুকু সত্য ..... !!!

০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কিছু কিছু পেজ এর অ্যাডমিন বলে থাকে, ড্রেস আপ ভালো করলে রেপ এর সংখ্যা কমে যাবে । ওই সব অ্যাডমিন, অথবা এই ধরণের মানশিকতা বহনকারীদের প্রতি আমার প্রশ্ন, আপনার বোন, খালা অথবা অন্য কারো আত্মীয় এর শিশু কন্যাকে দেখেও কি আপনার যৌন আকাংখা জাগে? তখনো কি ওই শিশুর সাথে সেক্স করতে মন চায় ?

দুই বছরে/৫ বছর/৬ বছর/৭ বছর এই বয়সী মেয়েদের কি পর্দা করাবেন আপনি? যখন এই শিশু কন্যা গুলা রেপড হয়, তখনো কি আপনি পর্দা, অশ্লীলতা এই সব কথা কথা বলে থেমে জাবেন?

ধর্ষণ কে যে সমাজ মেনে নেয়, সেই সমাজেই ধর্ষক বেশি তৈরি হয় । আজ আপনি মেনে নিলেন একজন ধর্ষক কে। কালকে আপনার সমাজেই আরেকটি ধর্ষক তৈরি হবে । তখন যে আপনার পরিবার অথবা আপনার প্রিয়জন অথবা আপনি নিজে যে রেপড হবেন না, এর কোন গ্যারান্টি আছে ? এই ধর্ষক সমাজের জন্মদাতা আমরাই । এখন আমাদেরই এই সমাজ থেকে ধর্ষণ ধর্ষিতা এবং ধর্ষক, এই তিন শব্দকে বের করে দিতে হবে ।

প্রতিদিন গড়ে ১ এর বেশি ধর্ষণ হচ্ছে আমাদের সমাজে । এটা তো মিডিয়ার বলা নিউজ । আরও কত ধর্ষণের খবর আমরা জানি না । মেয়েটা হয়তো সামাজির ভয়ে প্রকাশ করে না । এই বোকামি করে সে বার বার ধর্ষিত হয় । এর পরেও আমরা চুপ থাকি । মিডিয়া চুপ থাকে । ধর্ষক কে রাজনৈতিক ভাবে সহায়তা দেয়া হয়। শেলটার দেয়া হয় । তাইলে এর বিচার কেন চান !! ধর্ষণ কে বৈধ করে দিন !!! নিজে ধর্ষণ করুন, ধর্ষিতা হন, অপরকে ধর্ষণ করতে সহায়তা করুন !!!

ধর্ষক যদি ধর্ষণ করে বির দর্পে ঘুরে বেরাতে পারে, অথবা আদালতে নির্দোষ প্রমান হয়, অথবা দুইএক মাশ, ৬ মাশ, ১ বছরের সাজা খেটে এসে আবার যদি সমাজে চলতে পারে, তাইলে ধর্ষণ কেন কমবে ? যতদিন পর্যন্ত এই সমাজ, সমাজের মানুষ অর্থাৎ আমরা না বদলাব, ততদিন ধর্ষক, ধর্ষিতা এবং ধর্ষণ হবেই ।

চিন্তা করুন, আমরা কি এক সমাজে বাস করি, একটা মেয়ে ধর্ষণের শিকার হল । সে মামলা করলো । আদালতে তাকে এতো জঘন্য ভাবে জেরা করবে অথবা এমন ভাবে ধর্ষণের বর্ণনা দিতে বলবে যে এর থেকে মেয়েটি আরেকবার ধর্ষণ হওয়াকেই সহজ মনে করে । আদালত বলে দিল মেডিক্যাল করার জন্য । মেডিক্যাল এর ডাক্তার পুরুষ হলে সেখানে আরেকবার ধর্ষণ হবার চান্স থাকে । এ তো গেলো শারীরিক ভাবে ধর্ষণ । সমাজে প্রতিনিয়ত এই মেয়ে ধর্ষণ হবে । মানুষ মেয়ের দোষি খুজতে যাবে আগে । এভাবে তিলে তিলে মেয়েটির জীবন অন্ধকারে চলে যাবে । কয়জন ধর্ষিতা নারির কথা আমরা জানি ? অর্থাৎ, ধর্ষণ হবার পরে যখন সে সমাজে ফিরে যায়, তখন তার খোঁজ নিয়ে দেখেছি আমরা? মিডিয়া ১০ বছর পর এক্সক্লিউসিভ নিউজ ছাপে অমুক সন্ত্রাসী কে নিয়ে । কেমন আছে সেই ধর্ষিতা নারি, এই খবর কি আমাদের জানিয়েছে আমাদের মিডিয়া ?

যদি চুপ করে থাকতে চান, অথবা, যদি ফেসবুকেই প্রতিবাদের ঝর তুলে বসে থাকতে চান, তাহলে যান । বাজার থেকে দুইটা চুরি কিনে হাতে পরে বসে থাকুন এই আশায় যে, আপনাকে কিছু পরে কেউ ধর্ষণ করবে ।

১১/০১/১৩ তারিখে সকল ধর্ষণ এবং ধর্ষক এর বিচারের চেয়ে বিশাল এক প্রতিবাদ সভা হতে চলেছে । সেখানে আমরা অনেকেই থাকব । আমরা বলতে আমি আপনি তুমি তুই । অনেকেই থাকব । সংসদ ভবনের সামনের রাস্তায় আমাদের প্রতিবাদ অনুষ্ঠিত হবে । পথনাটক হবে, থাকবে প্রতিবাদী সঙ্গিত । দেখাই যাক, 'আমাদের' ভেতর কে কে আছে এই প্রতিবাদে আসবে । আর যারা সময় এবং প্রবলেম না থাকা সত্ত্বেও আসবে না, তারা নিশ্চিত ভাবেই অপেক্ষা করছে ওই দিনের জন্য যেদিন হয় সে, অথবা তার কাছের কেউ ধর্ষিত হবে ।

< সংগ্রহীত >
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×