somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আবার এলাম :: কেউ একটা কাজ-কারবার যোগার করে দিবেন প্লিজ!!!

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সম্মানিত বন্ধু ও ভাইসব!

আসসালামু আলাইকুম! জলে ডুব দিয়েছেন কখনও? জলে ডুব দেবার অবিজ্ঞতা থাকলে মনে করে দেখুন যখন শ্বাস-নিস্বাস আর ঠিক মতো রাখা সম্ভবপর হয়ে ওঠে না তখন পানি ভেদ করে দ্রুত মাথা তুলে এনে হাফ-ছেড়ে বাঁচার মাঝে কতই না আনন্দ। আমার এই মুহুর্তে ঠিক তেমনই লাগছে। আপনাদের সাথে কথা বলতে ও আইডিয়া শেয়ার করতে ভালো লাগে।

এ কয় দিন ধরে এতো লাঞ্চনা, কটুকথা, ভুলবোঝা তো ছিলোই, সেই সাথে পাগল অপবাদ দিয়ে মানুষের করুনা ভরা তাকানো দেখে দেখে নিজেকে অপরাধীর মতো লাগছিলো। আহারে মানুষ কতো কষ্ট করে আমাকে অপমান, জ্বালা ও পাগল উপাধী দিচ্ছে! আমি সব মিথ্যে অপবাদ সইতে জানি। মা-বাবার গালাগালি এমনকি মারপিট খেতেও আমি অভ্যস্থ। মা বাবা এই ৩০ বছর বয়সে অন্যায্য ভাবেও মারে তা সৌভাগ্যের ব্যাপারই বটে। যাদের মা-বাবা বেঁচে নাই শুধু তারাই অনুভব করতে জানেন মা-বাবা জিবিত থাকা কতো বড় নেয়ামত।

দোয়া করবেন আমার মা-বাবার জন্য যাতে করে তারা তাদের সন্তানকে সফল রূপে দেখতে পায়। সব বাবা মাই সন্তানের সফলতা চায়। তাদের জীবনের বিফলতার আচড়ের দাগ সন্তানের গায়ে পড়ুক তা বাবা মা চায় না। মা-বাবা মারা যাবার পরে জীবনে সফলতা আসলে অনেক বেশী আফসোস হয়। মন শুধু অতীত স্মৃতিতে গাঁথা মৃত বাবা মায়ের দুঃসময় আর সন্তানের বর্তমান ভালো সময়ের সাথে একই বাঁধনে বাঁধা পড়তে চায়। সেই ফেলে আসা খারাপ দিন গুলির ভিতর দিয়ে মৃত. বাবা মা’কে জীবিত করে ফিরিয়ে নিয়ে এসে বর্তমানের সব সুখ, শান্তি, ভোগ্য পন্য, ভালো খাবার খাওয়ানো সহ কতো প্রকার যে, সেবা ইচ্ছে করে তার কোনো ইয়াত্তা নাই- এই অনুভুতিকে আমি যদি সুন্দর বলি তাতে সুন্দরকে নয় বরং মা-বাবার ত্যাগকে অপমান করা হয়। তাই আমি চাই একটি মানুষের সফল হওয়ার সময় অন্তপক্ষে তার মা-বাবা যেনো তা দেখে যেতে পারেন।

আমাকে নিয়ে আমার আশেপাশের মানুষের ভাবনার অন্ত নেই। তারা আমাকে নিয়ে যেমন করে উপহাস করছে তার প্রকাশ হযতো এরকম, “ইস্ এই ছেলেটি কেনো যে হটাৎ পাগল ও কুলঙ্গার হয়ে গেলো! এটা কি মানা যায়!”

এ ক’দিন কম্পিউটার ও নেট ব্যবহার করার সুযোগ পাইনি। তার উপর হঠাৎ করে এতো গোলমাল বেঁধে যাওয়া। দোকান বেদখল হয়ে আছে। শুয়ে বয়ে দিন কাঁটছে। মা গোপনে ডিস লাইন প্রভাইডারদের লোকজন দিয়ে ডিসের লাইন কেটে দিয়েছে। প্রিয়তম মুন শুনেছি ঢাকা গিয়েছে। কেমন আছে, কোথায় আছে জানি না। প্রতিদিন প্রতিক্ষণ ও-কে মিস করি। কবে যে আসবেন আমার দেবী – কে জানে?

যাই হোক, আমি প্রচন্ড রকমের অবাঞ্চিত অবস্থার মধ্যে আছি। আমি ঢাকায় আসতে চাই। কিন্তু কোথায় থাকবো বলেন? কোনো আত্মীয়র বাসায় যে আমি যাই না। দারুন বেশী অর্থ কষ্টে আছি। আপনারা যদি আমাকে ঢাকা শহরে একটি চাকুরীর ব্যবস্থাও করে দেন তাতেও সুবিধা হয়। আমি তো রবী ঠাকুরের মতো জমিদার পরিবারে জন্মাই নি যে, একটু হিসাব নিকাষ করে টাকা ভাঙলেই বসে বসে দিব্যি লেখা চালিয়ে নেয়া যাবে। তাই কেউ যদি আমাকে অন্তত আমার মুক্তমত ও আমার গবেষনা গুলো নির্ধিধায় লেখা বা ভাষায় প্রকাশ করার সুযোগও থাকবে আবার টাকাও ইনকাম হবে, এমন কোনো উপকার করতে পারেন তাতে আমি সেই অজানা মানুষটির কাছে চীরঋণী থাকবো।

টাকা থাকলেই যে উপকার করার মানুষিকতা থাকে তা নয়। বেশীর ভাগ টাকাওয়ালা মানুষ জনের হাতে অদৃশ্য ভাবে একটি চা ছ্যাকার ছাকুনীর মতো ছাকুনী থাকে, সব কিছু করার আগে ঐ অদৃশ্য ছাকনী টা চোখের সামনে তুলে নিয়ে এসে তারপর যাচাই বাচাই করেন। তা যে কোনো ব্যাপারই হোক না কেনো। সন্তানের বিয়ে/দান/খয়রাত/ক্ষতি করা/অন্যকে বিশ্বাস করা/উপকার করা ইত্যাদি ইত্যাদি সব বিষয়েই টাকাওয়ালা মানুষদের ছাকনীর দরকার পরে। অনেকের সম্পদ অল্প কিন্তু বিশাল বড় একটি মন আছে। এই মন বড় মানুষগুলোই জীবনে হয়তোবা বেশী বেশী কষ্ট পায়। বড় মনের মানুষরা চাইলেও আমাকে অন্তত ঢাকা শহরে আশ্রয়ের ব্যবস্থা দিয়ে হলেও উপকার করতে পারেন।

যাই হোক, কয়েকদিন ধরে কয়েকটি লেখা লিখেছি। কম্পিউটার ছিলো না বলে বিছানায় শুয়ে শুয়ে কাগজে লিখেছি। কি-আর করা আস্তে ধীরে সব লেখাগুলো টাইপ করে পোষ্ট দিয়ে দেবো। কিছু গান লিখেছি। গানগুলো এখনই টাইপ করে পোস্ট করার ব্যবস্থা করছি।

জানেন অনেক অনেক কিছু দেবার বাকি আছে। পরিবেশ পরিস্থিতির জন্য আমাকে বারাংবার এমন অবস্থায পড়তে হয়েছে। আমি ধর্য্য ধরতেও জানি না আবার ধর্য্য হারাতেও জানি না শুধু জানি এই সুন্দর ভুবনে বেঁচে থেকে জীবনের স্বাধ পাওয়ার জন্য চেষ্টা ও পরিশ্রম করে যেতে হবে। আর এই পরিশ্রম তখনই ভালো হয়ে সবার কাছে পৌঁছে দিতে পারে যদি তা হয় সত্য ও ন্যায়ের পরশে সুন্দর কোনো গোলাপের মতো।

ও ভালো কথা আমার এক প্রতিবেশী। বৃদ্ধ মানুষ। আমি তাকে আদরের ছলে দোস্ত বলে সম্বোধন করি। ছেলেপানদের সংসারে থাকতে চায়। যতোবারই গাষ্ঠি-বস্তা নিয়ে ছেলেদের বাসায় আসে ততোবারই সন্তান তাকে তাড়িয়ে দেয়। এভাবে তিনটে সন্তানের কাছেই তিনি বোঝা আবার টেনিস বলও বলা চলে তিন সন্তানের ত্রিমূখী তাড়ানোতে তিনি টেনিস বলের মতো এদিক ওদিক সেদিক ধাক্কা খেতে খেতে গাষ্টি-বস্তা নিয়ে বাড়ী চলে যেতে বাধ্য হন। ক’দিন বাদে আবারও সন্তানের টানে চলে আসেন ঠিকই তেমনি করে আবারও ফিরে যেতে হয়। বেচারা নিজেও অভাবী তার উপরে সন্তানরাও ততখানী স্বচ্ছল নয়। আপনাদের যদি কারও জানাশোনা বৃদ্ধাশ্রম থাকে তাহলে ঐ অসহায় মানুষটির বাকি জীবন বৃদ্ধাশ্রমে বিনে টাকা পয়সার বিনিময়ে থাকার সুযোগ থাকে তাহলে দয়া করে একটু দেখবেন।

আপনাদের
আসিফ
শের-এ-বাংলা সড়ক,
বরিশাল।
০১৬১৬-০৪৪৯১৯
০১৯১২-৭২৬৩৬৩
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×