কোন এক দ্বীনি ভাইয়ের উপলব্ধি, এতটুকু মিথ্যে নয়।
যে ছেলেটা মুসলিম হিসেবে বাঁচতে চায় তার জীবনটাই ভয়াবহ। বন্ধুদের আড্ডায় কানকে সংযত রাখতে হয়, মুখে রাগ নিয়ে কথা বলা যায় না, বান্ধবীদের সাথে সবাই চিকেন খেতে গেলে সেখান থেকে কৌশলে সরে আসতে হয়, যত্রতত্র চকচকে বিলবোর্ড দেখে চোখ নামাতে হয়,বাসে-ট্রেনে চলতে গেলেও চোখ নামিয়ে সংযম করতে হয়। চারিদিকে ছাগু বলার লোকের অভাব নেই অবয়ব দেখে, শত্রুতা তো আছেই সবার।
সবশেষে ঘরে ফিরতে হয়। প্রতিদিন-প্রতিমূহুর্তের এমন যুদ্ধযাত্রাগুলো সামলেই পড়াশোনা, চাকরি-বাকরি করা। একসময় এই যুদ্ধেও ক্লান্ত লাগতে থাকে। ছাত্রজীবন পেরিয়ে বছরের পর বছর চাকুরি করে বেতনের স্বর্বস্ব দিয়ে বাবা-মায়ের সংসারে দিলেও এমন সন্তানরা তখনো 'কমবয়েসি' থাকে। এমন সন্তানরা যখন বিয়ে করতে যায় তখন তথাকথিত দ্বীনদার পরিবারের লোকেরা অনেক অনেক টাকা খোঁজে, বাড়িঘর খোঁজে ঢাকা শহরে, শক্তপোক্ত আত্মীয় খোঁজে। শব্দগুলো থাকে প্রখর, তীব্র ধারালো, নোংরা...
এ এক নষ্ট সমাজ। এই নষ্ট সমাজের ভয়াবহ এই অবস্থায় আপনি দেখবেন ওরা স্রোতের অনুকূলে গা ভাসিয়ে না দিয়ে বরং শত ঝড়-তুফানের মাঝেও প্রতিকূলে হাল ধরে রেখেছে। আপনি তাদেরকে মাঝরাতে সস্তা সংলাপ আওড়াতে দেখবেন না। দেখবেন না পার্কের কিংবা শহরের অলি-গলির চিপায়-চিপায়। কিংবা রিকশায় জুটি বেঁধে ঘন্টাওয়ারি ঘুরতে। বরং তাদের বিশ্বাস, আদর্শ ও প্রেমের প্রমান পাবেন তাদের দুই পায়ের পাতায়, গোড়ালিতে, কপালে, মুখের থুতনিতে। আপনি যদি তাদের বিশ্বাস ও আদর্শ নিয়ে স্টাডি করেন তাহলে উপলব্ধি করতে পারবেন কোন সে খুঁটির জোড়ে স্রোতের বিপরীতে চলার হিম্মত তারা পায়।
আপনি হয়ত বিশ্বাস করবেন না কিন্তু আমি তাদের অনেককে দেখেছি তাবলীগে, কিছুকে শিবিরে, কিছুকে শাসনতন্ত্রে, দেখেছি মজলিসে, খেলাফতে, জমিয়তে। দেখেছি আরো কয়েক জায়গায়। সব কিছু বলা যাবে না। ওরাও আবার মাইন্ড করতে পারে।
সত্যিই আল্লাহ একদিন রাহমান থেকে কাহহার হবেন, সেদিন কারো একটুও যে মুক্তি হবেনা তা নিঃসন্দেহ। এতদিন ভাবতাম কেনই বা এত কঠিন সবকিছু হবে। বান্দার হক এত সহজ না, লেবাসে দ্বীন আনলেও বুকের ভিতরের প্রতিটা আচরণেরই হিসাব দিতে হবে কারণ এই চিন্তাগুলোই কথা হয়, কাজ হয়। আল্লাহ মানুষকে হিদায়াহ দিন, আর হিদায়াতের যোগ্য যারা না, তাদের থেকে মুসলিমদেরকে ক্ষমা করুন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


