কিছুদিন আগে আমেরিকা এবং তার গৃহপালিত জাতিসংঘ জামায়াতের নেতাদের বাঁচানোর জন্য অনেক তদবির করল। এমনকি কথিত বঙ্গকন্যাকে ফোন করে হুমকী-ধামকী পর্যন্ত দিল। যদিও তাতে একগুঁয়ে বঙ্গকন্যাকে টলানো যায়নি এতটুকু। কিন্তু প্রতিদানে জামায়াত যুক্তরাষ্ট্র(মূলত এটাকে "যুক্তসাপ" লিখা উচিত )কে কৃতজ্ঞতা পত্র দেন। সেই কৃতজ্ঞতার প্রতিদানে যুক্তরাষ্ট্র জামায়াতের অঙ্গসংগঠন শিবিরকে সন্ত্রাসী দলের তালিকায় অন্তর্ভুক্ত করে নিল। বাহ, কি উত্তম প্রতিদান।
আরো কয়দিন পর হয়ত তারা হেফাজতের মধ্যেও সশস্ত্র জঙ্গিবাদ আবিষ্কার করে ফেলবে। যেমনটা তারা এবং তাদের এখানকার স্থানীয় সহযোগী সেক্যুলার ও কমিউনিস্টরা বলে আসছে। আফগানের মাটিতে আগ্রাসন শুরুর আগে ঠিক এমনিভাবেই তারা তালেবানদের সন্ত্রাসী বানিয়ে দিয়েছিল। অথচ এই তালেবানদেরকেই স্বাধীনচেতা মুক্তিযোদ্ধা বলে রুশবিরুধী যুদ্ধে তাদের কাছে অস্ত্র বিক্রি করেছে এই যুক্তসাপ। রাশিয়াকে ভাঙ্গার জন্য তাদেরকে তখন মুক্তিযোদ্ধা বলে মিডিয়া সাপোর্ট দিয়েছে।
জামায়াতের প্রয়োজন কি তাদের ফুরিয়ে গেল!! না হলে টাদের সন্ত্রাসী তালিকায় ঢুকাবে কেন। তারা নিজেরা দেশে দেশে সন্ত্রাস আর যুদ্ধ লাগিয়ে বেড়ায় আর যখন যাকে প্রয়োজন খুশি সন্ত্রাসী/মুক্তিযোদ্ধা/শান্তিপ্রিয় ট্যাগ দেয় আবার যখন প্রয়োজন ফুরিয়ে যায় তখন তা সরিয়ে নেয়।
এই "গাঁয়ে মানে না আপনি মোড়ল" যুক্তসাপ এর সন্ত্রাস থেকে বিশ্ব মুক্তি পাক।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


