somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফতোয়া : ব্লগাররা কাফের ও কতলযোগ্য (একটি কাল্পনিক কথোপকথন)

১৪ ই মে, ২০১৫ দুপুর ২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


- বড় হুজুর,আস্সালামুআলাইকুম,
জানার ছিল একটি বিষয়
কথা কি বলা যাবে?

- কে, ইমাম হোসেন, বল কী বলবে?

- হুজুর গতকালের ক্লাসে আপনি একটি ফতোয়া দিয়েছেন
সেটি মনে খটকা তৈরী করেছে
তাই এসেছি আপনার কাছে ।

- দেখ হোসেন, তুমি আমার শিক্ষক জীবনের দেখা সেরা ছাত্র ,
কোরাণ তেলায়তে বিশ্ব চ্যাম্পিয়ন আর তুখোর বক্তা
সেই তোমার কাছে কি নিয়ে আবার লাগল খটকা?

- হুজুর, গতকাল আপনি বললেন ব্লগাররা কাফের ও কতলযোগ্য
আচ্ছা হুজুর আমায় বলেন ব্লগার কি?

- ব্লগাররা আল্লাহ্ ও রাসুলকে মানে না, ধর্ম মানে না - ঐরকম আরকি !

- হুজুর আপনি কি কোন ব্লগার এর লেখা পড়েছেন?

- না সরাসরি পড়িনি, অনেক শুনেছি
আর ঐসব জিনিস পড়াও নাযায়েয, ঈমান নষ্ট হয়ে যায়।
ও-কি তুমি কম্পিউটার খুলতেছ কেন?

- হুজুর, এই ল্যাপটপটি এনেছি আপনাকে কিছু লেখা দেখাব বলে।

- আচ্ছা দেখাও।

- হুজুর দেখুন এই লেখাটি কেমন - 'দয়াল নবীজী',
আর এটি- 'রমজানে শবে কদর'
কিংবা ঐটি - 'নামাজ ও রোজার দরকারী মাসায়েল - মাসয়ালা '।

- আলহামদুলিল্লাহ্ ! অসাধারণ !

- অথবা এই লেখাটি 'মুক্তচিন্তা আর মুক্তমত' ?

- এই লেখাটি একটু কঠিন আর অযৌক্তিক ! ! হ্যা এ ধরনের লেখার বিরুদ্ধেই আমার এ ফতোয়া !

-কিছুদিন আগে আপনাকে টিভিতে দেখলাম একটি ইসলামীক অনুষ্ঠানে
হুজুর বলেন টিভিতেও অনেক খারাপ জিনিস দেখিয়ে থাকে
টিভি দেখার বিরুদ্ধে কি এ ধরনের কোন ফতোয়া আছে?
আর যে লেখাটি আপনি কঠিন আর অযৌক্তিক বলছেন
সেটা আপনি আবার পড়েন, বার বার পড়েন
এবার বলেন কি কি মনে হয়েছে অযৌক্তিক ?

-তুমি এতো কথা বলছ কেন এসব লেখা নিয়ে?

- কেননা আপনি এতক্ষণ ল্যাপটপে যা দেখলেন সেটি হচ্ছে একটি ব্লগিং সাইট
আর যে লেখাগুলো পড়লেন সেগুলোর ব্লগার হচ্ছে আপনার এ ছাত্র ইমাম হোসেন !
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০১৫ দুপুর ২:০২
১৫টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিদায় বন্ধু

লিখেছেন ইফতেখার ভূইয়া, ২৩ শে মার্চ, ২০২৬ রাত ১০:৫১

ইফতার করে আজ সন্ধ্যের দিকে একটু হাটতে আর চা খেতে বের হয়েছিলাম। বিগত কয়েকদিনের মতোই গিয়ে দেখি চায়ের রেস্টুরেন্ট আজও বন্ধ। উপায় না দেখে ছোট একটা দোকান থেকে মেশিনে তৈরী... ...বাকিটুকু পড়ুন

ডার্ক ওয়েব সংবাদ : অনুসন্ধানী রিপোর্ট

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৪ শে মার্চ, ২০২৬ ভোর ৫:১২

ডার্ক ওয়েব সংবাদ : অনুসন্ধানী রিপোর্ট এর সত্যতা কতটুকু ?
সাধারণ মানুষ জানতে চায় !




বাংলাদেশ কি বিক্রি হচ্ছে ডা*র্ক ওয়েবে ?
Redlineinvestigation নামে ডা*র্ক ওয়েবের কেবল ফাইলে চাঞ্চল্যকর রিপোর্ট ফাঁস... ...বাকিটুকু পড়ুন

ইরান বনাম ইজরাইল আমেরিকা যুদ্ধ; কার কি লাভ?

লিখেছেন খাঁজা বাবা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:১৮



২০০৬ থেকে আহমাদিনেজাদ ইজরাইলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়ে আসছে, আমেরিকা ২০০২ থেকে ইরানে হামলার প্ল্যান করছে, নেতানিয়াহু ৪০ বছর ধরে স্বপ্ন দেখছেন ইরানে হামলা করার। তো... ...বাকিটুকু পড়ুন

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

×