somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রিয় কবি, প্রিয় মানুষ

২০ শে জুন, ২০১৫ দুপুর ১২:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আব্বাকে নিয়ে আমার একটি লেখা যা সাপ্তাহিক-এর চলতি সংখ্যায় প্রকাশিত হয়েছে ------


প্রিয় কবি, প্রিয় মানুষ
আশরাফ জাহান
[email protected]


Poor Silas, so concerned for other folk,
And nothing to look backward to with pride,
And nothing to look forward to with hope,
So now and never any different.
-The Death of the Hired Man, Robert Frost

কবিতা হচ্ছে কালের শস্য, যা কিছু মহার্ঘ্য তা গোলায় তোলা হবে। আর যা তুষ, তা কালের কুলার বাতাসে উড়ে যাবে। এটা পৃথিবীর সব দেশের সকল কবির বেলায়ই সত্য। আবেগের বশে আমরা আজকে যাকে দেশের শ্রেষ্ঠ কবি হিসেবে আখ্যায়িত করছি, কাল হয়েতো তিনিই কালের গর্ভে হারিয়ে যাবেন। ঠিক উল্টোভাবে, যিনি আজকে দেশ ও দশের অপরিচিত, তিনি হয়ত ব্যাপক পরিচিতি লাভ করবেন। ঠিক তেমনই একজন নিভৃতচারী কবি হচ্ছেন আমার বাবা মরহুম অধ্যাপক মো. শাহজাহান।
২০০৫ সালের ১৬ জানুয়ারি, সকাল ৭.৫০ মিনিট। আমি তখন ঝিগাতলার একটি মেসে থাকি। পরদিন আমার এম.এ ফাইনাল পরীক্ষা। খুব ভোরে উঠেই পড়ছি। এমন সময় বন্ধু মাহমুদ এলো। ওরও কাল পরীক্ষা। তাই এত সকালে ওকে দেখে অবাক হলাম। ওর কাছেই জানতে পারলাম রাতে ওর মোবাইলে ফোন এসেছে, রাতে আমার বাবা, আমার সবচেয়ে প্রিয় মানুষ, আমার প্রিয় কবি মারা গেছেন!
আমার বাবা ১৯৬৭ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে এম.এ পাস করেন। বীর মুক্তিযোদ্ধা বাবা ১৯৭২ সালে নারায়ণগঞ্জের সোনারগাঁ ডিগ্রি কলেজে প্রভাষক হিসেবে যোগদান করেন। তারপর থেকে মৃত্যুর পূর্বের দিন পর্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। ২০০৫ সালের ৩০ নভেম্বর আব্বার চাকরি থেকে অবসর নেয়ার কথা ছিল। এ অবসর জীবন নিয়ে ছিল তার অনেক ভয়। সবসময় ভাবতেন, কী করে অবসর সময় কাটাবেন, কীভাবে সংসার চলবে?
আব্বা অনেক কবিতা লিখেছেন। আর আমাদের চার ভাই-বোনকে সেসব কবিতার আবৃত্তি শিখাতেন। আব্বার অনুপ্রেরণায় ছাত্রজীবনে আমি ছাত্র ইউনিয়নের সাপোর্টার ছিলাম। সোনারগাঁ ছাত্র ইউনিয়নের প্রায় সব মিটিংয়ের শেষে আমি আব্বার কবিতা আবৃত্তি করতাম। আব্বার কবিতাগুলোর মধ্যে আমার সবচেয়ে প্রিয় হচ্ছে “অগ্নিশপথ”। এর প্রথম কয়েকটি লাইন হচ্ছে-
অনেক রক্তের বিনিময়ে
আমরা পেয়েছি
স্বাধীনতা; আমাদের
বুকের পাঁজরে এখনো নির্যাতনের
স্মৃতি বহন করছে।
অথচ, আজো চারিদিকে
শোনা যায় হাহাকার
দুঃখের করুণ আর্তনাদ;
মৃত্যু আজো কাড়ে
মায়ের সঞ্চিত মমতা।
এখনো রিক্ত কাঙ্গাল
ক্ষুধিত আমার জন্মভূমি,
কে মুছিবে বলো আমার
দেশের চোখের পানি!
সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০১৫ দুপুর ১২:৫৯
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিদায় বন্ধু

লিখেছেন ইফতেখার ভূইয়া, ২৩ শে মার্চ, ২০২৬ রাত ১০:৫১

ইফতার করে আজ সন্ধ্যের দিকে একটু হাটতে আর চা খেতে বের হয়েছিলাম। বিগত কয়েকদিনের মতোই গিয়ে দেখি চায়ের রেস্টুরেন্ট আজও বন্ধ। উপায় না দেখে ছোট একটা দোকান থেকে মেশিনে তৈরী... ...বাকিটুকু পড়ুন

ডার্ক ওয়েব সংবাদ : অনুসন্ধানী রিপোর্ট

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৪ শে মার্চ, ২০২৬ ভোর ৫:১২

ডার্ক ওয়েব সংবাদ : অনুসন্ধানী রিপোর্ট এর সত্যতা কতটুকু ?
সাধারণ মানুষ জানতে চায় !




বাংলাদেশ কি বিক্রি হচ্ছে ডা*র্ক ওয়েবে ?
Redlineinvestigation নামে ডা*র্ক ওয়েবের কেবল ফাইলে চাঞ্চল্যকর রিপোর্ট ফাঁস... ...বাকিটুকু পড়ুন

ইরান বনাম ইজরাইল আমেরিকা যুদ্ধ; কার কি লাভ?

লিখেছেন খাঁজা বাবা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:১৮



২০০৬ থেকে আহমাদিনেজাদ ইজরাইলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়ে আসছে, আমেরিকা ২০০২ থেকে ইরানে হামলার প্ল্যান করছে, নেতানিয়াহু ৪০ বছর ধরে স্বপ্ন দেখছেন ইরানে হামলা করার। তো... ...বাকিটুকু পড়ুন

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

×