somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঈদ‬

১২ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আনন্দের বার্তা নিয়ে প্রতি বছরই আমাদের মাঝে ঈদ আসে। আবার সপ্তাহ পার না হতে হারিয়ে যায় সেই ঈদের আনন্দ। ছোট কাল থেকেই ঈদের এই আসা যাওয়া খেলা দেখছি। ঈদের কোন পরিবর্তন নেই, সব ঈদের রঙ এক।
কিন্তু ঈদ উদযাপনকারী মানুষগুলোর প্রতি বছরই পরিবর্তন দেখতেছি। সবার আনন্দ উদযাপন পরিবর্তন হচ্ছে।

ছোট থাকতে যেভাবে ঈদ উদযাপন করতাম এখন আর সেইভাবে ঈদ উদযাপন করতে পারি না। যাদেরকে ঘিরে আগে আমার ঈদ আনন্দ ভরে উঠতো তাদের অনেকেই এখন আগের মত নেই। অনেকে প্রিয় মুখ হারিয়ে গেছে দূর আকাশে। যারা ছিল আমার সব আনন্দের কেন্দ্রবিন্দু। এখন ঈদ দেখামেলে অনেক নতুন মুখ। যেই ঘরগুলোতে দশ বছরেও একটি শিশুর কান্না শুনি নাই সেই ঘরগুলোতে এখন অনেক পুতুল। যাদের না দেখলেই এখন মন ভালো থাকে না। ছোট ছোট চাচাত-মামাত-খালাত-ফুফাত ভাই-বোনদের কাছে পেলে অনেক ভালো লাগে। তাদের মজার মজার আবদার আর দুষ্টামীই এখন সব আনন্দের কেন্দ্রবিন্দু।

ছোট থাকতে যখন ঈদের সময় কাকা-মামারা ভার্সিটি- চাকুরী থেকে ছুটি পেয়ে বাড়ি আসতে। তাদের দেখে অনেক আনন্দ পেতাম। কিন্তু দিন পাঁচেক পার না হতেই যখন চলে যেতেন, তখন ভাবতাম মামা-কাকা ঈদের আনন্দ বুঝে না, তাই আনন্দ উপভোগ না করে বাড়ি থেকে চলে যায়। এখন যখন নিজেই বাড়ি ছেড়ে চলে আসতে হয়, তখন বুঝি মামা-কাকারাও বাড়িতে থাকতে চাইত, কিন্তু বাস্তব জীবন তাদের বাড়ির থাকতে দিত না।

আগে যে ছেলেদের নিয়ে পুরো গ্রাম ঘুরে বেড়াতাম। যে ছেলেগুলোর একমাত্র কাজই ছিল গ্রামে গ্রামে ঘুরাঘুরি, আর দুষ্টামী। সেই ছেলেগুলো এখন অনেক দায়িত্বশীল। ফুফু-বোন-আত্মীয়-স্বজন রাগ করবে তাই তারা তাদের মন রক্ষা করার জন্য আত্মীয় স্বজনের বাড়িতে চলে যায়। এখন তারা অনেক দায়িত্বশীল। তাদেরকে নিয়ে এখন আর গ্রামে গ্রামে ঘুরা যায় না।

ঈদের দিন লাল টিপ পরা যে মেয়েগুলোকে ঈদগাহ দেখতাম এখন আর তাদের কাউকে দেখতে পাই না। অনেকের বিয়ে হয়ে গেছে। অনেকে আবার বড় হয়ে গেছে, তাই গ্রাম্য লজ্জায় আর ঈদগাহ আসে না। বাড়িতেই তারা সাঁজে, দেয়ালকেই তাদের রূপ দেখায়।

এখনকার ঈদগাহ অনেক নতুন মুখ দেখি। কিন্তু লাঠি নিয়ে, কুঁজো হয়ে ঈদগাহ আসা পুরানো আর কাউকে দেখি না। ঈদগাহ আসা প্রত্যেকের চেহারায় প্রতি বছরই পরিবর্তন হচ্ছে। অনেকর মুখে আবার দাঁড়ি রাখছে, কারো চুল আস্তে আস্তে সাদা হচ্ছে। প্রতি বছরই তাদের মাঝে দেখি পরিবর্তন আসছে।

ঈদে অনেক কিছুর পরিবর্তন হয়ে গেলেও অভিন্নতা শুধু দেখি সকলে মিলে গান গাওয়াটাকেই। আগেরমতই ঈদের সময় দল বেঁধে সকলে লোকশূন্য এলাকায় গিয়ে এক গলায় মিলে গান গাওয়া ঠিক আগের মতই রয়ে গেছে।

সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:৫৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গোকুলে বাড়িছে সে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৪

গোকুলে বাড়িছে সে

পরিস্থিতি যতই ঘোলাটে হচ্ছে, ততই স্পষ্ট হয়ে উঠছে- ক্ষমতার অন্দরমহলে অস্বস্তি বাড়ছে। একের পর এক বক্তব্য, ভিডিওবার্তা, ব্যাখ্যা-বিশ্লেষণ দেখে মানুষের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগছে- এত অস্থিরতার কারণ... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ রক্ত ঋণ

লিখেছেন ইসিয়াক, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৪




আমাদের পরিবারে সাব্বির নামটা উচ্চারণ করা নিষিদ্ধ । সাব্বির ভাইয়া আব্বুর প্রথম সংসারের একমাত্র সন্তান আর আমরা দুই ভাই -বোন তার দ্বিতীয় সংসারের।
সাব্বির ভাইয়ার মা... ...বাকিটুকু পড়ুন

ক্ষমতা আসলে কত দিনের?

লিখেছেন জুয়েল তাজিম, ২৩ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:৩৬

একটি ১২ ঘণ্টার প্যারোল, একটি শেষ বিদায় এবং ক্ষমতার অনিত্যতার নির্মম শিক্ষা

“পুলিশ ভাই, আমাকে তো এখনই নিয়ে যাবেন, আমি দুই মিনিট ফ্যামিলির সঙ্গে কথা বলি?”

কারাগার থেকে বের হওয়ার সময় ডা.... ...বাকিটুকু পড়ুন

কোথাও একটা ভুল হচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৯:৪২

একটা ছোট নৌকা পাল তুলে পাড়ি দিচ্ছে-
অনন্ত নক্ষত্রবীথি।
পেরিয়ে যাচ্ছে- গ্রহ নক্ষত্র, মহাজাগতিক উল্কা।
দূরে কোথাও সংঘর্ষ হচ্ছে।
ধীর, অতি ধীর তার গতি। নৌকায় কয়েকজন মানুষ!
একটি শিশু,... ...বাকিটুকু পড়ুন

পড়ালেখার গুরুত্ব

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৫



পড়ালেখার গুরুত্ব কি, আর কেনো পড়ালেখা করতে হবে? আমার মনে হয় উত্তর সকলের কম বেশি জানা আছে। কিন্তু আমরা বাস্তবে কি করছি? আমাদের দেশে মনে হয় ছাত্রছাত্রীদের পড়ালেখার আর... ...বাকিটুকু পড়ুন

×