তখন আরও বেশি বেশি জ্বলে
৩০ শে জুন, ২০১৬ রাত ১১:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগুন জ্বলে'রে জ্বলে
বুকে জ্বলে'রে জ্বলে-
বুকের ভিতর অন্তর আমার জ্বলে।
তুমি আমার কেউ লাগো না-
পাড়া পড়শি বলে'রে-
তখন আরও বেশি বেশি জ্বলে।
জোড়ায় জোড়ায় কত পাখি
গাছের ডালে দোলে-
বন্ধু আমার বড়ই নিঠুর
থাকে দূরে দূরে।।
বন্ধু বিনে আমি যখন-
একা একা থাকিরে-
তখন আরও বেশি বেশি জ্বলে।
স্কুলের ঐ পাশের বাড়ি
বন্ধু তোমার সনে-
কত দিনের কত কথা
আজও পড়ে মনে।।
সে'সব কথা ভাবলে এখন-
দু'চোখ জলে ভরে'রে-
তখন আরও বেশি বেশি জ্বলে।
ভালোবাসার আদর দিয়া
আমায় বুকে ধরে-
কত দিনই বলছো তুমি
যাবেনা গো ভুলে।।
সব ভুলিয়া তুমি এখন
সুখেই অন্য ঘরে'রে-
তখন আরও বেশি বেশি জ্বলে।
আকাশ ভরা চন্দ্র তারা
মিটি মিটি জ্বলে-
তোমায় ভেবে পাগল এ'মন
কত কথা বলে।।
ভালোবাসার জন্য ভুবন-
এতো সুন্দর লাগে'রে-
তখন আরও বেশি বেশি জ্বলে।
কতো ভালোবাসি তোমায়
আল্লাহ বুঝি জানে-
ঘর বাঁধিব তোমায় নিয়ে
পাড়ায় সবার মনে।।
লোক সমাজে আমায় এখন-
পাগল বলে ডাকে'রে-
তখন আরও বেশি বেশি জ্বলে।
চোখ বুঝিলেই তোমায় দেখি
আছো এই বুকে-
ঘুম ভাঙিলেই চোখের জলে
বালিশ যায়'গো ভিজে।।
মনের কষ্টে আমার তখন-
মরতে ইচ্ছা করে'রে-
তখন আরও বেশি বেশি জ্বলে-।
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০১৬ রাত ৩:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ
প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮

বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।
গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০
মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,...
...বাকিটুকু পড়ুন