
মনের আকাশে আজ, কালো মেঘের ঘনঘটা-
বাতাসের একটু আঘাতেই- অজরে ঝড়বে বৃষ্টি।
বিন্দু বিন্দু কষ্টগুলো আজ, মানছে না কোন বাঁধা
হৃদয় জমিনে করে চলেছে- তুলকালামের সৃষ্টি।
আমিও মানুষ, নই কোন বস্তু, চাই স্বাধীনতা-
অনেকের মতোই আমারো চাই- সামান্য 'সন্তুষ্টি'।
নিয়ম-নীতি ভেদবিচ্ছেদের নামে- দিয়ে যাচ্ছো ধোঁকা-
করছো বৈষম্যের নির্মম আঘাত, তবুও বুঝাও মৈত্রী!
অত্যাচার, অনাচার, করছো নিরব শোষণ, ভাবছো না-
ভদ্রতার আবরনে মোড়ানো- তোমার চরিত্র কৃষ্টি!
মানুষকে ভালোবাসা ছাড়া- আর কিছুই খুঁজি না,
প্রেম করো স্রষ্টার সাথে- আর ভালোবাসো তাঁর সৃষ্টি।
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০১৬ রাত ৮:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


