
আমি মানুষ, অতি সাধারণ মানুষ-
কোন ঐশ্বীক ক্ষমতা আমার মাঝে নাই-
মানুষের সাথে মিশে থাকা
অমানুষদের আমি- চিনতে পারিনা তাই!
বারবার ভুল করে ফেলি- বিশ্বাস করে
আল্লাহর দরবারে ফরিয়াদের হাত উঠাই,
ঘৃণা অার ক্ষোভ প্রকাশ করি সৃষ্টার কাছে-
কারন, ঐ অমানুষদের বিরুদ্ধে
বিদ্রোহী হয়ে ওঠার ক্ষমতা আমার নাই!
ওরা মানুষ না, তারা অমানুষ!
না! শুধু অমানুষ বললে- আমার হয়ে যাবে চরম ভুল!
ওরা জানোয়ার! কাফেরদের চেয়েও বড় কাফের-
জানোয়ারের চেয়েও হিংস্র- তারা হায়েনার দল!
ওরা জ্যান্ত মানুষকে কুপিয়ে মারে-
মানুষ হওয়ার যোগ্যতা তাদের নাই-
তারা আল্লাহর সাথে করে ছল!
মানুষের রক্ত দেখে কাঁপে না ওদের বুক-
মানুষের মরণ চিৎকারে ওদের মন হয় না শিহরিত
মানুষ হয়ে অন্য মানুষকে তারা কেমনে করে জবাই!
অবুঝ শিশু- বোধশক্তিও হয়নি যাদের,
সেই শিশুদেরও তারা স্ব-জ্ঞানে পুড়ে করে ছাই!
ধিক তাদের- শত ধিক্কার সেই মানুষরূপী হায়েনাদের-
মানুষকে মারিয়া আনন্দ করে- দেখায়, আল্লাহর বড়াই!
আমি মানুষ____
স্রষ্টাকে করি বিশ্বাস, তাঁর সষ্টিকে ভালোবেসে যাই-
আমি মুসলিম- শান্তির প্রতীক
মানুষে মানুষে কোন ভেদাভেদ আমার মধ্যে নাই।।
সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০১৬ বিকাল ৫:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


