জঙ্গি দেখতে চান? যে কোন একটা নাস্তিকের আইডিতে চলে যান আর কমেন্ট পড়তে থাকুন! অজস্র বাঙালি জঙ্গি পাবেন সেখানে। যদি কোন নাস্তিক তার প্রানের ভয়ে বাংলাদেশ ছেড়ে বিদেশে চলে গিয়ে থাকে তাহলে খারাপ তো কিছু করেনি, সে তার প্রাণ বাঁচাতে এ কাজ করেছে। তার অপরাধ হচ্ছে সে ইসলামের বিরুদ্ধে লিখেছে! ইসলামের প্রতি ভালবাসায় আপনার শরীরের রক্ত এতো টগবগ করে তো আপনি ইসলামের পক্ষে লিখেন না কেন? সে ইসলামের ১টা খারাপ বিষয় লিখলে আপনি সেই বিষয়ে যুক্তি খন্ডন করুন পারলে আরও ১০ টি ভাল জিনিস লিখুন! সে ইসলামকে গালি দিয়ে থাকলে আপনি এভয়েড করুন, পারলে ইসলামের ১০টি বিষয়ে প্রশংসা করে আর্টিকেল লিখুন। কলমের জবাব কলমে দিন। নাকি চাপাতি হাতে নিতেই বেশি ইচ্ছা করে? তাহলে বিশ্ব মুসলিমদের জঙ্গি বলে খারাপ তো কিছু করছে না!
ইন্টারনেট ওপেন স্পেস, যার যা ইচ্ছা তা লিখবে। কারও ইচ্ছা হলে চটি লিখবে আর কারও ইচ্ছা হলে গজল লিখবে - কীর্তন লিখবে। ছন্দ, কবিতা, গান, গল্প, উপন্যাস, নিন্দা যার যা ইচ্ছা প্রকাশ করবে। দিন শেষে যে ইন্টারনেটকে সমৃদ্ধ করবে সেই জয়ী হবে! বলা হয়ে থাকে একটি জাতির সবচেয়ে বড় প্রাচুর্য্য তার সাহিত্য। ইসলামি সাহিত্য আবার প্রাচুর্যপুর্ণ করে তুলুন। ভুলে যান কেন, দুনিয়া ১৪০০ বছরে অনেক পরিবর্তন হয়েছে, এর সাথে তাল মিলিয়ে চিন্তা চেতনায় পরিবর্তন আনুন। মানুষকে ভালবাসুন সে যেই ধর্মেরই হোক । - Anwar Hussain
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০১৬ ভোর ৬:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


