somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পুনশ্চঃ হাউকাউ

২৫ শে এপ্রিল, ২০১১ দুপুর ২:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত কয়েকদিন আগে প্রথম আলোতে একটি লেখা পড়লাম। বিষয়বস্তু “সাম্প্রতিক বিশ্বকাপ থেকে আমাদের পর্যটন শিল্প কি পেল” এই বিষয়ক। লেখাটির মূল উপজীব্য ছিল বিশ্বকাপকে সামনে রেখে আমাদের পর্যটন কর্পোরেশন কী কী করতে পারত। কয়েকজন পাঠকের মন্তব্যও পড়লাম। দুই-একটি মন্তব্য এখানে তুলে দিলাম-

• আপনার কলাম যদি বিশ্বকােপর অগে দিত তাহলে মনে হয় তারা কিসু করতে পারত কারন তাদের ঘুম ভাংগাতে হয়
• Nicely written! Thoughtful writing! We have to think deeply and methodologically before our working.
• Ai lekhati World Cup shurur agei lekha uchit chilo.
• … … আশা করি আপনার এইলেখা থেকে কতৃপক্ষ শিক্ষা নিয়ে সামনের ২০১৪ সালের টি২০ বিশ্বকাপ সফল ভাবে আয়োজন করবে।

এই মন্তব্যের কারণেই আজকে আমার এই লেখার অবতারণা। মন্তব্যগুলো পড়ে মনে পরে গেল সামুতে প্রকাশিত “বিশ্বকাপ উদ্বোধনী অনুষ্ঠানের ভারতীয়দের অধিপত্য নিয়ে যারা হাউকাউ করেছিল তারা এখন কি বলবেন? ”-শীর্ষক একটি পোস্টের কথা। ওই পোস্টটির মূল অভিযোগ ছিল – উদ্বোধনী অনুষ্ঠষ্ঠানের দুই মাস আগেই কেন ওই অনুষ্ঠানে কী কী থাকবে তা নিয়ে কথাবার্তা শুরু হয়ে গিয়েছিল। ওই পোস্টটির মন্তব্য থেকে এখানে কয়েকটি উল্লেখ করছি-

মন্তব্য ২-এর উত্তরঃ “এটা সচেতনতা না, এটাকে বলে অচেতনতা। কান নিয়েছে চিলে অবস্থা আরকি”
যেই মানুষগুলো ওই তথাকথিত “হাউকাউ” করছিলেন, তারা বোধ করি কানে হাত দিয়ে দেখতেই চেয়েছিলেন যে কানটা ঠিক আছে কি না। কিন্তু কান পর্যন্ত হাত নিতে প্রায় দুইমাস লেগে গিয়েছিল (ওই পোস্টের লেখকের দেয়া তথ্যমতে ৮ই ফেব্রুয়ারীর ২/৩ দিন আগে, যা কিনা বিশ্বকাপ শুরুর মাত্র ১০/১২ দিন আগে)।

মন্তব্য ৩ “অনুষ্ঠানটা আগে হোক, তারপর দেখব”
“তারপর” মানে কী? এরপরের বার যখন বাংলাদেশ আবার বিশ্বকাপের উদ্বোধনী আয়োজন করবে তখন? :P

মন্তব্য ৫-এর উত্তরঃ “অনুষ্ঠান সূচি বাংলাদেশ একা তৈরি করেনি যে কিছু হাউকাউ এর কারণে সব পরিবর্তন করে ফেলবে। এখানে সব কিছু করা হয়েছে আইসিসির পরিকল্পনা মতো”
ভাই, সব যদি আইসিসির পরিকল্পনা মতোই হয়, তাহলে সেই পরিকল্পনা জানতে চাওয়াটা কি অপরাধ?

মন্তব্য ৩৪ এ একজন ওই “হাউকাউ”এর বেশ কয়েকটি কারণ উল্লেখ করেছেন, আর এর উত্তরে দেখলাম একটা মজার মন্তব্য “আমরা মুরগির মাংসটা মুখে দেয়ার আগে বউকে কান বরাবর একটা মারব লবন কম দেয়ার কারণে, কি বলেন?” (মন্তব্য ৩৪ এ ও একই কথা।)
এখন মনে করেন বউ জীবনে প্রথমবারের মত রান্না করছে। আপনি খেয়াল করে দেখলেন যে, বাসায় লবণ নেই এবং বউয়ের সেদিকে খেয়ালও নেই। লবণ ছাড়াই রান্না হওয়ার যোগার। তখন আপনি কি করবেন? খেতে বসে বলবেন লবণের কথা? নাকি রান্নার সময় মনে করিয়ে দেয়া ভাল?

মন্তব্য ৪৫ এর উত্তরঃ “মানব বন্ধন করার সময় কি তারা কনর্ফাম হইছিল আসলে কি হবে? নাকি কনফার্ম না হইয়া কাউ কাউ করছে?”
কোনভাবে কনফার্ম হতে না পেরেই কিন্তু মানব-বন্ধন করা হয়েছিলো। আয়োজক কমিটি ছোট একটি বিবৃতি দিলেই এই এত হাউকাউ করত না কেউ। (মন্তব্য ৬১ দ্র)

বাংলায় একটি প্রবাদ আছে-“ভাবিয়া করিও কাজ”। এখন ভেবে দেখুন ভালভাবে ভেবে কোন কাজ করবেন, নাকি কাজ করে মাথায় হাত দিয়ে বসে বসে ভাববেন?
সর্বশেষ এডিট : ২৫ শে এপ্রিল, ২০১১ দুপুর ২:৩৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×