somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

** আমার সোনার বাংলা আমি হিন্দি ভালোবাসি , বিশেষ দিবসে মাগো আমি তোমায় ভালোবাসি **

১৫ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাঙ্গালী জাতি আর কিছু পারুক বা না পারুক দিবস প্রেমে তারা মাতুয়ারা।সেটা দেশীয় হলেতো ভালো আর আর্ন্তজাতিক হলেতো ভালোর উপর ভালো।দেশীয় দিবসের মধ্যে ২১ শে ফ্রেব্রুয়ারী,১৬ ডিসেম্বর,২৬ শে মার্চ এর মত স্বরণীয় দিনগুলোতে মায়া কান্না দেখানোর মত লোকের অভাব নেই বললেই চলে।পুরু দেশ জুরেই চেতনার ছড়াছড়ি।এটা খরাপ কিছু ছিল না যদি অন্তত ২০% লোক তা লালন করতো।যেমন পহেলা বৈশাখে অনেকেই নিজের বাঙ্গালীত্ব বৈধ করেন বাঙ্গালী সেঁজে।দিবসী পুরুষরা সেই গ্রামের কৃষকের গামছা,লুঙ্গি,হাতের কাঁচি,মাথার ছাতা,নারীরা শাড়ী পরে,কলসী কাখে নিয়ে,পানতা ইলিশ খেয়ে, হয়তো একদিনের জন্য বাংলা মায়ের ঋণ শোধ করেন।যদিও বছরের বাকী দিনগুলোতে অধিকাংশ মানুষ হিন্দুস্তানী অথবা পাকিস্তানী সেঁজে থাকতেই সম্মানবোধ করি।
লালন ,হাসন,রবী ঠাকুর,নজরুল,করিমের ভক্তের তুলনায় যদি হাজার গুন বেশী ভক্ত এ.আর. রহমান,আতিফ আসলাম, জাবেদ আলী, উদিত নারায়ণ ,নিতেন মোহনের মত লোকের হয় তাহলে এতটা অবাক হতাম না যতটা অবাক হলাম বিশ্বকাপের উদ্বোধনী আয়োজন দেখে।বাংলাদেশ এটার আয়োজন করেছে তা এখনো মানতে পারতেছি না।
রবী ঠাকুর,নজরুল,লালন ,হাসন,করিমের গান বিশেষ কয়েকটা দিবস ব্যাতীত শুনতে খারাপ লাগে।আতিফ আসলাম ,এ আর রহমান, উদিত নারায়ণ , নিতেন মোহনের গান শুনলে যেই রকম চেতনার দন্ড খাড়া হয় উনাদের গান শুনেতো তা হয় না তাই উনাদের গান শুনবো গাইবো তবে তা নিশি রাতে যেন কেউ জানতে না পারে।আর কেউ জেনে গেলেতো লজ্জায় আত্মহত্যা ছাড়া উপায় নাই।
আমরা সেই বাঙ্গালী যাদের আব্দুর রহমান বয়াতীকে একটু সুচিকিৎসার জন্য মানুষের ধারে ধারে ভিক্ষা করতে হয়েছে কিন্তু আমরা গর্বিত শাহরুখ খানের মত হিরুকে নিজ দেশে আনতে পেরে এবং লক্ষ লক্ষ টাকা থাকে দিতে পেরে আমরা জাতি হিসাবে ধন্য।
আমরা সেই বাঙ্গালী যাদের বাউল সম্রাট শাহ আব্দুল করিম টাকার অভাবে প্রিয়তমা স্ত্রীরীর চিকিৎসা করাতে পারেন নাই।ভালো মন্দ কিছু নিজে খাওয়ার ইচ্ছা হলেও সেই সৌভাগ্য হয় নাই অর্থের অভাবে।
গানের জন্য সমাজ থেকে বহিঃস্কৃত হতে হয়েছে অথচ মৃত্যুকালে আক্ষেপ করে বলতে হয়েছে জীবিত করীম কিছুই পায় নাই কিন্তু মৃত করিমের লাশ এমনকি হাড্ডি নিয়েও ব্যাবসা হবে।
তবে তাতে কি আমরা গর্বিত বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্টানে মাইলস এর মত ব্যান্ডকে উচিত মূল্য দিতে পেরে।আমরা দর্শক হিসাবে গর্বিত আমরা গান শুনেছি আর হাততালী ভালোবাসা জমিয়ে রেখেছি এ আর রহমানের জন্য।আমরা গর্বিত কোটি কোটি টাকা খরচ করে বিনদেশী সংস্কৃতির সুন্দর উপস্থাপন এবং তা আমাদের দেশের প্রতিটি কোনায় কোনায় সফলভাবে পৌঁছে দিতে পেরেছি।
আমার আইয়ুব বাচ্চুর গান ভাল লাগে না,আমারভালো লাগে এ আর রহমান ,আমার ডঃ ইউনুস ভালো লাগে না,আমারভালো লাগে আমত্য সেন!!আমার সাকিব আল হাসান ভালো লাগে না,আমার ভালো লাগে টেন্ডুলকার...আমার রহমান বয়াতি মরলে খবরথাকে না,আমার মান্না দে মরলে খবর থাকে...আমি বাংলায় হাসি,বাংলায় গাই,বাংলায় করি উল্লাস শুধু একদিন গাই,আর প্রতিদিন গুনগুন করি....মা তুজে সালাম, বান্দে মাতারাম!!

টি-টোয়েন্টির আয়োজক হলো বাংলাদেশ, স্বাভাবিক ভাবেই বাংলাদেশের শিল্পীরাই অগ্রাধিকারের মধ্যে দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান পরিচালিত হবার কথা, আমাদের দেশের জাতীয় সঙ্গীত এবং দেশত্ববদক গান দিয়ে সর্বপরি আমাদের দেশের গুনি শিল্পীদের পারফর্ম দিয়ে পুরা অনুষ্ঠান সাজানোর কথা ৷

হ্যা অতিথি শিল্পীরাও পারফর্ম করবে তবে তা অতিথি হিসেবে ৷

আমাদের দেশে আমাদের টেক্সের টাকা খরচ করে অনুষ্ঠান করা হচ্ছে আর সেখানেই কিনা আমাদের দেশের শিল্পীরা রা উপেক্ষিত থেকে যাচ্ছে !!

আমি এখানে ভারতীয় অতিথি শিল্পীদের দোষ দিচ্ছিনা, আয়োজকরা যেভাবে বলছে তারা সেভাবেই করছে ৷ আমি ধিক্কার জানচ্ছি আমাদের দেশের দালালদের প্রতি ৷
এটি স্বাধীন
রাষ্ট্র নাকি ইন্ডিয়ার অঙ্গ
রাষ্ট্র বুঝে উঠতে কষ্ট হচ্ছে
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×