নিরালা লেন দিয়ে এক বন্ধুর বাড়ি যাচ্ছিলাম, পাচঁ মিনিট হাটাঁর পর মুখোমুখি বাবার সাথে দেখা হয়ে যায় । আমি এড়িয়ে পড়তে চাইলুম কিন্তু বাবা সামনে এসে দাড়ালোঁ , এ পথ দিয়ে যাচ্ছিস তো মানুষ , জানিস তো আমি এখানে থাকি আসিস না কেন বাসায় ? আমি বললুম: অন্যদিন আসবো, আজ থাক । বাবা বললো: জানি কোনদিন আসবি না সেচ্ছায় এই বলে বাবা আমাকে হাতে ধরেঁ টেনে নিউ গেল তার নুতন সাংসারে । নিয়ে গিয়ে যে ঘরে বসালো এত চাপানো ঘর যে দমবন্ধ হয়ে আসে , পাশের ঘর থেকে শুনতে পেলাম বাবা তার নুতন সাংসারের ছোট মেয়ে স্নিন্ধতাকে শেখাচ্ছে তোর দাদা আসচ্ছে গিয়ে তাকে জরিয়ে ধরবি, দাদা -দাদা বলে কোলে উঠবি ,যাহ । ছোট্ট মেয়েটি দরজা পযর্ন্ত এসে আমার দিকে কিছুক্ষন তাকিয়ে রইলো , চোখে চশমা থাকলে ,-চোখের দিকে না তাকালে মানুষের মনের ভাষা বুঝা যায় না তাই হয়তো ওর দন্ধতা । এরপর আমি চশমা খুলে ওর দিকে তাকালাম , আরো কিছুক্ষন তাকিয়ে থেকে বললোঃ দাদা ? এরপর অনেক কনফিউজ নিয়ে ও আমার পাশে আসলো , ওর মাও আসলো , খুব খাতির যত্নকরলো । দুপুরে খাবার দিছিলো , গলা দিয়ে খাবার নামছিল না , বাবার প্রতি বহুদিন থেকে জমে থাকা ক্রোর্ধ একদিনের আন্তরিকতায় শেষ হয়ে যায় না ? আমাদের অনেক খারপ সময়ে তাকে আমরা কাছে পায়নি । হয়তো মনের বিষাদ কিছুটা কমেছিল , বাসায় ফিরে আগের মত মাকে আর বলিনি "জানো মা আজ ঐ লোকটার সাথে দেখা হয়েছিল" বললো, মা বাবাকে নিয়ে কিছুক্ষণ খিস্তি দিত কারণ মানুষিক আঘাতটা তাকেই বেশি সইতে হয়েছিল ! বাবা এসে যদি একবার মাকে সরি বলতো হয়তো তার এত ক্রোর্ধ থাকতো না ।
সর্বশেষ এডিট : ০৭ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


