somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছবিতে সেন্টমার্টিন দ্বীপ ও ছেড়া দ্বীপ

২৭ শে এপ্রিল, ২০১১ রাত ১০:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০০৯ সাল । অক্টোবর মাস । মন উচাটন । যখন তখন । ভাল্লাগছিলনা ঢাকা । ঘুরতে উদগ্রীব । ভাবনার বাস্তবায়ন । স্থান নির্বাচন । সুদূরের নীল আহবান । নীল-স্বপ্নীল সেন্টমার্টিনস দ্বীপ । নামে নামে মিল । সেন্টমার্টিন সার্ভিস । তাদের অফিসেই সবকিছু ঠিক করে নেয়া । বাসের টিকেট, জাহাজের টিকেট, হোটেল ব্লু মেরিন । তাদের বাসে চড়া । যাত্রা শুরু রাত ন’টার কিছু পর ।

সকালে পৌঁছানো সেন্টমার্টিনসগামী জাহাজ ঘাটে । টেকনাফ শহর থেকে খানিকটা আগে । জাহাজের পথচলা নাফ নদীর বুক চিরে । নদীর বুকে সৌন্দর্যের ঝিকিমিকি । বিমুগ্ধ সময় । ভাললাগার কলসি পূর্ণ হতে শুরু করা । জাহাজের টিকেট খোলা ডেকের নেয়াই ভাল ।



ওই তো সেন্টমার্টিনস দ্বীপ । মধ্যদুপুরে পৌঁছানো । বিশ্রাম । একসময় বিকেল । ভ্যানরিকশা দরদাম করে ঘুরা শুরু । সচলচিত্রের দৃশ্যায়ন সাধারণত যেখানে হয় সেইসব স্থান, একজায়গায় পাথর উত্তোলনের দৃশ্য, হুমায়ূন আহমেদের বাড়ি, সৈকতের বিভিন্ন প্রান্ত, স্থানে স্থানে নারিকেল বিথিকা ।



কেউ কেউ সেন্টমার্টিন দ্বীপে রাতে থাকেন না । দুপুরে এসে ঘুরে যান । সেন্টমার্টিন দ্বীপে নেমেই চট করে হয়ত ছেড়া দ্বীপ । কিন্তু রাতে থাকাটা এই অপরূপার নিবিড় সাহচর্যেই থাকা যেন । চাঁদনী রাত পাইনি । সে রাতে তার অসহ্য সৌন্দর্যের গল্প শুনেছি । অন্যের কাছে ।

নীল, কত নীল চাই ? সাগর যেন নীলশয্যা ।



পটে আঁকা ছবির মত যেন নৌকাগুলো সাজানো ।



হোটেল অবকাশের প্রান্তে সূর্যাস্ত, হোটেল ব্লু মেরিন থেকে সূর্যোদয় দেখা ।





ছেড়া দ্বীপের উদ্দেশ্যে যাত্রা পথে



আহ ছেড়া দ্বীপ । সেখানে কোন জেটি বা ঘাট ছিল না । তীর থেকে একটু দূরে ট্রলার বা স্পীডবোট থামে । তারপর ছোট নৌকাতে করে তীরে পৌঁছানো । ট্রলার বা স্পীডবোট থেকে নৌকাতে উঠতে সাবধান । পানির নীচে তাকান একবার । উঁকি দিচ্ছে ভয়ঙ্কর সুন্দর প্রবালের ধারালো ভঙ্গিমা । ছেড়া দ্বীপের সৌন্দর্যে হারিয়ে যায় মন ।







তীরে পৌঁছে দেয়া নৌকার মাঝির ভাষ্য অনুযায়ী নীচের এটা মৌসুমী পাথর । অনেক বছর আগে সালমান-মৌসুমী এখানে সুটিংয়ে এসেছিলেন । মাঝিও নাকি ছোট্ট একটা পার্ট পেয়েছিলেন । জানিনা, পাথরটা আসলেই সে নামে স্বীকৃত না-কি মাঝি ভালবেসে পাথরের নাম রেখেছিলেন ।



গুছিয়ে খরচের হিসেব এই মুহূর্তে করতে ইচ্ছে করছে না তবে সেন্টমার্টিন ভ্রমণে খরচ খুব বেশি না । হোটেল ব্লু মেরিনে রূপচাঁদা/গোলচাঁদা/টেকচাঁদা - কয়েকরকম ভ্যারিয়েশন। ভাল লাগল । বাইরের রেস্তোরাগুলোতে তুলনামূলক দাম কম । কয়েক পদের সামুদ্রিক মাছ, প্রমাণ সাইজ চিংড়ি । আহা । হোটেল অবকাশে বা ব্লু মেরিনে থাকতেই হবে এমন নয় । কাব্যিক নামের কিছু কটেজ আছে যেখানে সমুদ্রের ঢেউ আপনার কটেজের কাছাকাছি আছড়ে পড়ে সুমধুর সংগীত শোনাবে ।

ফেরার পালা । বিকেলের জাহাজ গোধূলিবেলার টেকনাফে পৌঁছাবে । জাহাজ ছাড়বার সময় পেছন ফিরে তাকানো । দৃশ্যমান বস্তুজগতের সুন্দরকে ফেলে যাচ্ছি । নিয়ে যাচ্ছি অদৃশ্যমান অনুভূতির জগতের আনন্দময়তা ।

সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:৫১
৫২টি মন্তব্য ৫৫টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নির্বাচনী অঙ্গীকার চাই ফুটপাথ ফেরাও মানুষের কাছে

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৬


ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?

ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের... ...বাকিটুকু পড়ুন

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×