শান্তি---------------05.10.2015
সুখের চেয়ে শান্তি ভালো
শান্তি হলো শুভ্র সুন্দর মনের আলো
শান্তি মানে কর্ম কল্যাণ জ্ঞানের মশাল ,
প্রাণভরা হাসি,মানুষকে কাছে ডাকে- অন্তর বিশাল
মানুষকে ভালোবেসে হাতে হাতে পথ চলা
সত্য সুন্দর কথা বলা ।
শান্তি হলো ত্যাগ তিতিক্ষা আত্নদান
জ্ঞানের ভূবনে মহৎপ্রাণ
শান্তি মানে মানবতার বহতা নদী চলমান
ফুলে ফলে ভরা সোনালী মাঠ- রাখালের গান
সকলের তরে ন্যায়বিচার আলো বাতাস, অধিকার সমান
মুক্তমনে কথা বলা-মানবতার জয়গান ।
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



