নরকের অধিপতি চিন্তায় পড়ে গেলেন । নরকবাসীদের ক্রমাগত বিক্ষোভের মুখে তিনি অসহায়ের মত হয়ে পড়লেন । এই সমস্যাটি আগে ছিলনা । সমস্যা দেখা দিল যখন খালেদা-হাসিনা ও তাদের অনুসারী নেতাদেরকে এখানে আনা হল । নরকের অধিবাসী নেতাদের মধ্যে বুশ, ব্লেয়ার, সাদ্দাদ, নমরূদ, ফেরঊন প্রমুখ এই ঘটনার তীব্র নিন্দা জানালেন । কিন্ত নরকের দেশের নিয়মটাই যে আলাদা । সেখানে কারো মতামতের দাম নেই । অধিবাসী নেতাদের সব চেয়ে বড় নেতা বুশ এবং ব্লেয়ার লক্ষ লক্ষ পাপীদের নিয়ে সমাবেশ করলেন । সমাবেশে সিদ্ধান্ত হল যে, হাসিনা-খালেদাকে যেন তাদের সাথে না রাখা হয় । কারণ এতে নরকবাসীদের মাঝে দলাদলি দেখা দিতে পারে । এবং তাতে সম্প্রীতি নষ্ট হতে পারে এবং নরকের সাধারণ পরিবেশ অসহনীয় হয়ে উঠবে । তাই তাদেরকে অন্যত্র পাঠিয়ে দেওয়া হউক । দাবি না মানা হলে প্রয়োজনে সারা নরক অচল করে দেয়া হবে বলে হূমকি দেওয়া হয় । নরকের নিরাপত্তাবাহিনীরা বিক্ষোভকারীদের উদ্দেশ্যে টিয়ার গ্যাস, রাবার বুলেট, লাঠিচার্জ প্রয়োগ করেও আন্দোল ধমিয়ে রাখতে পারলেননা । হাজার হোক তাদের মনে দয়া-মায়া আছে , তাই প্রকাশ্যে গুলি করার নির্দেশ থাকলেও কেউ গুলি করতে পারলেননা । বরং তাদের অনেকেই এই নির্মম পেশা থেকে পদত্যাগ করবেন বলে সিদ্ধান্ত নিলেন । অবশেষে মহান প্রভুর নির্দেশে স্বর্গ ও নরকের বড় বড় ফেরেস্তারা বৈঠকে বসলেন । কয়েকজন ফেরেস্তা বুশ-ব্লেয়ারের অধীনস্থ সেনাবাহিনীদেরকে নরকের নিরাপত্তার দায়িত্বে নিয়োগ দানের জন্য অভিমত প্রকাশ করলেন । আজরাঈল ফেরেস্তা এক কোনে বসা ছিলেন । তিনি হঠাৎ কয়েকটা বাংলা পত্রিকায় প্রকাশিত কানসাটের কয়েকটি রক্তাক্ত ছবি দেখিয়ে নিজেই কেঁদে ফেললেন । এবং বললেন ''বাংলাদেশের জল্লাদ পুলিশদেরকে এই কাজে নিয়োগ দেয়া যেতে পারে । কারণ তাঁরা যে কতটুকু নির্মম হতে পারে ! তা আমি ভাল জানি । আর নরকে এরকম পুলিশেরই প্রয়োজন । আরেকটি কথা ঃ খালেদা-হসিনার জন্য আরেকটি নরক তৈরী করা যেতে পারে । '' আজরঈলের কথায় সবাই খুশী হয়ে বলে উঠলেন -মারহাবা, মারহাবা ,জয় বাংলা,জয় বাংলাদেশ ।
আজরাঈলের প্রস্তাব ঃ নরকেও বাংলাদেশের পুলিশ চাই
মরীচিকা

তোমার চোখে আমি প্রতিবার দেখি ঝড়ের ঘূর্ণি। সেই ঘূর্ণির ভেতরে জমে থাকে এমন এক শঙ্কা, যার কাছে পৌঁছাতে গেলেই আমার নিজের বুকের ভেতরটাও কেমন অস্থির হয়ে ওঠে। তবু আমি প্রতিদিন... ...বাকিটুকু পড়ুন
কোথাও একটা ভুল হচ্ছে!
একটা ছোট নৌকা পাল তুলে পাড়ি দিচ্ছে-
অনন্ত নক্ষত্রবীথি।
পেরিয়ে যাচ্ছে- গ্রহ নক্ষত্র, মহাজাগতিক উল্কা।
দূরে কোথাও সংঘর্ষ হচ্ছে।
ধীর, অতি ধীর তার গতি। নৌকায় কয়েকজন মানুষ!
একটি শিশু,... ...বাকিটুকু পড়ুন
নিদারাবাদ থেকে মাছুয়াপাড়া
আপনার সবচেয়ে অপছন্দের খাবার হচ্ছে শুকর। শুধু অপছন্দের না, এটা আপনি ঘৃণাও করেন। কিন্তু আপনার পাশে বসে সবাই শুকর খায়। যে পাতিলে শুকর রান্না করা হয়, সেই পাতিলেই আপনার জন্যে... ...বাকিটুকু পড়ুন
পড়ালেখার গুরুত্ব

পড়ালেখার গুরুত্ব কি, আর কেনো পড়ালেখা করতে হবে? আমার মনে হয় উত্তর সকলের কম বেশি জানা আছে। কিন্তু আমরা বাস্তবে কি করছি? আমাদের দেশে মনে হয় ছাত্রছাত্রীদের পড়ালেখার আর... ...বাকিটুকু পড়ুন
কাহিনীটা কী?
কাহিনীটা কী?
বিএনপিকে যারা ২৪ ঘণ্টা অভিশাপ দেয়, গালমন্দ করে, "বিএনপি দেশটা শেষ করে দিয়েছে- আর ছয়মাসও টিকবে না", তারাই আবার বিএনপি কাকে মন্ত্রী বানালো, কাকে উপদেষ্টা করলো- এই হিসাব... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।