
আমি রৌদ্রে হাত বিছিয়ে দেই।
রৌদ্রর সোনালী মুখ আমার হাতে আয়না পেতে
গণক টিয়ার মতো হাত পড়ে দিক।
আমি জলের গভীরে শরীর বাঁকিয়ে ধরি।
সচেতন পরদারিকের মতো খুব সঙ্গোপনে রপ্ত করি ধনু বিদ্যা
এবার কেউ আমার নাম বিজয়ী ঘোষণা করুক বিশ্ব অলিম্পিকে ।
প্রাচীন দালানের লোনা ধরা ইটের গুড়া
মুখে মেখে নকল মানুষ সাজি, নামী অভিনেতার
মতো অভিনয় করি জাতীয় নাট্যশালায় ।
কেউ জানুক আলো ভেদে আমি ভিন্ন মানুষ।
আমি কখনো মানুষ, কখনো খাসা অমানুষ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

