আমাদের অন্তর্গত সত্তায় সহবাসের আনন্দ:
আমরা ভেসে ছিলাম গাঁয়ের জলে নিরাবলম্ব,
ভেসে ছিলাম তুড়ীয় লোকে, একটু একটু।
শিশির পরেছিল সেইদিন ,আমরা বিস্মৃত হয়ে ছিলাম।
সেদিন ছিল শুক্রবার ,মুয়াজ্জিন ঠিক ফজরের ওয়াক্তে
হুইশাল বাজিয়েছিল ,মন্দিরের দুপুরের কাটাটা ঠিক চলেছিল;
অনাথ আশ্রমের বালক অতলস্পর্শী ধর্মীয় পুস্তকে সেতার বাজিয়েছিল,
আর তুমি যুক্ত আমি অজুর পরে নামাজের কাতারে
মাথায় ছিল চন্দ্রমল্লিকার টোপর,তোমার কপালে সিঁদুর
আমাদের দুবার বাসর হয়েছিল,
দুবার কি রৌদ্রস্নাত সত্তার যুদ্ধ হয়?
দুবার অসীম গহনলোকে,
দুবার শ্রান্তগভীর পুস্পলোকে???
তবুও আমরাই করেছিলাম এ পোরা দেশে দুবার বাসর যাপন..
সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



