দেশের এই মর্মান্তিক ঘটনাকে জোর করে ইন্ডিয়ার #র এর কাজ প্রমান করতে চাওয়ার মানে কি? এটা কি নির্বুদ্ধিতা নাকি সজ্ঞানে ভারত কিংবা আমেরিকার ঘাড়ে দোষ চাপিয়ে ইসলামের কলঙ্কক মুছার চেষ্টা? #আইএস ইসলামকে রিপ্রেজেন্ট করে এটা কেউ বলে না, কিন্তু আপনারা যেইভাবে আইএসের দোষ গোপন করতে উঠে পরে লেগেছেন তাতে এটাই বুঝায় যে আইএস ইসলামকে রিপ্রেজেন্ট করে তাই ইসলামকে রক্ষা করতে অন্যের ঘাড়ে দোষ চাপাচ্ছেন.
দয়াকরে চোখের সামনে যা দেখেছেন সেটাকে মনের ভিতর পোষা ঘৃণা দিয়ে বিচার করবেন না.
সাদাকে সাদা বলুন কালোকে কালো.
আর হ্যা, মনে মনে এটা ভেবে শান্তি পাইয়েন না যে, আমি যেহেতু কুরআনের আয়াত পারি কাজেই আমি কখনো এমন পরিস্থিতিতে পড়লে আইএস আমাকে ছেড়ে দিবে, একবার খেয়াল করে দেখুন ইরাক আফগান আর পাকিস্তানের ঘটনা সমূহের কথা. মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, হাসপাতাল কোন কিছুই বাদ থাকে না তাদের আক্রমন থেকে.
গত পাঁচ বছরে জুমার নামাজরত অবস্থায় কতজন মুসল্লি প্রাণ হারাইছে চিন্তা সেটা হিসেবে করে তারপর আইএসকে সাপোর্ট দিন.
সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০১৬ রাত ৮:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


