somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ঠেলাগাড়ির পাইলট
সুন্দর শিরোনামের কিছু নাই। সুন্দর মানুষের সুন্দর শিরোনাম থাকে। আমারে আমি একটা কুকুরের থেকে বেশী কিছু ভাবি না। যেদিন মানুষ বলে ভাববো নিজেকে সেদিন বরুণাকে নিয়ে কিছু লিখবো।

উইলবার স্মিথের টাইটা সিরিজ

১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




যারা আমার মত মিশরপ্রিয় মানুষ। যাদের কিনা মিশর নিয়ে কৌতহুলের শেষ নেই তাদের কাছে মিশর নিয়ে যে কোন বইই পরম আরাধ্য।
ছোটোকাল থেকেই হ্যাগার্ডের বইগুলো আমার কাছে মিশর নিয়ে লেখা সেরা বই ছিলো।
যেহেতু দেশের বাইরে থাকি তাই চাইলেও হার্ড বুক কিনতে পারবো না। তাই পিডিএফই ভরসা।
গত মাসে কোন এক বিকেলে বাংলা পিডিএফ বইয়ের সাইট গুলো ঘুরছিলাম । বরাবরই অনুবাদ বই আমার পছন্দের। এই ক্যাটাগরিতে ঘুরছিলাম। এমন সময় পেলাম মিশর নিয়ে একটি বই নাম "রিভার গড"। খুব আগ্রহ জাগলো নামটা দেখে। ডাওনলোড করে নিলাম। সেইদিন আর পড়তে

পারিনি।
শনিবার আমার ডিউটি অফ থাকে । তাই শুক্রবার রাতে এসে পড়তে শুরু করলাম। চিন্তা নেই কারন কাল বন্ধ। রাতে পড়া স্টার্ট করলাম। যখন ঘড়ির দিকে তাকালাম দেখলাম সময় ভোর ছয়টা। কোথা দিয়ে যে ছয়টা ঘন্টা কেটে গেছে টেরই পেলাম না।
খাওয়া দাওয়া কিছুই হয় নাই।
এতোটাই মুগ্ধ ছিলাম আমি বইটার প্রতি।
লেখকের লেখনী,পুরনো মিশর, এক দাস টাইটা,রানী লসট্রিস,লর্ড ট্যানাস,হিকসদের আক্রমন,মিশরে প্রথম ঘোড়ার রথ,বিশাল এক গোষ্ঠী নিয়ে মিশরের রানী লসট্রিসের দেশ ত্যাগ,আবার দেশে প্রত্যবর্তন। মানে এক কথায় আমি মোবাইলের স্ক্রিনের দিকে মন্ত্রমুগ্ধের মত তাকিয়ে ছিলাম।
অসাধারন এক বই। এক কথা অসাধারন । এর বেশী বিশেষন দেবার মত ভাষা আমার ছিলো না তখন। যাই হোক খুজে জানতে পারলাম এটা একটা সিরিজ। সিরিজের নাম টাইটা সিরিজ।
আরো পেলাম একই সিরিজের চারটা বই।

মিশর নিয়ে উইলবার স্মিথের লেখা পাচটি বই। পাচটিই টাইটা সিরিজ।
বইগুলো হচ্ছেঃ

১- River God (প্রকাশঃ ১৯৯৪)
২-The Seventh Scroll (প্রকাশঃ ১৯৯৫)
৩-Warlock (প্রকাশঃ ২০০১)
৪- The Qouest ( প্রকাশঃ ২০০৭)
৫- Desert God ( প্রকাশঃ ২০১৪ )

রিভার গডের অল্প ধারনা আগেই দিয়েছি।


দা সেভেন্থ স্ক্রলঃ এই সিরিজের মধ্যে দা সেভেন্থ স্ক্রল একটু অন্যরকম । অন্যরকম বলছি এই কারনে এইটা মিশর সিরিজ হলেও প্রাচীন মিশর নিয়ে নয়। এই বইটাতে দেখা যায়। আধুনিক যুগে এক মিশরী নারী এবং এক ইংল্যান্ডের ধনকুবের যায় টাইটাকে অনুসন্ধান করে তার সব উদ্ধার

করতে। এরই মধ্যে রানী লসট্রিসের সমাধি আবিস্কার হয়ে গেছে।
তার সমাধির প্যাপিরাস পড়ে আধুনিক পৃথিবি জানতে পেরেছে টাইটা নামের এক জিনিয়াসের নাম।

ওয়ারলকঃ এই বইয়ে দাস টাইটা জাদুকর তথা ম্যাগাসে পরিনত হয়। রানী লসট্রিসের মৃত্যুতে টাইটা এক পাহাড়ে চলে যায় ধ্যান করতে। অনেক দিনের সাধনার পর সে অলৌকিক শক্তির অধিকারি হয়। এবং ম্যাগাসে পরিনত হয়। অন্যদিকে রানী লসট্রিসের নাতি নেফার কে নিয়ে শুরু হয়

ষড়যন্ত্র। তাকে বাচানোর দায়িত্ব নেয় ম্যাগাস টাইটা।

The Qouest: এই বইতে দেখা যায় জাদুকর টাইটা তার সংগী মেরেনকে নিয়ে বিশ্বভ্রমনে বেড়িয়ে পড়ে। ততদিনে সে অন্তঃচক্ষু লাভ করেন। আরো শক্তিশালী ম্যাগাসে পরিনত হয় টাইটা। মেরেনকে নিয়ে সাত বছর পর প্রিয় মিশরে চলে আসেন টাইটা। এসে দেখেন মহানদী নীলনদ

শুকিয়ে গেছে,রাজ্যে মহামারী। এক সময় জানতে পারেন এসবের পেছনে আছে এক মহিলা জাদুকর। যে কিনা মিথ্যার দাস। তাকে থামাতে নীলনদের জন্মস্থানে যান টাইটা। যেখানে সে পায় লসট্রিসকে যার কিনা আবার পুনর্জন্ম হয়েছে।

ডেজার্ট গডঃ দুর্ভাগ্যজনকভাবে এই বইটি এখনো পড়া হয়ে উঠেনি ।

উইলবার স্মিথের আরো অসংখ্য বই আছে। কিন্তু তার মিশর নিয়ে লেখা টাইটা সিরিজ আমার সব থেকে প্রিয়।

হ্যাগার্ডের প্রতি পুর্ন শ্রদ্ধা নিয়ে বলছি উইলবার স্মিথের লেখা আমার কাছে হ্যাগার্ডের থেকেও ভালো লেগছে। (হ্যাগার্ড প্রেমীদের কাছে ক্ষমাপ্রার্থী। এটা একান্তই আমার ব্যাক্তিগত মতামত। :) )

বেচে থাকো উইলবার স্মিথ। :)
বেচে থাকো টাইটা। :)
সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৩৮
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রিয় কন্যা আমার- ৯১

লিখেছেন রাজীব নুর, ২৩ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৩৯

প্রিয় কন্যা আমার, আজ ইদের দিন!
একমাস ধর্মপ্রাণ মুসলমানেরা সিয়াম সাধনা করেছে। রমজান মাস মূলত সংযমের মাস। ফাজ্জা কাউকে আমি দেখিনি সংযম করতে। রমজান মাসে সবাই বিলাসিতা করেছে। খাওয়া দাওয়া... ...বাকিটুকু পড়ুন

আজ ও আগামী

লিখেছেন আবু সিদ, ২৩ শে মার্চ, ২০২৬ দুপুর ২:১৫

অন্যের হাতে নিজেকে সমর্পণ করো না, মানুষ !
অন্যের হাতের শিল্প হয়ো না।
অন্যের চোখে বিশ্ব দেখ না,
অন্যের সুর-নৃত্যে আর দুলো না।
নিজেকে খুঁজে নাও তুমি!
বুঝে নাও নিজের... ...বাকিটুকু পড়ুন

আমরা কি সত্যিই দেখি, নাকি যা বিশ্বাস করি কেবল সেটাই দেখি ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে মার্চ, ২০২৬ দুপুর ২:২৯


গাজীপুরের কালিয়াকৈরে কমলা বেগম ঈদের সকালে গোরুর মাংস রান্না করতে বসেছিলেন। গতবছর কোরবানির ঈদে মানুষের বাড়ি থেকে চেয়ে আনা মাংস, মাসের পর মাস পাশের বাড়ির ফ্রিজে থাকা, এখন... ...বাকিটুকু পড়ুন

চলমান যুদ্ধ পরিস্থিতি অস্থিতিশীল বিশ্ব এবং এর মাঝেই আমাদেরকে একটু আনন্দ নিশ্চিত করতে হবে

লিখেছেন শোভন শামস, ২৩ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৫৯








ইরান ও আমেরিকার মধ্যে চলমান যুদ্ধ চতুর্থ সপ্তাহ অতিক্রম করছে। যুদ্ধের তীব্রতা না কমে বরং পারস্পরিক... ...বাকিটুকু পড়ুন

ডার্ক ওয়েব সংবাদ : অনুসন্ধানী রিপোর্ট

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৪ শে মার্চ, ২০২৬ ভোর ৫:১২

ডার্ক ওয়েব সংবাদ : অনুসন্ধানী রিপোর্ট এর সত্যতা কতটুকু ?
সাধারণ মানুষ জানতে চায় !




বাংলাদেশ কি বিক্রি হচ্ছে ডা*র্ক ওয়েবে ?
Redlineinvestigation নামে ডা*র্ক ওয়েবের কেবল ফাইলে চাঞ্চল্যকর রিপোর্ট ফাঁস... ...বাকিটুকু পড়ুন

×