বৃষ্টি, বর্ষা, বন্যা
২২ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্রথমে যে এসেছিল তার নাম বৃষ্টি। স্বল্পক্ষণা বৃষ্টি। চঞ্চল ও শীতল। দমকা হাওয়ার মত এসেই চলে গেল। ভিজতেই পারলাম না। তবুও যে দুএক ফোঁটা গায়ে লেগেছিল তার পরশ এখনও বেঁচে আছে, অনুভবে। মেঘমালাকে কতবার বলেছি ফিরিয়ে দাও না সেই বৃষ্টিকে। আমি ভিজতে চাই ওতে, অবারিত ভালবাসায়। মেঘমালা আমার কথা শোনে নি।
অপেক্ষায় ছিলাম বৃষ্টির। কিন্তু ধীরে ধীরে এলো বর্ষা। মায়াবী বর্ষা। কদম ফুলের বর্ষা। বৃষ্টিকে খুঁজছি বলে শতবার বৃষ্টি সেজে আমার সামনে এসেছে সে। চোখের জলে আমার চারপাশ শীতল রাখতে কত চেষ্টাই না করেছে বর্ষা। আমি বুঝতে পারিনি ওর ভালবাসা। আমি খুঁজে চলেছি ভালবাসার দুএক ফোঁটা পরশ পাওয়া সেই বৃষ্টিকে। রিমঝিম সেই স্বল্পক্ষণা বৃষ্টিকে।
হঠাৎ কি জানি কি হল। বৃষ্টি বর্ষাকে ভুলে ছুটলাম এক আলেয়ার পিছে। সাঁতার জানি না বলে ডুবে গেলাম ওর প্রেম রূপ বিরহের অথৈ জলে। সে আর কেউ নয়, ওর নাম বন্যা।
মেয়ে, এত রূপ কেন তোমার? বৃষ্টি, বর্ষা, বন্যা।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে...
...বাকিটুকু পড়ুনঅচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর...
...বাকিটুকু পড়ুন
ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘
পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক...
...বাকিটুকু পড়ুনকাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুন