Click This Link
দ্বিতীয় পর্ব......
Click This Link
তৃতীয় পর্ব.....
Click This Link
অনন্য সুন্দর লুজান এ অনেক সময় কাটানোর পর পাশের প্যানারমা ক্যাফেতে এককাপ কফি খেয়ে চাঙ্গা হয়ে হাটতে শুরু করলাম অলিম্পিক সিটির উদ্দেশ্যে। খুব বেশী হাটার দরকার হয়না......লেকের সৈান্দর্য এর সাথে যোগ হয় প্রাকৃতিক বৃক্ষ এর অপরুপ এক combination। কয়েক বছর আগে Olympic হয়েছিল তার স্মৃতিকে ধরে রাখতে এ স্পট। ছোট ছোট পাহাড় ঘেরা প্রকৃতির সাথে আধুনিক স্থাপত্য.....দৃষ্টির সীমানায় সীমাহীন জলরাশি......লাল হলুদ সবুজ বৃক্ষ এর এক অপরুপ সমারহ...হয়তো স্বর্গের খুব কাছের.....।
হঠাৎ এক বাঙ্গালী ভাইয়ের সাথে দেখা..আমাদের বাংলায় কিচির মিচির শুনে এগিয়ে আসলো.......। তার এখানে আসা আর হাড়ভাঙ্গা পরিশ্রম এর কাহিনে শুনে খুব খারাপ লাগলো.........এ সৈান্দর্য উপভোগ করার সময় তার নেই...পেটের ধান্দায় ব্যাস্ত থাকতে হয় সারাদিন। হায়রে আমরা তাদের রক্তের বিনিময়ের টাকা কিভাবে ফুর্তি করি উড়াই...........হাজার হাজার কোটি টাকা ব্যাংক লোন দেই..........।
লুজান দেখে ফিরতি পথে ওল্ড টাউন এ নামলাম মানে আমদের পুরান ঢাকা আর কি......শুধু পার্থক্য ওরা ওদের ওল্ড টাউনকে একই রকম রেখেছে আর আমরা আধুনিক নগরীর নামে বহুতলা ভবন বানিয়ে ওল্ড টাউনের ঐতিয্য ধবংস করছি।ওল্ড টাউন যেভাবে গড়ে উঠেছিল ওরা সেভাবেই রেখে দিয়েছে...এতটুকু পরিবর্তন নেই...পুরানো দালান কোঠা...দোকান..রাস্তা... । ওল্ড টাউনের গাড়ি চলাচল নিষেধ তাই কোথাও গাড়ি নেই এখানে.....শুধু হাটা...আর পুরনো ঐতিয্য দেখা। গাড়ির ধাক্কা নেই, জ্যাম নেই, বাসের হর্ন নেই, ফুটপাথে হকার নেই....আহা আমাদের দেশে যদি এমন হতো...কেউ কি পরিবার পরিজন ছেড়ে বিদেশ থাকতো। অবশ্য হবেই না কেন..এতো বড় দেশ আর লোকসংখ্যা হাতেগোনা। আমাদের কর্তা ব্যক্তিরা যদি এদিকটায় একটু নজর দিতেন..। ওল্ড টাউনের মার্কেট কর্নার ও মারাত্বক দাম... ... আমাদের দেশের সাথে compare করলে কিছু কিনতে পারবেন না কিন্তু সুইস এর অন্যান্য শহরের সাথে compare করলে কিছু কিনতে পারবেন কারন এখানে কিছু কম দাম।
আরেকটা জিনিস আমার সুইস এ ভালো লেগেছে আগের কাঠামো অপরিবর্তিত রেখে আধুনিক স্থাপত্য তৈরী অর্থাৎ পুরোনাটা একই জায়গায় রেখে নতুন মডেলটা তৈরী অথবা পুরোনাটা একই রেখে আধুনিক সুযোগ সুবিধা দেয়া। ওল্ড টাউন এ হাটতে হাটতে সন্ধ্যা গড়িয়ে এলো বুঝতেই পারিনি......এবার ফেরার পালা....নাহ্..ফিরতে কিছুতেই মন চায়না।
আজ এ পর্যন্ত.......আবার নতুন কিছু নিয়ে আসবো আপনাদের কাছে.....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

