somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সোহানী
হাজার হাজার অসাধারন লেখক+ব্লগারের মাঝে আমি এক ক্ষুদ্র ব্লগার। পৈত্রিক সূত্রে পাওয়া লেখালেখির গুণটা চালিয়ে যাচ্ছি ব্লগ লিখে। যখন যা দেখি, যা মনে দাগ কাটে তা লিখি এই ব্লগে। আমার ফেসবুক এড্রেস: https://www.facebook.com/sohani2018/

লিখাটি দেশের সবচেয়ে অবহেলিত প্রাণির জন্য..........

১৭ ই আগস্ট, ২০১৯ সকাল ৯:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কিছু কথা: সিরিজটি শুরু করেছিলাম সেপ্টেম্বর ২০১৩ তে আর শেষ পর্ব লিখেছিলাম এপ্রিল ২০১৪। এর মাঝে অনেক কিছু লিখলেও ওই সিরিজটি আমার খুব প্রিয় কারন ওটি লিখেছিলাম অনেক দরদ দিয়ে, আগ্রহ নিয়ে। সময়ের স্রোতে ওই লেখাগুলোতে আর উকিঁ দেয়া হয়নি। কিন্তু প্রিয় ব্লগার শ্রদ্ধেয় খায়রুল আহসান ভাই প্রায় আমার সে সিরিজগুলো পড়েন ও মন্তব্য করেন। আর তার কল্যাণে আবারো আমার পড়া হয় ও নিজের ভুলত্রুটিগুলো চোখে পড়ে। আর সিরিজগুলো আবার পড়ার পর মনে হলো এগুলোর এখনো খুব দরকার....... যদিও অনেক পরিবর্তন হয়েছে ২০১৩ থেকে ২০১৯ কিন্তু মূল বিষয়ের কোন পরিবর্তন হয়েছে বলে আমার মনে হয়নি। আর সেকারনেই আবার শেয়ার করার লোভ সামলাতে পারলাম না পাঠক কূলের সাথে।
-
-
-
হাঁ. সিরিজটি দেশের সবচেয়ে অবহেলিত প্রাণি বেকারদেরকে নিয়ে। ওদেরকে কিছু আলোর দিশা দিতে চেয়েছিলাম। সরকার বা উচ্চ পর্যায়ে বেকারদেরকে নিয়ে কোন চিন্তা ভাবনা আজও আমি দেখিনি। যেন, ওদের দায়ভার শুধু ওদের আর তাদের পরিবারের। আর কারোই কিছু করার নেই। কিন্তু সত্য হলো দেশে যদি চাকরীই তৈরী না হয়, ইন্ডান্ট্রি না হয়, ব্যবসার পরিবেশ তৈরী না হয় তাহলে এ বেকার ছেলেপেলেরা কার কাছে যাবে? কিছু বুঝলাম চাচা মামার দৈাড়ে চাকরী পাবে। কিন্তু তাদের সংখ্যা কত পার্সেন্ট? আর বাকিরা??? খুব মন খারাপ লাগে, খুব হতাশ লাগে ওদের জন্য। কি সম্পদ আমরা অবহেলায় হারাচ্ছি। আজ যারা হতে পারতো দেশের সম্পদ তারাই আজ দায়...........

সিরিজগুলো.........

HSC বা SSC পাশ করে যারা CAT পড়তে চাও তাদের জন্য ফ্রি উপদেশ /:)/:) ...পর্ব-১

CAT বা ACCA যারা পড়তে চাও তাদের জন্য ফ্রি উপদেশ /:)/:) ...পর্ব-২

CAT বা ACCA যারা পড়তে চাও তাদের জন্য আগ বাড়ায়ে ফ্রি উপদেশ ...পর্ব- শেষ

HSC এর বন্ধুরা একটু সাবধানে পা ফেল....... পর্ব-১

কেরিয়ার কাউন্সিলিং বা বেকার বন্ধুদের জন্য ফ্রি উপদেশ (যারা স্বকার তাদের জন্য ও) ........ পর্ব-২

বেকারত্ব- একটি অভিশাপ কিন্তু এর জন্য আমি আপনি কতটুকু দায়ী.. পর্ব-৩

বেকার বন্ধুদের জন্য ফ্রি উপদেশ (যারা স্বকার তাদের জন্য বোনাস) ........ পর্ব-৪

বেকার বন্ধুদের জন্য ফ্রি উপদেশ (এ পর্ব শুধুমাত্র মেয়েদের জন্য ছেলেদের প্রবেশ সম্পূর্ন নিষেধ) ........ পর্ব-৫

বেকার বন্ধুদের জন্য ফ্রি উপদেশ (এ পর্ব বিশেষভাবে মেয়েদের জন্য ছেলেদের প্রবেশের কোন প্রয়োজন নেই) ........ পর্ব-৬

বেকার বন্ধুদের জন্য ফ্রি উপদেশ (সিভি রাইটিং) ........ পর্ব-৭

বেকার বন্ধুদের জন্য ফ্রি উপদেশ (সিভি রাইটিং) ........ পর্ব-৮

বেকার বন্ধুদের জন্য ফ্রি উপদেশ (সিভি রাইটিং-শেষ পর্ব) ........ পর্ব-৯

বেকার বন্ধুদের জন্য ফ্রি উপদেশ - (ইন্টারভিউ প্রসেস) ........ পর্ব-১০


আখেনাটেন ভাই এর এ লিখায় চামড়ার কু-বাণিজ্য ও কর্তৃপক্ষের অবহেলা-অব্যবস্থাপনা!!! চাঁদগাজী ভাই এর মন্তব্য ও রাজিব নূর ভাই এর প্রতিমন্তব্য দেখেও লিখাগুলো মনে পড়লো।

এ লিখায় উনাদেরকে স্মরণ করছি। ব্লগের খরা বা বন্যা বা বৃষ্টি বা রৈাদ্দজ্জল সকল সময়েই চাঁদগাজী ভাই ও রাজিব নূর ভাই কে পাই। দিনের একটি বড় সময় ব্লগে দেয়া একটি বিশাল ব্যাপার।

সবাই ভালো থাকেন।

পিক ক্রেডিট: আমি

বি:দ্র: ছবিটি সোজা করিতে বলিয়া লজ্জা দিবেন না কারন বহুত চেস্টা তদ্বিরের পরও উনি বাঁকাই অবস্থান নিয়েছেন ..... কিছুতেই সোজা করিতে পারিলাম না..... :(( :#

কৃতজ্ঞতা: ডঃ এম এ আলী ভাই, যিনি সবসময়ই যেকোন প্রয়োজনে সাহায্যের হাত বাড়িয়ে দেন। ছবিটি উনি সোজা করে দিয়েছেন। আর বেকারত্ব বা দেশের চাকরীর সুযো সৃষ্টি নিয়ে চমৎকার একটি পোস্ট আছে। সবাইকে অনুরোধ লিখাটি পড়ান জন্য। লিংক...
সরকারী-বেসরকারী চাকুরীতে সুযোগ সুবিধার সমতা বিধানের প্রতিশ্রুতি দিয়ে রাজনৈতিক দলসমুহের নির্বাচনী ইসতেহার এখন সময়ের দাবী !!!
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০১৯ রাত ২:৫৮
১৬টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড় আমি ভালোবাসি

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৫ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৪৩

পাহাড় আমি ভালোবাসি
...........................................



চললাম তবে তোমার সাথে,
হাতটি রেখে হাত বাড়াতে।
পিছুটানের বাঁধন ছিঁড়ে,
হারাবো ওই মেঘের ভিড়ে।

পাহাড় চূড়ায় রোদের হাসি,
শুনছো ! তোমায় ভালোবাসি।
চলবে নদী আপন বেগে,
নতুন কোনো আশার মেঘে।

ইচ্ছেগুলো পাক না ডানা,
আজকে... ...বাকিটুকু পড়ুন

পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ কি?

লিখেছেন রাজীব নুর, ০৫ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:২১



এই মুহুর্তে আমি গাজীপুর যাচ্ছি।
সময় সকাল দশটা। রবিবার। রাস্তায় জ্যাম যেতে অনেক সময় লাগবে। লাগুক। সমস্যা নেই, হাতে অনেক সময় আছে। আজ আমার কোনো কাজ নেই। বউ বাচ্চা বাসায়... ...বাকিটুকু পড়ুন

নির্বাসিত নক্ষত্রের শহর !

লিখেছেন দানবিক রাক্ষস, ০৫ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:২৯



রাতের শেষে যে শহর জেগে থাকে
তার ভাঙা নীয়ন আলোয়
আমি দেখেছি মানুষের মুখ—
অথচ দেখিনি মানুষ ।
দেখেছি ক্লান্ত আত্মারা,
ধীরে ধীরে আত্মহুতি দেয় প্রতিরাতে।

চারদিকে শব্দ ছিল,
হাজার কথার বিষাক্ত ভিড় ছিল,
কর্পোরেট... ...বাকিটুকু পড়ুন

"তোমরা আমাদের মানুষদের কেন খুন করলে?"

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই জুলাই, ২০২৬ রাত ৮:০১

জাপানের মানুষেরা আজও বুঝতে পারে নাই, কেন তাঁদের ছেলেমেয়েদের এভাবে হত্যা করা হলো। সেই দেশের মুরুব্বীরা এখনো এই প্রশ্নের উত্তর খুঁজে ফেরেন। আক্ষেপ করেন। আমার বোনের জামাই জাপানে পোস্ট ডক... ...বাকিটুকু পড়ুন

শত্রুর শত্রু

লিখেছেন তানভীর রাতুল, ০৬ ই জুলাই, ২০২৬ সকাল ৯:১৪

উগ্রবাদী আর উদারবাদী, দুটি ইসলামই একই রাজনীতি করে। তাবলীগ জামাতের লোকটি মাঠে এসে বলে মেয়েদের ফুটবল হারাম। তারপর বিশ্বকাপে সৌদি আরবকে সমর্থন করে রাস্তায় নামে। এই দুটি আচরণ পরস্পরবিরোধী নয়।... ...বাকিটুকু পড়ুন

×