somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পুলিশ ব্যস্ত আকাশ, বিকাশ, ডন, বাঁধন, রিপনের গল্প তেরিতে জঙ্গিরা ব্যস্ত নতুন হত্যার নেশায়

০৮ ই জুলাই, ২০১৬ রাত ১২:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চোখ বুজলেই কি প্রলয় বন্ধ হয়? সুশীলদের আগে ধারনা ছিল মাদ্রাসা ছাত্ররাই জঙ্গি হয় কিন্তু সে ধারনা বদলে দিয়ে। খবরে দেখলাম শান্তিনিকেতনের ছাত্রও আইএস’র সদস্য,ডেল নায়লা নাঈমের সাবেক স্বামী দন্ত চিকিৎসকও আইএসএর সদস্য। একটি পক্ষ জঙ্গিবাদের জন্য দোষারপ করছে বিএনপি জামায়াতকে। বাংলাদেশে আইএসএর অস্তিত্ব অস্বীকার করছে। জঙ্গিবাদ সমস্যা তো শুধু বাংলাদেশেই নয়। এটা বৈশ্বিয়িক সমস্যা। হ্যা, আইএস বাংলাদেশে আছে এটা স্বীকার করলে আন্তর্জাতিক সমস্যায় পড়তে পারে দেশ। তাই বলে প্রকৃত সত্য কতক্ষন চাপিয়ে রাখা যায়? সত্যকে কতক্ষন আড়াল করা যায়? দেশে পুলিশ, গোযেন্দারা ব্যস্ত বিএনপি জামায়াত নিধন এবং ক্রসফায়ার নাটক মঞ্চস্ত করা নিয়ে আর এদিকে জঙ্গিরা দেশটা ছিড়ে ছিড়ে খাচ্ছে। ঈদের জামায়াতের হামলা করছে। ঈদের জামায়াতের হামলাকারীরা অস্ত্র নিয়ে নিবিঘ্নে চলাচল করলেও পুলিশ তাদের ধরতে পারেনা। এই পুলিশই জঙ্গি ধরার নামের ১৩/১৪ হাজার সাধারণ মানুষ গ্রেফতার করতে পারে।আর জঙ্গিরা একের পর এক হামলা চালালেও গোয়েন্দারা আগাম কোন তথ্য দিতে পারছে।খালেদার সীম বায়োমেট্রিক কেন হয়নি সে প্রশ্ন তোলে সরকারের মন্ত্রীরা আর জঙ্গিরা বায়োমেট্রিক সীম দিয়েই আইএসএর সদর দপ্তরে যোগাযোগ করে বলেই ধারনা!খালেদার সীম বায়োমেট্রিক করানোই কি মন্ত্রীর লক্ষ্য? সব কিছুতে বিরোধী মতের উপর দোষ চাপালেই হবে না।গুলশানের নিহত এক জঙ্গী আওয়ামীলীগ নেতা ছেলে। ছেলে নিঁখোজ থাকায় ছেলেকে উদ্ধারের জন্য স্বরাষ্ট্র মন্ত্রী, আইজিপিসহ অনেকের কাছেই সহায়তা চেয়েছিলেন আওয়ামীলীগের ওই নেতা কিন্তু পুলিশ তার ছেলেকে উদ্ধার করতে পারেনি।গুলশান হামলায় নিহত আরেক জঙ্গী নিঁখোজের পর থানায় জিডি করেছিল তার পরিবার। তাকেও উদ্ধার করতে পারেনি। ওই জঙ্গি আইএস’এ যোগ দিয়েছে এমন খবর প্রকাশ করেছিল ‘বাংলাদেশ প্রতিদিন’ কিন্তু পুলিশ গুরুত্ব দেয়নি।অবশেষে সেই জঙ্গির ছবি পাওয়া গেলো আইএসএর ওয়েবসাইটে।পুলিশ যখন ব্যস্ত আকাশ, বিকাশ, ডন, বাঁধন, রিপনের গল্প তেরিতে আর জঙ্গিরা হয়তো মুচকি হেসে নতুন কোন হত্যার নেশায় মাতে। দেশের কোথাও কোন হামলা হলেই তথ্য প্রমান ছাড়াই বিএনপি জামায়াত করেছে বলে প্রচার করা হয়। এই ধারনা বদলে ফেলার সময় এসেছে। সম্প্রতি গুলশানে আর্টিজান রেস্তোরার হামলাকারীদের প্রশংসা করে প্রচারিত ভিডিওতে তিন তরুণের একজন তাহমিদ সাবেক নির্বাচন কমিশনার সফিউর রহমানের ছেলে। কেবল তাই নয়, সে শান্তিনিকেতনে পড়েছে, বাংলাদেশের জনপ্রিয় রিয়েলিটি শো ক্লোজ আপ ওয়ানের প্রথম আয়োজনে সে শীর্ষ ১৫ কণ্ঠশিল্পীর মধ্যে ছিল। তার বাবা ছিলেন সাবেক সচিব। এই সফিউর রহমানের ছিলেন বিএনপি বিরোধী আমলাদের সংগঠন ‘জনতার মঞ্চে’র অন্যতম সংগঠক। সুতরাং জঙ্গিবাদের জন্য শুধু বিএনপি-জামায়াতকে দোষ দিয়ে লাভ নেই। মাদকের মত জঙ্গিরা ছড়িয়ে পড়ছে সমাজের সব স্তরে। এই জঙ্গিদের মোকাবেলায় দরকার জাতীয় ঐক্য।
১. Click This Link
২। Click This Link
. ৩. Click This Link
সর্বশেষ এডিট : ০৮ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৩৩
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

×