somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অধ্যাপক বীরেণ দাশ শর্মার পরিচালনায় 'ফিল্ম অ্যাপ্রিসিয়েশ' ও 'চিত্রনাট্য রচনা' কর্মশালার আয়োজন করছে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০০৫ সালের কথা; তখনও ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি'র জন্ম হয়নি। তখন আমাদের আড্ডার প্রধান কেন্দ্র ছিল বিশ্বসাহিত্য কেন্দ্র। কেন্দের চলচ্চিত্র চক্রে ছবি দেখার কাজটি ছিল নিয়মিত। অন্যান্য জায়গাগুলো যেমন ফরাসি সাংস্কৃতিক কেন্দ্র, জার্মান ও রাশিয়ান সাংস্কৃতিক কেন্দ্রগুলোতেও নিয়মিত ছবি দেখার আয়োজনে সদলবলে যোগ দেয়া হত। চলচ্চিত্র দেখা ও পড়ার একটা চেষ্টা ছিল আমাদের মাঝে। অনেক আড্ডা হত। বন্ধুদের অনেকেই কেন্দ্রের চলচ্চিত্র চক্রের সাথে যুক্ত ছিলো সে কারণে আড্ডাগুলোও হত কেন্দ্রের ছাদে। কখনও কখনও আজিজের বারান্দায়। সে সময় বিশ্বসাহিত্য কেন্দ্রে একটি স্বল্পমেয়াদী 'ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স' আয়োজন করা হয়। কোর্সের পরিচালক ছিলেন কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম এন্ড টেলিভিশন ইন্সটিটিউটের শিক্ষক অধ্যাপক বীরেণ দাশ শর্মা। তিনি প্রয়াত চলচ্চিত্রকার তারেক মাসুদের অন্যতম ঘনিষ্ঠ বন্ধু। মূলত তারেক ভাই এই যোগাযোগ ঘটিয়ে দিয়েছিলেন। সেই কোর্সের মাধ্যমে অধ্যাপক বীরেণ দাশ শর্মাকে কাছ থেকে দেখা এবং শেখা। তিনি খুব সহজ এবং সরলভাবে আমাদের অনেকের ভেতরে কিছু করবার আগ্রহ তৈরি করেছিলেন। যা পরবর্তীতে খুব অল্পদিনের মাথায় 'ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি'র জন্ম হওয়ার প্রেরণা হিসেবে ভূমিকা রেখেছিলো।

২০০৫ এর সেই স্বল্পমেয়াদী 'ফিল্ম অ্যাপ্রিসিয়েশন' অনেক ফলপ্রসূ হয়েছিল বলা যায়। মাঝখানে অনেকগুলো বছর চলে গেছে। আজকে ২০১৬ সাল। এতদিনে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি প্রায় ১০ বছর অতিক্রম করছে। দেশে সারাবছর ক্রিয়াশীল থাকবার মত সংগঠন খুব হাতেগোনা; গত ১০ বছরে সেই হাতেগোনা সংগঠনগুলোর একটিতে পরিনত হতে পেরেছে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি।

গতবছর থেকে ভাবছিলাম অধ্যাপক বীরেণ দাশ শর্মাকে আবার ঢাকায় আমন্ত্রণ জানাব। কিন্তু নানারকম অসুবিধার কারণে তা হচ্ছিল না। আনন্দের সাথে জানাচ্ছি যে অধ্যাপক বীরেণ দাশ শর্মাকে অবশেষে আমন্ত্রণ জানাতে পেরেছি। অতিথি হিসেবে তিনি আগামী ৮ মার্চ ঢাকায় আসবেন। থাকবেন ১৩ তারিখ পর্যন্ত। ১০ বছর পর তিনি ঢাকায় একটি স্বল্পমেয়াদী 'ফিল্ম অ্যাপ্রিসিয়েশন' ও একটি 'চিত্রনাট্য রচনা' কর্মশালা পরিচালনা করবেন। 'ফিল্ম অ্যাপ্রিসিয়েশন' কর্মশালাটি অনুষ্ঠিত হবে আগামী ৯ ও ১০ মার্চ এবং 'চিত্রনাট্য রচনা কর্মশালা' অনুষ্ঠিত হবে ১১ ও ১২ মার্চ। যৌথভাবে এই আয়োজন করছে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

আশা করছি দুই একদিনের মধ্যে আয়োজনের বিস্তারিত তথ্য সকলের সাথে বিনিময় করতে পারব। আয়োজনটি সফল ও কার্যকর করে তুলতে সকলের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করি!
সর্বশেষ এডিট : ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×