ফিল্ম অ্যাপ্রিসিয়েশন ও চিত্রনাট্য রচনা কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান
০৯ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
চলচ্চিত্রবিদ্যার বিভিন্ন বিষয়ে পাঠদান এবং চিত্রনাট্য রচনা প্রশিক্ষণের জন্য দুটি স্বল্পমেয়াদী চলচ্চিত্র কর্মশালার আয়োজন করা হয়েছে। বাংলাদেশ ফিল্ম স্কুলের সহযোগিতায় এই কর্মশালা আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি। কর্মশালা দুটি পরিচালনা করবেন ভারতের সত্যজিৎ রায় ফিল্ম এন্ড টেলিভিশন ইন্সটিটিউটের প্রখ্যাত শিক্ষক অধ্যাপক বীরেন দাশ শর্মা।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান আজ ৯ মার্চ ২০১৬, বুধবার, বিকাল ৩টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে আয়োজন করা হয়েছে। ৪ দিনব্যাপি এই কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বরেণ্য চলচ্চিত্রকার ক্যাথরিন মাসুদ। অনুষ্ঠানে আলোচনা করবেন চলচ্চিত্র গবেষক ও সমালোচক অধ্যাপক সাবরিনা সুলতানা চৌধুরী এবং ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি’র সভাপতি ও কর্মশালার সমন্বয়ক বেলায়াত হোসেন মামুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
কর্মশালার প্রথম পর্যায় ‘ফিল্ম অ্যাপ্রিসিয়েশ’ হবে ৯ ও ১০ মার্চ, বুধ ও বৃহস্পতিবার, বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত এবং দ্বিতীয় পর্যায় ‘চিত্রনাট্য রচনা কর্মশালা’ হবে ১১ ও ১২ মার্চ, শুক্র ও শনিবার, সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হবে।
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমাদের দেশের বিখ্যাত চরমোনাইয়ের প্রাক্তন পীর সাহেব, মাওলানা ইসহাক, যিনি বর্তমান পীর রেজাউল করিম সাহেবের দাদা, এর লেখা একটা বই , "ভেদে মারেফাত বা ইয়াদে খোদা"। এ বইটার... ...বাকিটুকু পড়ুন

আপনার দিনের পর দিন ধর্মীয় লেখা পোস্ট করার কারণে -
হয়তো, আপনার কম্পিউটারটি স্বর্গে যেতে পারে।
কিন্তু, আপনার নিজে স্বর্গে যেতে হলে -
আপনার নিজের ধর্ম কর্ম করতে হবে।
ঠাকুরমাহমুদ
ঢাকা, বাংলাদেশ
...বাকিটুকু পড়ুন" আমার মা,আমার পৃথিবী "
মাঝেমধ্যে হঠাৎ করেই মাগো তুমি আমার স্বপ্নে এসে আমার হ্রদয় ছুঁয়ে যাও। সেদিন সারাটাক্ষন আমি আমার মায়ের মাঝে ডুবে থাকি। কোনো কাজে মন বসাতে পারিনা।
কিশের এতো... ...বাকিটুকু পড়ুন
সাম্প্রতিক সময়ের সোশ্যাল মিডিয়া ট্রেন্ডগুলো বেশ মজার। ট্রল আর মিমসের দুনিয়ায় প্রতিদিন নতুন নতুন বিষয় যুক্ত হচ্ছে যা আমাদের বিনোদনের খোরাক জোগায়। ওপরের তালিকার সাথে আরও কিছু চলমান মিমস... ...বাকিটুকু পড়ুন

ছবি- নিজস্ব সংগ্রহ
কেঊ এসে মেরে রেখে যাক তা চাই নি কখনো ।
তবুও সে আসে,মেরে ফেলে চলে যায়।
তখন খুব জোড় করে বেঁচে থাকি,
বলতে পারো জোড় করে বাঁচিয়ে রাখি নিজেকে।
জীবন কোন...
...বাকিটুকু পড়ুন