somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘নতুন চলচ্চিত্র নতুন নির্মাতা চলচ্চিত্র উৎসব’ এর সমাপনী শ্রেষ্ঠ নির্বাচিত চলচ্চিত্র পুরস্কার ও সম্মাননা প্রদান অনুষ্ঠান

২৮ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের চলচ্চিত্রের বছরব্যাপি প্রতিযোগিতামূলক উৎসব ‘নতুন চলচ্চিত্র নতুন নির্মাতা চলচ্চিত্র উৎসব ২০১৫-২০১৬’ এর সমাপনী আয়োজন আগামী ৩০ এপ্রিল ২০১৬, শনিবার, সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে। উৎসবটি এপ্রিল ২০১৫ থেকে শুরু হয়েছিল। ১২ মাসের এই প্রদর্শনীতে গত একবছরে ২২০টি চলচ্চিত্র জমা হয়েছিল। এর মধ্যে জুরি কমিটির বিবেচনায় নির্বাচিত ১৩৯টি চলচ্চিত্র প্রতিমাসের শেষ শুক্রবার প্রদর্শিত হয়েছে। বছরব্যাপি এই উৎসবে বাংলাদেশের ১৯৫ জন চলচ্চিত্রকার অংশগ্রহণ করেছেন।

‘নতুন চলচ্চিত্র নতুন নির্মাতা চলচ্চিত্র উৎসব ২০১৫-২০১৬’ এর সমাপনী আয়োজনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং শ্রেষ্ঠ নির্বাচিত চলচ্চিত্র নির্মাতাদের হাতে পুরস্কার তুলে দেবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আবুল মাল আবদুল মুহিত, এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চলচ্চিত্রকার ও উৎসবের জ্যেষ্ঠ জুরি সদস্য সৈয়দ সালাহউদ্দিন জাকী, আলোকচিত্রশিল্পী ও চলচ্চিত্রগ্রাহক আনোয়ার হোসেন এবং চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম।

উৎসবের সমাপনী অনুষ্ঠানের প্রারম্ভিক আলোচনা করবেন নতুন চলচ্চিত্র নতুন নির্মাতা চলচ্চিত্র উৎসবের পরিচালক ও ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি’র সভাপতি বেলায়াত হোসেন মামুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি’র মহাপরিচালক নাট্যজন লিয়াকত আলী লাকী।

উৎসবের ৩টি শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কারকে দেশের ৩ জন প্রয়াত বরেণ্য চলচ্চিত্র ব্যক্তিত্বের নামে প্রবর্তন করা হয়েছে। পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্র বিভাগে ‘জহির রায়হান শ্রেষ্ঠ কাহিনীচিত্র পুরস্কার’, প্রামাণ্যচলচ্চিত্র বিভাগে ‘আলমগীর কবির শ্রেষ্ঠ প্রামাণ্যচলচ্চিত্র পুরস্কার’, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে ‘বাদল রহমান শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পুরস্কার’ প্রদান করা হবে।

উৎসবের সমাপনী আয়োজনের পুরস্কার বিতরণ ও সম্মাননা প্রদান পর্বের শেষে উৎসবে শ্রেষ্ঠ নির্বাচিত ৩টি চলচ্চিত্রের প্রদর্শনীর আয়োজন থাকবে।

সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৪

লিখেছেন রাজীব নুর, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৪১



ফারাজা তাবাসসুম খান-
আজ বুধবার, ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি ২৩শে সেপ্টেম্বর ২০২৬। বহু আগে একটা বই পড়েছিলাম- 'আদর্শ হিন্দু হোটেল'। প্রধান চরিত্রের নাম- হাজারি ঠাকুর। সে বাস্তববাদী, সহজ... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

শিরোনামহীন কবিতা-০৭

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৪

তোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

কোনো এক ঈদের পড়ন্ত বিকেলে—
অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

×