somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দৈবতা (Randomness)-এর নাড়ী-নক্ষত্র, আমরা ও আমাদের নাস্তিকতা

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

'Randomness' বা 'দৈবতা' বলতে খুব সাদামাটা ভাবে বিষয় বা বস্তুর এমন 'প্রকৃতি'কে বুঝায় যা 'পূর্ব-অনুমেয় নয়' বা Unpredictable. Oxford English Dictionary দৈবতা বা Randomness এর যে সংজ্ঞা দিয়েচে তা হলঃ "Having no definite aim or purpose; not sent or guided in a particular direction; made, done, occurring, etc., without method or conscious choice; haphazard." বাংলায়ঃ দৈবতা হল এমন একটি কার্যক্রম, ঘটনা বা বিষয়ের অস্তিত্ব যা নির্দিষ্ট কোন উদ্দেশ্য নাই যা সংঘটিত হতে পারে কোন প্রক্রিয়া ছাড়া কিংবা সচেতন নির্ণয়হীনতার মাধ্যমে। এবার দেখা যাক আমরা যাকে 'দৈব' বা 'Random' বলি তা কতটুকু দৈব।

ধরা যাক আপনাকে বলা হলঃ যে কোন একটি সংখ্যা বলুন। আপনি বললেন ৫। আপনাকে আবার বলা হল আরেকটি সংখ্যা বলুন। বললেন ১১। এভাবে আপনি যতগুলো সংখ্যা বলবেন তাতে যদি কোন Pattern বা সামাঞ্জস্যপূর্ণ ধারা না থাকে তবে তা-ই দৈব। নিচে কিছু দৈবতাহীন সংখ্যার উদাহরন দেয়া হলঃ

১. ১, ২, ৩, ৪,.............................১০০
২. ৫, ১০, ১৫...............................৮০
৩. ৩৫, ৫, ৭০, ১০.......................১৪০,২০

ইত্যাদি ইত্যাদি। এখন দেখুন আপনাকে যদি এভাবে বলা হয়ঃ ১ থেকে ৫ এর ভিতর যে কোন একটি সংখ্যা বলুন। আপনি বললেন ৩। আবার বলতে বলা হল আপনি বললেন ১। এভাবে সর্বোচ্চ আপনি ৫ বার পর্যন্ত সংখ্যা বলতে পারবেন। কারন এ ক্ষেত্রে সংখ্যা 'সীমিত'। অর্থাৎ, ১. 'সীমাবদ্ধ' কোন 'ক্ষেত্রে' দৈবতাও সীমাবদ্ধ। In a limited/defined environment, randomness is also limited.

কিন্তু একটা মজার ব্যাপার আছে এর মধ্যে। লক্ষ্য করুন আপনাকে যখন ১ থেকে পাঁচ-এর মধ্যে একটি সংখ্যা বলতে বলা হচ্ছে আর আপনি বললেন ১, তখনও কিন্তু তা 'সংজ্ঞানুযায়ী' 'দৈব' কারন তাকে কোন সামাঞ্জস্য আপনি পাবেন না যতক্ষন পর্যন্ত না আপনাকে দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যা দুটি বলতে বলা হচ্ছে। ধরুন আপনি দ্বিতীয় ও তৃতীয় সংখ্যা দুটি বললেন ২ এবং ৩। তাহলে সংজ্ঞানুযায়ী এটি দৈব-ঘটনা নয়। কিন্তু আপনি প্রথম সংখ্যা ১, দ্বিতীয়টি ২ আর তৃতীয়টি যদি ৫ বলেন, তাহলে সংজ্ঞানুযায়ী তা দৈব-ঘটনা বা সোজা Random event. সোজা বাংলায় দ্বিতীয় ও তৃতীয় সংখ্যা দুটি বলার আগ পর্যন্ত আপনি কোন ভাবেই নির্ধারন করতে পারবেন না যে প্রথম সংখ্যাটি 'দৈব' ছিল কিনা! অর্থাৎ, ২. প্রথমে সংঘটিত কোন বিষয়কে 'সন্দেহাতীত ভাবে' দৈব বা Random প্রমাণ করতে হলে, পর্যায়ক্রমে কমপক্ষে দুইয়ের অধিক একই রকম ঘটনা সংঘটিত হতে হবে। To prove candidly the randomness occurred with the first event, there should at least be more than two of the same kind recurrences.

আরেকটি মজার ব্যাপার এর মধ্যে লুকিয়ে আছে। এই যে আমরা এখানে 'দৈবতা' বা 'Randomness' নিয়ে এত গবেষণা করছি; একবারও কি ভেবে দেখেছি এই শব্দের জন্মই বা হল কেন? একটু হালকা করে বলি। এমন একটি পৃথিবী কল্পনা করুন যাতে 'দৈবতা' বা 'Randomness' এই শব্দটাই নাই। সে পৃথিবীতে প্রথম যে ব্যক্তি অনেক গুলো সংখ্যা, ঘটনা কিংবা বিষয় থেকে নিজের 'মনগড়া' কোন সামাঞ্জস্য ছাড়া একটি সংখ্যা, ঘটনা কিংবা বিষয় 'নির্বচন' করবেন, ঠিক তখনই 'দৈবতা' বা 'Randomness'-এর জন্ম হবে। অর্থাৎ, ৩. কোন সংখ্যা, ঘটনা কিংবা বিষয়-ই দৈব নয়, যতক্ষন না তার সাথে 'নির্বাচন'-এর প্রয়োগ থাকে। No number, event or thing can be attributed as random unless it is gone through a 'selection' process.

অনুসিধান্ত সূমহঃ
১. 'সীমাবদ্ধ' কোন 'ক্ষেত্রে' দৈবতাও সীমাবদ্ধ।
=> মানুষ অসীম চিন্তা করতে পারে না। 'অসীম' শব্দের সাথে সে পরিচিত। কিন্তু 'অসীম'-এর 'বৈশিষ্ট' এবং 'রুপ' সম্পর্কে সে অজ্ঞ। তাই 'সীমাবদ্ধ' পরিসরেই তাকে সিধান্ত নিতে হয়। আর তাই দৈবতা বা Randomness তার ক্ষুদ্র জ্ঞানে 'অসীম' সংখ্যকবার হতে পারে বলে অনুমিত হলেও মূলত তাকে 'সীমাবদ্ধ'-ই বলতে হবে।

২. প্রথমে সংঘটিত কোন বিষয়কে 'সন্দেহাতীত ভাবে' দৈব বা Random প্রমাণ করতে হলে, পর্যায়ক্রমে কমপক্ষে দুইয়ের অধিক একই রকম ঘটনা সংঘটিত হতে হবে।
=> পৃথিবীর এই যে এত নিখুঁত রুপ তা যদি দৈব বা Random হয়, তবে তা প্রমাণের জন্য কমপক্ষে ৩ টি অনুরুপ (নিখুঁত, পরিপূর্ণ) পৃথিবীর অস্তিত্ব প্রমাণ করতে হবে।

৩. কোন সংখ্যা, ঘটনা কিংবা বিষয়-ই দৈব নয়, যতক্ষন না তার সাথে 'নির্বাচন'-এর প্রয়োগ থাকে।
=> যখন-ই 'নির্বাচন'-এর ব্যাপার আসে তার সাথে আসে 'নির্বাচনকারী'-এর কার্যক্রম সামনে চলে আসে। 'নির্বাচনকারী' ছাড়া 'নির্বচন' বা Selection হয় না। তাহলে বিষয়টি দৈব বা Random হতে হলে তার সাথে অবশ্যই এক বা একাধিক ব্যক্তি কিংবা স্বত্তার 'নির্বাচন' প্রক্রিয়ায় জড়িত থাকতে হবে। আর তা যদি সতি হয়, তবে নাস্তিকেরা 'মিথ্যাবাদী'। আর এই অনুসিধান্ত যদি মিথ্যা হয়, তবে পৃথিবী দৈব ভাবে বা Randomly সৃষ্টি হয়েছে, একথাটা বলে নাস্তিকরা 'স্ববিরোধিতা' করছে।

তারা কি আপনা-আপনিই সৃজিত হয়ে গেছে, না তারা নিজেরাই স্রষ্টা? না তারা নভোমন্ডল ও ভূমন্ডল সৃষ্টি করেছে? বরং তারা বিশ্বাস করে না। (আল কুরআন ৫২:৩৫:-৩৬)



০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×